২০২৪ সালের ৫ জানুয়ারি স্বৈরাচার শেখ হাসিনার ‘আমি-ডামি’র নির্বাচনের পর আমার পরিচিত বেশ কয়েকজন অস্ফুটস্বরে বলেছিলেন, ‘এই সরকার (আওয়ামী জোট সরকার) ছয় মাসের বেশি টিকবে না।’ তখন তাদের কথা বিশ^াস করিনি। বিশ^াস না করাটাই স্বাভাবিক। হাসিনা সরকার পুরো রাষ্ট্র শক্তিকে তার দলীয় শক্তিতে পরিণত করেছিল। এ রাষ্ট্রশক্তির সাথে পেরে উঠা কতটা কঠিন ছিল, তা সকলের জানা। রাষ্ট্রকে আইয়ামে জাহেলিয়াতের যুগে পরিণত করা হয়েছিল। তার বিরুদ্ধে ব্যক্তি থেকে দল, যারাই টুঁ শব্দ করত, তাদের আর রক্ষা ছিল না। বিএনপির নেতৃত্বাধীন জোট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কী পরিস্থিতির শিকার হয়েছিল, তা নতুন করে কিছু বলার নেই। লাখ লাখ নেতাকর্মীকে জান বাঁচাতে পালিয়ে, বনে-জঙ্গলে, ধানক্ষেতে ঘুমাতে হয়েছে, শত শত মামলা নিয়ে জেলে যেতে হয়েছে, গুম, খুনের শিকরা হতে হয়েছে। অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বছরের পর বছর জেলে রেখে কীভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তা এদেশের মানুষ তো জানেই, সারাবিশ^ও জানে। বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য হেন কোনো দমননীতি নেই, যা হাসিনা সরকার করেনি। সে সময় কথায় কথায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দম্ভ ভরে বলতেন, বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে। হাসিনা শাসনামলের এই অত্যাচার-নির্যাতনের কথা মানুষের অজানা নেই।
দুই. চব্বিশের জুনের প্রথম সপ্তাহে কোটাবিরোধী আন্দোলন খুব স্বল্প পরিসরে শুরু হয়েছিল। শাহবাগে শিক্ষার্থীরা ছোট ছোট সমাবেশ করে কোটাবিরোধী আন্দোলন শুরু করেছিল। তখন কে জানত, এই কোটাবিরোধী আন্দোলন ছাত্র-জনতার আন্দোলনে পরিণত হয়ে গণঅভ্যুত্থানে রূপ নেবে এবং হাসিনার পতন ঘন্টা বাজিয়ে দেবে! কারো কোনো ধারণাই ছিল না। হাসিনাও টের পাননি। যখন টের পায়, তখন আন্দোলন দমাতে ছাত্র-জনতার উপর তার দলীয় এবং তার অনুগত রাষ্ট্রশক্তি ঝাপিয়ে পড়েছিল। জাতিসংঘের হিসাবে ১৪০০ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। কোনো কোনো হিসেবে এ সংখ্যা দুই হাজারের বেশি। আহত ও চিরতরে পঙ্গু ও অন্ধ হয়েছে ত্রিশ হাজারের বেশি। জনগণের এই প্রতিরোধ ও আত্মত্যাগের কাছে পরাস্ত হয়ে হাসিনাসহ তার দলীয় বাহিনীর সিংহভাগ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
এ বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেড় যুগ ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করা দল বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছে। এ সরকারের যাত্রা শুরু হয়, অত্যন্ত শোচনীয় ও ভঙ্গুর এক অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে। হাসিনা সরকার লুটপাট ও অর্থপাচার করে ব্যাংকগুলো খালি করে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখেছিল। সেই তলাবিহীন ঝুড়ি হাতে বিএনপি সরকারের চলা শুরু হয়। নির্বাচনের পরপরই কাউকে কাউকে সেই অস্ফুটস্বরে বলতে শোনা যায়, এ সরকার ছয় মাসের বেশি টিকবে না, যেটা ২৪ সালের জানুয়ারিতে হাসিনার ছয় মাস না টেকার কথা শোনা গিয়েছিল। তবে সেই ছয় মাস না টেকার কথার মধ্যে আর নির্বাচনের পর কথার মধ্যে পার্থক্য রয়েছে।
