আজ ১৪৪৮ হিজরী সালের ১২ই রবিউল আওয়াল। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সকল যুগের সকল মানুষের জন্য অনুসরণীয় আদর্শের ধারক হজরত মুহাম্মদ (স.) এর আবির্ভাবও ওফাত দিবস। ইতিহাস ও সিরাতুন্নবী গবেষকদের মতে, প্রাচীন আরবীয় চন্দ্র বর্ষের ১২ রবিউল আউয়াল ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ৫৭০ সালের ২৯ আগস্ট। আর আনুষ্ঠানিকভারে আধুনিক হিজরি বর্ষপঞ্জীর গণনা শুরু হয় রাসূল (স.) এর নবুওয়াত লাভের ১২ বছর পর ৬২২ খৃষ্টাব্দে মক্কা থেকে মদীনায় হিজরতের ঘটনা থেকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে সে সময়টা ছিল ৬২২ সালের সেপ্টেম্বর মাস।
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (স.)এর জন্ম বেড়ে ওঠা এবং আল্লাহর বানীবাহক জিবরাইল (আ.) এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর ধরে তার ওপর মহাগ্রন্থ আল কোরআনের বানী আবির্ভাবের ঘটনা সমগ্র বিশ্বইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। যদিও নবী মুহাম্মদ (স.) এর মাধ্যমেই ইসলাম ধর্মের র্সূচনা হয়নি। মূলত আসমানি কিতাব সম্বলিত আব্রাহামিক রিলিজিয়ন বলে কথিত প্রধান তিনটি ধর্মের একত্ববাদের মূল সুর অভিন্ন। আদি পিত হজরত আদম আ: এবং জাতি পিতা হজরত ইব্রাহীম আ: এর মাধ্যমে মূসা(আ.), ঈসা (আ.) এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (স.)এর উপর ধারবাবাহিক বিশ্বাস প্রতিটি মুসলমানের ইমানের অন্যত শর্তযুক্ত অংশ।
এ কারণেই আদিগ্রন্থের বিকৃতির শিকার ইহুদি ও খৃষ্টানরা মুসলমানদের অকৃত্রিম অবিকৃত আলকোরআনকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনা। অথচ ইহুদি ও খৃষ্টানরা যে সব মহাপুরুষকে নিজেদের প্রফেট হিসেবে মানে, কোরআনের নির্দেশনা অনুসারে মুসলমানরাও তাদেরকে ইসলামের বার্তাবাহক নবী হিসেবে মান্য করে থাকে। শুধুমাত্র এই একটি নীতির কারণেই শান্তি, সাম্য ও সহাবস্থানের ক্ষেত্রে সব ধর্মের মানুষের জন্য ইসলামই একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হতে পারে। বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত বিশ্বের গত দেড় হাজার বছরের ইতিহাস প্রমান করছে, শুধুমাত্র ইসলামি নির্দেশনা, শিক্ষা ও মূল্যবোধই পারে বিশ্বের সব প্রান্তের সব ধর্মের সব মানুষকে সাম্য, শান্তি ও সহাবস্থানের পতাকাতলে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদার সাথে পরিচালিত মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, ইউরোপ, মধ্য এশিয়া, পারস্য ও ইন্দো-চীনের অন্ধকার যুগে ইসলাম এসেছিল বৃহত্তর সভ্যতার আলোকবর্তিকা হয়ে। বর্বর ভাইকিংদের যুগে মুসলমানরা ইউরোপে এসেছিল নতুন সভ্যতার আলো নিয়ে। মুসলমান সুলতান ও মোঘলদের আগমনের আগে ভারত কোনো একক সার্বভৌম রাষ্ট্র ছিল না। বহুধা বিভক্ত ভারতীয় রাজ্যগুলোকে জয় করে একক সালতানাতে পরিনত করে অখন্ড ভারতের রূপকার মুসলমানরা। প্রায় হাজার বছর ধরে ভারতের বহু ভাষা ও সংস্কৃতির কোটি কোটি মানুষকে মানবিক ঐক্যের মধ্য দিয়ে ভারতকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত করার কৃতিত্ব শুধুই মুসলমান শাসকদের। এমনকি প্রায় ২শ’ বছরের বৃটিশ ঔপনিবেশিক শোষণ থেকে মুক্ত করে ১৯৪৭ সালে আজকের স্বাধীন ভারত প্রতিষ্ঠার পেছনেও মুসলমানদের আত্মত্যাগ হিন্দুদের চেয়ে বেশি। ধর্মের ভিত্তিতে দেশভাগের ফর্মূলা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দাঙ্গা ও অপরাজনীতির ফল।
