কৃষিজমিতে ফসল রক্ষার নামে ব্যবহৃত নেট জাল ও ফাঁদগুলো ব্যাপকভাবে পাখির জীবননাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ফসলের ক্ষতিকারক পোকামাকড় কমিয়ে কৃষকের সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু নেট জাল ও ফাঁদে পাখিরা আটকা পড়ে আহত বা মারা যাচ্ছে, যা পরিবেশের জন্য এক বড় হুমকি। বাংলাদেশে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ প্রযোজ্য, যা বন্যপ্রাণী ও পাখিদের অবৈধ শিকার, হত্যা ও পাখি শিকারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কৃষিজমিতে এই নেট জাল ব্যবহার এই আইনের পরিপন্থি। ফসল রক্ষার জন্য পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতি অবলম্বন করা উচিত। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে বিকল্প পদ্ধতির প্রচার-প্রসার করা প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও পরিবেশ সংরক্ষণ সংস্থাগুলোকে এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিতে হবে। অতএব, নেট জাল ও ফাঁদ ব্যবহারে নিষেধাজ্ঞা জোরদার করা, নিয়মিত পর্যবেক্ষণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পাখিদের জীবন রক্ষা করা যায় এবং পরিবেশ ভারসাম্য বজায় থাকে।
কৃষিজমিতে ফসল রক্ষার নামে ব্যবহৃত নেট জাল ও ফাঁদগুলো ব্যাপকভাবে পাখির জীবননাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ফসলের ক্ষতিকারক পোকামাকড় কমিয়ে কৃষকের সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু নেট জাল ও ফাঁদে পাখিরা আটকা পড়ে আহত বা মারা যাচ্ছে, যা পরিবেশের জন্য এক বড় হুমকি। বাংলাদেশে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ প্রযোজ্য, যা বন্যপ্রাণী ও পাখিদের অবৈধ শিকার, হত্যা ও পাখি শিকারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কৃষিজমিতে এই নেট জাল ব্যবহার এই আইনের পরিপন্থি। ফসল রক্ষার জন্য পরিবেশবান্ধব