হাসিনার ছিল প্রবল শক্তির ফ্যাসিজমের শাসন, অন্যদিকে বিএনপির যাত্রা শুরু একটি অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর দেশ নিয়ে। এই প্রেক্ষিতে, অনেকে বলেছেন, বিএনপি এই ভঙ্গুর অবস্থা থেকে যদি দেশকে দ্রুত উত্তরণ ঘটাতে না পারে, তাহলে তার ছয় মাস টিকে থাকা কঠিন হয়ে পড়বে। অত্যন্ত শোচনীয় অর্থনীতি নিয়ে বিএনপি সরকার যাত্রা শুরু করতে না করতেই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আসে ইরানযুদ্ধ। এ যুদ্ধ শুরু হওয়ায় দেশে জ¦ালানি সংকট থেকে শুরু করে আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্য কীভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, সেটা মানুষ জানে। এর মধ্যে দুবর্ল আইনশৃঙ্খলা বাহিনীর সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে।
একটা নতুন সরকার, যে কিনা প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাত্রা শুরু করে, তার জন্য দেশকে ঘুরে দাঁড় করানো কতটা কঠিন, তা বুঝিয়ে বলার কিছু নেই। গণঅভ্যুত্থানে ফ্যাসিজমের পথনের পর গণতান্ত্রিক পথে যাত্রা করার ক্ষেত্রে যেকোনো সরকারকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। পাছে তার কোনো সিদ্ধান্তকে বিরোধীদল তো বটেই জনগণ না আবার ফ্যাসিবাদের সাথে তুলনা করে বসে! ফলে বিএনপি সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে যাত্রা শুরু করতে হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ফ্যামিলি কার্ড, কৃষককার্ড, কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ, খালকাটা কর্মসূচি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে অন্য ধর্মীয় প্রধানদের মাসিক ভাতা চালুসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে। সমস্যা হয়ে দেখা দেয়, ইরানযুদ্ধে বৈশি^ক অর্থনৈতিক যে মন্দা শুরু হয়, তার প্রবল ধাক্কা বাংলাদেশের অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। মূল্যস্ফীতি, বেকারত্ব, গ্যাস-বিদ্যুৎ ও জ¦ালানি তেলের তীব্র সংকট, শিল্পকারখানা বন্ধ, আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতা থেকে শুরু করে মানুষের আয় কমে যাওয়ায় তাদের জীবন কষ্টের মধ্যে পড়ে গেছে। সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে ঠিকই, তবে সাধারণ মানুষের কষ্টের এই জীবন চলমান রয়েছে। তারা স্বস্তিতে নেই। এর মধ্যে বিরোধীদল জুলাই সনদ বস্তবায়নসহ অন্যান্য দাবি নিয়ে লংমার্চ থেকে শুরু করে সভা-সমাবেশ করছে। এর সাথে যুক্ত হয়েছে, জ¦ালানি ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। অন্যদিকে, বিএপির একশ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজি ও অবৈধ দখলের ইস্যু বিরোধীদলের ইস্যুর সাথে যুক্ত হওয়ায়, সরকার বিব্রতকর অবস্থায় রয়েছে। সরকারের জন্য সবচেয়ে বেশি দুশ্চিন্তা ও শঙ্কার বিষয় হচ্ছে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে নাভিশ^াস উঠা। মানুষের দিন আনতে পান্তা ফুরানো অবস্থার মধ্যে চলতে হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, সাধারণ মানুষ যদি জীবন চালাতে না পারে, স্বস্তিতে না থাকে, তাহলে রাজনৈতিক পরিস্থিতিসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠে। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে না। বর্তমানে অর্থনৈতিক সংকটের কারণে এই অস্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে।
তিন. সম্প্রতি গার্মেন্ট শ্রমিকরা ন্যূনতম বেতন ৩০ হাজার করার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগসহ পুলিশের উপর হামলা করছে। সরকার মজুরি বোর্ড গঠন করার পরও তাদের এই আন্দোলন থামছে না। কেন থামছে না, তার নেপথ্যের ঘটনা ইতোমধ্যে জানা গেছে। ইনকিলাবসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, এর পেছনে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধন রয়েছে। তারা শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করে হামলা-ভাঙচুর করছে। সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও এ ধরনের আভাস দেয়া হয়েছে। বলার অপেক্ষা রাখে না, হাসিনা আগামী মাসে (ডিসেম্বরে) দেশে ফেরার ঘোষণা দেয়ার পর থেকে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তারা ঘনঘন ঝটিকা মিছিল করছে।