সত্য-মিথ্যার লড়াই চিরন্তন। ইসলামের সাথে অপরাপর ধর্মবিশ্বাসের দ্বন্দ্ব ততটা প্রকট না হলেও ধর্মহীন, নীতি-নৈতিকতাহীন ভোগবাদী চিন্তা, পুঁজিবাদী বিশ্বব্যবস্থা ও যুদ্ধবাদী সা¤্রাজ্যবাদের সাথে ইসলামের অবস্থান সম্পুর্ণ বিপরীত। সুদভিত্তিক অর্থনীতি, পুঁজির পুঞ্জিভবন, যুদ্ধবাদি অর্থনীতির বিপরীতে ইসলাম একটি কল্যাণমূলক দর্শনকে ধারণ করে বলেই সুদভিত্তিক অর্থনীতির মাধ্যমে বিশ্বের মোড়ল বনে যাওয়া পরাশক্তিগুলো ইসলামকে সহ্য বা ধারণ করার ক্ষমতা রাখে না। পারলৌকিক বিশ্বাস, জবাবদিহিতা ও আধ্যাত্মবাদের কোনো যোগসুত্র না থাকায় মানবকল্যাণ ও সাম্যবাদের প্রবক্তা হওয়ার পরও রাশিয়া ও পূর্ব ইউরোটে র্মাক্স-এঙ্গেস’র কমিউনিজম সত্তর বছরের মধ্যে পতনের সম্মুখীন হয়েছে। ইসলামের শ্রেষ্ঠত্ব এখানেই।
ভোগের বৈষম্য দূর করে ইসলাম দুনিয়ায় শান্তি, কল্যাণ, সহাবস্থানকে ধর্ম ও রাজনীতির কেন্দ্রে স্থাপন করতে চায় এবং পারলৌকিক বিশ্বাস ও ত্যাগের দৃষ্টান্ত গড়ে তোলার প্রেরণা যোগায়। কুসংস্কারাচ্ছন্ন, বহুধা বিভক্ত, পশ্চাৎপদ আরবের অন্ধকার যুগে রক্তপাতহীন এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে রাসূল মুহাম্মদ (স.) বিশ্ব সভ্যতার জন্য অকল্পনীয় নজির সৃষ্টি করে দেড় হাজার বছর ধরে তা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছেন। বিশ্বের সব কায়েমী স্বার্থবাদী গোষ্ঠি ইসলামকে তাদের প্রধান প্রতিপক্ষ ও শত্রু হিসেবে চিহ্নিত করে সরবে, নিরবে, প্রকাশ্যে ও গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মদিনা সনদের ভিত্তিতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে বিভ্রান্ত ও বিচ্চুত করে রেখেছে।
বাহ্যিক যুদ্ধের চেয়ে ইসলামের অভ্যন্তরীন ফিরকা, ফিতনা ও বিভক্তিকে জিইয়ে রেখে এবং মুসলমানদের ইসলামের মৌলিক শিক্ষা থেকে বিরত রাখার সাথে সাথে পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত ও হানাহানিতে ইন্ধন দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিলের উপায় নির্ধারণ করেছে। প্রথম মহাযুদ্ধের মধ্য দিয়ে ইউরোপে হাজার বছরের ইসলামি সভ্যতার উত্তরাধিকার উসমানীয় খেলাফতের পরাজয় ও ভাঙ্গন নিশ্চিত করে সেখানে ঔপনিবেশিক লুন্ঠন ও বহুধাবিভক্ত জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হয়নি, এসব রাষ্ট্রের সম্পদের ওপর চিরস্থায়ী দখলদারিত্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পশ্চিমারা সম্ভাব্য সবকিছুই করেছে।
মুসলমানদের বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে উম্মাহকে দুর্বল করা হয়েছে যেন তারা পশ্চিমা যুদ্ধবাজ সা¤্রাজ্যবাদীদের সম্পদ চুরির বিরুদ্ধে কোনো প্রতিরোধ প্রতিবাদ করতে না পারে। মুসলমানদের দখলে থাকা জ্বালানি সম্পদের উপর ভর করেই পশ্চিমাদের অত্যাধুনিক প্রযুক্তি, এভিয়েশন, শিল্পায়ন ও অর্থনীতির চাকা সচল রয়েছে। ঔপনিবেশিক লুন্ঠন থেকে উত্তর-উপনিবেশিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল লক্ষ্যই ছিল মধ্যপ্রাচ্য ও এশিয়া-আফ্রিকার জ্বালানি সম্পদ ও কাচামালের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখা। একদিকে ফিলিস্তিনের শিশুরা