ছয় দিনব্যাপী 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মশালার প্রথমদিনে অংশ নিয়েছি আজ। বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও অগ্রগতি, বাংলাদেশকে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তরে আটটি নির্দিষ্ট খাতে বিএনপির পরিকল্পনাগুলো দেশব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নেতাকর্মীদেরকে প্রস্তুত করে গড়ে তোলার এই আয়োজনে বিশেষজ্ঞরা তাদের রূপরেখা তুলে ধরেন। কৃষি, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, ক্রিড়া, পরিবেশ ও ধর্মীয় খাতে বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধরার পাশাপাশি আগামীর বাংলাদেশে একজন দায়বদ্ধ রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট কি হবে- সে বিষয়ে আলোকপাত করা হয়।
বিএনপির পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, আনন্দময় শিক্ষা, দেড় কোটি কর্মসংস্থান, দক্ষ জনশক্তির মতো উদ্ভাবনী ও সৃজনশীল অঙ্গীকারসমূহ রয়েছে। এর আগেও বিএনপি 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' নিয়ে জনগণের গোড়দোরায় পৌঁছেছিলো। রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটি দায়বদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠাকাল থেকেই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএনপির অতীত ইতিহাসে ১৯ দফা, ভিশন ২০৩০ এর মতো যুগান্তকারী কর্মসূচি রয়েছে। একটি নির্দিষ্ট আদর্শিক অবস্থানের পাশাপাশি কার্যকর কর্মসূচির মাধ্যমে বিএনপি আপামর জনসাধারণের ভালোবাসার দলে পরিণত হয়েছে।
পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মুক্ত কার্যক্রম দেখছি। প্রতিটি দলই সংস্কারের কথা বলছে। কিন্তু সে সংস্কারকথনে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত বিষয়াবলীর উল্লেখ কি কেউ করছে? স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকাঠামোকে সংস্কারের প্রয়োজন যে নেই তা নয়; বরং অতি আবশ্যকীয় বটে। কিন্তু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান 'জনগণ' নিয়ে ক'জন ভাবছে?
প্রতিটি দলের মাঝেই আমরা ক্ষমতায় যাওয়ার আকাঙ্খা দেখি এবং সেটা খুব স্বাভাবিকও। কিন্তু এই মূহুর্তে দেশের প্রধানতম দলগুলোর মধ্যে আমরা কি কাউকে দেখছি, জনগণ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে? ক্ষমতায় আসতে চাচ্ছে সবাই, কিন্তু জনগণের প্রতি তাদের অঙ্গীকার কি- এ বিষয়ে বিএনপি ছাড়া কোনো দলই সুস্পষ্ট কার্যক্রম নিয়ে মাঠে আছে কি?
এনসিপিকে আমরা ২৪ দফা কর্মসূচি ঘোষণা করতে দেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা ঘোষণা পর্যন্তই শেষ। এটা কেন্দ্র করে কোনো কর্মযজ্ঞে নামতে দেখেনি। জামায়াতের কথা আসলে না বলাই ভালো। প্রাচীন এই দলটি পাঁচই আগস্টের পর থেকে গুজব, অপপ্রচার ছাড়া আর কিছুই কি করতে পেরেছে? যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া ছাড়া যেন আর কোনো অ্যাজেন্ডা নেই এই দলটির।
ফলে দিনশেষে বিএনপিই জাতির একমাত্র ভরসা। ১৯ দফা কর্মসূচি দিয়ে শুরু করা বিএনপিই এখন পর্যন্ত বারবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ, সরকার গঠন করলে বিএনপি পূর্বের মতোই জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবে।