প্রশাসনে ও পুলিশে ঘাপটি মেরে থাকা হাসিনার দোসররাও আশান্বিত হয়ে অপেক্ষায় আছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। হাসিনা অনুসারি আমলারা সরকারের নেয়া উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়নে ধীরগতি অবলম্বন করছে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট মন্ত্রীরা অনেকটা রিলাক্স মুডে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কারো কারো অদক্ষতার কথাও বলা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে দেশ পুনর্গঠনে কাজ করলেও মন্ত্রী-এমপিদের অনেকে তাঁর সাথে তাল মেলাতে পারছেন না। বিশেষ করে ভঙুর অর্থনীতিকে মোটামুটি একটি স্থিতিশীল জায়গায় এনে সাধারণ মানুষের জীবনযাপনকে স্বস্তিতে রাখার ক্ষেত্রে অর্থমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।
সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক ধরনের শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে, বিরোধীদল সরকার ফেলে দেয়ার হুংকার দিচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া নিয়ে বিরোধীদল ও সরকারিদলের মধ্যে পারস্পরিক দোষারোপ চলছে। এই দোষারোপের রাজনীতি নির্বাচনের আগে থেকে চলে আসছে। এটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এই দোষারোপের রাজনীতির সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও বিরোধীদল সমর্থিত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে আওয়ামী লীগের ভোটার টানা নিয়েও দোষারোপ চলছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সুবিধা অনুযায়ী বিরোধীদল ও সরকারিদলের দিকে ঝুঁকছে। এই দোষারোপের রাজনীতি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করে তুলছে। এটা চলতে থাকলে বিরোধীদল ও সরকারিদল সর্বোপরি দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না। দেশ ভয়াবহ বিপদে পড়বে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।
চার. দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের এখন একটাই এজেন্ডা হওয়া উচিৎ, সাধারণ মানুষের জীবনযাপনকে কীভাবে স্বস্তিতে রাখা যায়, তার মাস্টার প্ল্যান করা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে তাদের চলমান ক্রাইসিস নিরসন করে স্বস্তিতে রাখা। অর্থাৎ ইমিডিয়েট সমস্যার সমাধান করা। সরকার ভঙুর অর্থনীতি দাঁড় করাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে ঠিকই, তবে সেগুলোর সুফল পেতে সময় লাগবে। সেই সুফল পাওয়ার দীর্ঘপথেই যদি সাধারণ মানুষের জীবনযাপন কষ্ট থেকে কষ্টের দিকে ধাবিত হয়, তাহলে সেই পথে পৌঁছা কঠিন হয়ে পড়বে। সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। এ সুযোগ নেবে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সরকারের নীতিনির্ধারকদের এ বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে হবে। তাদের মনে রাখতে হবে, সাধারণ মানুষ ঠিক তো সব ঠিক। তখন বিরোধীদল যতই আন্দোলন করুক, তাতে তারা সাড়া দেবে না। সরকার ভালো করছে এবং আমাদের স্বস্তিতে রেখেছে, এ মনোভাব তাদের মধ্যে থাকবে। সরকারের স্থায়ীত্বও দীর্ঘ হবে। সরকারকে সবার আগে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে যা যা করা দরকার তাই করতে হবে।
darpan.journalist@gmail.com