দুধের অভাবে, বাসস্থানের অভাবে, শিক্ষার অভাবে, অপুষ্টিতে ধুকে ধুকে মরছে। এরপরও যারা বেঁচে থেকে প্রতিরোধ সংগ্রামের মন্ত্রে উজ্জীবিত হয়, তাদের বুকে গুলি চালিয়ে, বাড়িঘর বুলডোজারে গুড়িয়ে দিয়েও যখন প্রতিরোধ সংগ্রামের স্পিরিটকে দাবিয়ে রাখা যায়নি, তখন তারা নিরস্ত্র মানুষের উপর হাজার হাজার টন বোমা ফেলে পুরো ইরাক, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া, লিবিয়ায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখার পন্থা গ্রহণ করেছে।পশ্চিমারা গত সাত দশক ধরে বিশ্বে গণতন্ত্র ও মানবাধিকারের সবক বিতরণ করে বেড়ালেও মধ্যপ্রাচ্যসহ বিশ্বে গণতন্ত্র ও মানবাধিকার হরণ ও পদদলনের মূল হোতাও তারাই।
শুরুটা হয়েছিল প্রথম মহাযুদ্ধ থেকে। যদিও যুদ্ধটা শুরু হয়েছিল ইউরোপের রাজশক্তিগুলোর নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার সূত্র ধরে। সারায়েভোর রেলস্টেশনে অস্ট্রো-হাঙ্গেরীয় যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ একজন সার্বিয় জাতীয়তাবাদী চরমপন্থীর গুলিতে নিহত হওয়ার পর ইউরোপের দেশগুলোর মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির শর্তের কারণে অস্ট্রো-হাঙ্গেরি, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও বৃটেন যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের গোপন লক্ষ্য ছিল, শত শত বছর ধর ইউরোপ শাসন করা উসমানীয় খেলাফত। যুদ্ধ ১৯১৯ সালে শেষ হলেও ১৯১৬ সালেই ফ্রান্স, বৃটেন ও রায়িার মধ্যে একটি গোপন চুক্তির আওতায় উসমানীয় সা¤্রাজ্যের বিশাল অংশের ভূ-ভাগ ও সমুদ্র অঞ্চল পরস্পর ভাগাভাগি করে নেয়।
যুদ্ধের ব্যয় নির্বাহ করতে বৃটিশ ইহুদি কমিউনিটি ও ব্যাংকারদের সহযোগিতার বিনিময়ে তাদের ভাগের জর্ডান, লেবানন, ফিলিস্তিন, ইরাকের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার আগেই তৎকালীন জুইস কমিউনিটি লিডার রথশিল্ডের কাছে লেখা এক নাতিদীর্ঘ চিঠিতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বালফোর ফিলিস্তিনের মাটিতে একটি ইহুদি আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বালফোর ডিক্লারেশন নামে পরিচিত সেই প্রতিশ্রুতিই ছিল ফিলিস্তিনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম সা¤্রাজ্যবাদী পরিকল্পনা। কিন্তু শতকরা ১০ ভাগেরও কম জনসংখ্যা নিয়ে সেখানে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বাস্তবতা ছিল না।
এ জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের বাস্তুচ্যুত ইহুদিদের পুনর্বাসনের অজুহাত এবং নাজিদের কথিত ইহুদি গণহত্যা বা হলোকষ্টের ঘটনাকে বহুগুণ বাড়িয়ে প্রচার করে এক ইমোশনাল ব্ল্যাকমেইলিংয়ের পাশাপাশি ফিলিস্তিনে বহিরাগত ইহুদিদের জমি কিনে বসতবাড়ি করেও যখন একটি ইহুদি নরাষ্ট্র প্রতিষ্ঠার অনুকুল ডেমোগ্রাফিক অবস্থা তৈরী হয়নি তখন হাজার হাজার ইহুদিকে সামরিক ট্রেনিং দিয়ে সশস্ত্র অবস্থায় জাহাজ বোঝাই করে ফিলিস্তিনে পাঠানো হয় আরব মুসলমানদের বিতাড়িত করে তাদের বাড়িঘর ও জমি দখলে নিয়ে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। ইঙ্গ-মার্কিন ও পশ্চিমা সামরিক সহযোগিতা নিয়ে ১৯৪৮ সালের মে মাসে হাগানা মিলিশিয়ারা সমুদ্রপথে ফিলিস্তিনে অবতরণ করে গণহত্যা চালিয়ে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
ফিলিস্তিনি আরবদের কাছে যা নাকবা বা মহাবিপর্যয়ের দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছে। এরপর ইসরাইলীদের আর ফিরে তাকাতে হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অন্ধ সমর্থন পেয়ে তারা প্রতি দশকেই আরবদের ওপর বড় বড় যুদ্ধ চাপিয়ে দিয়ে শতশত কিলোমিটার আরব ভূমি দখল করে গত সাত দশকে ইসরাইল রাষ্ট্রের আয়তন কয়েকগুন বাড়িয়েছে। ইসরাইলের দখলদারিত্ব এবং এক সময়ের অটোমান সা¤্রাজ্যের অংশ মধ্যপ্রাচ্যের উপর পশ্চিমা নিয়ন্ত্রণ ও সম্পদ লুন্ঠন ঠিকঠাক মতোই চলছিল। মাঝখানে ‘কাবা মে হাড্ডি’র মত উটকো ঝামেলা হয়ে দাঁড়ালো ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লব। ইসলাম কোনো জুলুমবাজ পরাশক্তির আধিপত্যকে সমর্থন করে না। ইরানের ইসলামি বিপ্লবের প্রধান প্রতিপক্ষ পশ্চিমা সমর্থনপুষ্ট পাহলভি রাজা নয়, বরং তার পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি বিপ্লবী শিক্ষার্থীরা তেহরানে মার্কিন দূতাবাস দখল করে সেখানে অবস্থানরত অর্ধশতাধিক মার্কিন নাগরিককে পণবন্দী হিসেবে ৪৪৪ দিন আটক রাখে। বন্দি মার্কিনীদের মুক্ত করতে ‘অপারেশন ঈগল ক্ল’সহ মার্কিন সামরিক বাহিনীর একাধিক কমান্ডো অভিযান ব্যর্থ হওয়ার পর আলজিয়ার্স চুক্তির মাধ্যমে ১৯৮১ সালের জানুয়ারীতে সে সব মার্কিনী মুক্তি লাভ করে। বিপ্লবে পালিয়ে যাওয়া রেজা শাহ পাহলভীকে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া, তাকে ইরানে ফেরত পাঠানোর দাবি ছিল পণ হিসেবে মার্কিনীদের আটকের মূল কারণ।
দেড় হাজার বছর ধরে ইসলাম ও মুসলমানদের সাথে অপরাপর সভ্যতার দ্বন্দ্ব-সংঘাত চলছে। রাসূলের ওফাতের ৫ বছর পর মুসলিম সেনাপতি আবু উবাইদা(রা.) এর নেতৃত্বে জেরুজালেম অবরোধের পর খলিফা ওমর ইবনে খাত্তাব (রা.) এর উপস্থিতিতে খৃষ্টান শাসক জেরুজালেমের চাবি খলিফার কাছে হস্তান্তরের পর শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এরপর দুইশ বছরের ক্রুসেডের মাঝখানে আট দশক জেরুজালেম ক্রসেডারদের নিয়ন্ত্রণে থাকলেও তৃতীয় ক্রুসেডের সময় ১১৮৭ সালে হাত্তিনের যুদ্ধে খৃষ্টান বাহিনীকে চরমভাবে পরাজিত করে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি জেরুজালেম দখল করে সেখানে মুসলমানদের শাসন-কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন।
খৃষ্টান ক্রুসেডাররা ১০৯৯ সালে জেরুজালেম দখলের সময় যে নির্মম গণহত্যা সংঘটিত করেছিল, গাজী সালাউদ্দিন জেরুজালেন পুর্নদখলের সময় তার বিপরীত অবস্থান নিয়ে ক্ষমা, শান্তি ও মহানুভবতার এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেন। এটাই ইসলামের নবীর শিক্ষা। প্রথম মহাযুদ্ধ পর্যন্ত বা প্রায় সাড়ে ৭শ বছর জেরুজালেমসহ পুরো মধ্যপ্রাচ্যে মুসলমানদের কর্তৃত্ব অক্ষুন্ন ছিল। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইঙ্গ-মার্কিন সা¤্রাজ্যবাদের পুঁজিবাদী নিয়ন্ত্রণব্যবস্থা পাকাপোক্ত রাখতে ইসরাইলকে মধ্যপ্রাচ্যের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ব্যাংকিং সেক্টর, মিডিয়া ও কপোরের্ট ফিন্যান্সের নিয়ন্ত্রক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপস্টেট ও রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রক হয়ে ওঠে জায়নবাদী ইহুদিরা।
এর মানে হচ্ছে, আমেরিকা ইসরাইলকে নিয়ন্ত্রণ করে নাকি ইসরাইলী জায়নিস্টরাই আমেরিকাকে নিয়ন্ত্রণ করে, এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই বিশ্বরাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। ইরানের ইসলামি বিপ্লব মধ্যপ্রাচ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠার কারণেই ইরানে রিজিম বদল করে সেখানে বশংবদ শাসক বসিয়ে সা¤্রাজ্যবাদী লুন্ঠনকে নিস্কণ্টক করার পাশাপাশি চার দশক ধরে গ্রেটার ইসরাইল গঠনের মহাপরিকল্পনা নিয়ে কাজ করেছে ইসরাইল ও আমেরিকা। ইরানে ইসরাইল-আমেরিকার যৌথ হামলার পর নেতানিয়াহু উচ্ছাসের সাথে বলেছেন, এটা নাকি তার চার দশকের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এরই মধ্যে দু:স্বপ্নে পরিনত হয়েছে। একশ’ বছরের গোপন সমঝোতা ও সা¤্রাজ্যবাদী নিয়ন্ত্রণ ইসলামি ইরানের অভাবনীয় প্রতিরোধ ও প্রত্যাঘাতের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়তে শুরু করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, জায়নিস্টদের মতলবি প্রচার-প্রপাগান্ডা ও ষড়যন্ত্রে মুসলমানদের ঐক্য নষ্ট করে পরস্পরের প্রতি অনাস্থা ও বৈরীতা সৃষ্টির মাধ্যমেই তাদের সম্পদ লুন্ঠনের সুযোগ নিয়েছিল।
এবারের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হচ্ছে, মুসলমানদের অনৈক্য, বিভক্তির ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বৃহত্তর মুসলিম ঐক্যের ডাক ক্রমে দৃশ্যমান হতে শুরু করেছে। ইরানের বিরুদ্ধে পারমানবিক শক্তিধর ইসরাইল-আমেরিকার চাপিয়ে দেয়া যুদ্ধ তাদের জন্য বুমেরাং হয়েছে। ইসরাইল আমেরিকাসহ পশ্চিমাদের সব আকাশ প্রতিরক্ষা গুড়িয়ে দিয়ে ইসরাইলকে ঝাঁঝরা করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের পেট্টোডলারের দেশগুলোকে ইরানের ক্রমবর্ধমান সামরিক হুমকির নিরাপত্তা দেয়ার কথা বলে হাজার হাজার কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ও দেশে দেশে সামরিক ঘাঁটি স্থাপন করে বছরে শত শত কোটি ডলারের সামরিক ব্যয়ভার এসব দেশের উপর চাপিয়ে দিয়েছিল মার্কিনীরা। ইরার এসব ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রমান করেছে, ইসরাইলসহ কোনো আরব দেশকেই মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে না। এহেন বাস্তবতা সামনে রেখেই মক্কা চুক্তির মধ্য দিয়ে সউদি আরব, তরুস্ক ও পাকিস্তানসহ প্রধান মুসলিম দেশগুলোর মধ্যে একটি বৃহত্তর সামরিক ঐক্যজোট গড়ে উঠতে চলেছে। এই জোটে যোগ দেয়ার প্রশ্নে ইরানের পক্ষ থেকেও নাকি ইতিবাচক সাড়া পাওয়া গেছে। জায়নবাদী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অভ্যন্তরীন ও আন্তর্জাতিকভাবে মুসলমানদের অনৈক্য দূর করার মাধ্যমেই এবার নতুন বিশ্বব্যবস্থার সূচনা হবে। বাংলাদেশকেও এই জোটে যোগ দেয়ার অনানুষ্ঠানিক প্রস্তাব করা হয়েছে। গ্রেটার ইসরাইল পরিকল্পনার কারণে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডানের নিরাপত্তা যেমন ঝুঁকিতে পড়েছে, একইভাবে হিন্দুত্ববাদীদের কথিত অখন্ড ভারত পরিকল্পনার কারণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব। বাংলাদেশকে অবশ্যই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীনভাবে সাহসী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে।
ari_zamal@yahoo.com
