তারেক রহমানের সাথে আমার দীর্ঘ জীবনে দুইবার সামনাসামনি দেখা হয়েছি। একবার ঢাকা হওয়া ভবনে, আরেকবার বরিশালের বাকেরগঞ্জ জেএসইউ হাইস্কুল মাঠে এক সমাবেশে। ওই সমাবেশে আমি তার হাতের স্পর্শ পেয়েছিলাম। যা আমাকে দারুণভাবে পুলকিত করেছিল। তখন আমি বরিশাল বিএম কলেজে এমএসএস রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম।
২০০৫ সালের ৪ মে তারেক রহমানের বাকেরগঞ্জের এই জনসভাকে সফল করতে আমাদের বাউফলের বিএনপির ওই সময়ের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিপুল সংখ্যক মটরসাইকেলের বহর নিয়ে সেখানে গিয়েছিলাম। আমি জনসভার মঞ্চের ১শ ফুট দূরে ছিলাম। হঠাৎ খেয়াল করলাম, তারেক রহমার জনসভাস্থলের মধ্য দিয়ে তার দুই হাত মেলে মানুষকে স্পর্শ করছিলেন। ওই সময় সৌভাগ্যক্রমে তার সাথে আমার হাত লেগে যায়। আমি তখন দারুণভাবে পুলকিত হয়েছি।
ওই সময় তিনি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে তুলাতলা নদীর ওপর নির্মিত অত্যন্ত গুরুত্বপূর্ণ গোমা সেতু (তৎকালীন নাম দেওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেতু) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ওই সফরে তিনি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে হাঁস-মুরগি, ছাগল এবং কৃষি উপকরণ (সার ও বীজ) বিতরণ করেন। এটি ছিল তৎকালীন সরকারের 'তৃণমূল উন্নয়ন' প্রকল্পের অংশ।
এর পরের ঘটনা, ২০০৬ সালে বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল আলম তালুকদারের সাথে আমিসহ আমার বন্ধু বর্তমানে পটুয়াখালী জেলা কালের কণ্ঠের প্রতিনিধি এমরান হাসান সোহেলসহ ২-৩শ লোক তারেক রহমানের সাথে দেখা করতে ঢাকা হাওয়া ভবনে গিয়ে ছিলাম।
হাওয়া ভবনের ঢুকতে হাতের বাম পাশেরে একটি রুমে সহিদুল আলমসহ কয়েকজন ঢুকলো। সাথে আমি ও সোহেল ছিল। সৌভাগ্যক্রমে আমি তারেক জিয়ার সামনে টেবিলের দক্ষিণ পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম। তখন তাকে খুব কাছ থেকে দেখেছিলাম। কত বিনয়ী একজন মানুষ! নরম স্বরে কথা বললেন। আমাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন আপনার তার সাথে কাজ করবেন।” ওই নির্বাচনে সহিদুল আলম তালুকদার বিএনপির মনোনয়ন পেলেন। নির্বাচনে তিনি মাত্র ২৪ ভোটে হেরে যান। অবশ্য ২০০১ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।
ওয়ান ইলেভেনের সময় অনেক কষ্টকর স্মৃতি বুকে চেপে তারেক রহমান দেশত্যাগ করেন। আজ বৃহস্পতিবার ১৮ বছর পর সেই তারেক জিয়া বীর দর্পে দেশে ফিরেছেন। লাখ লাখ মানুষ তাকে বিমানবন্দরে বরন করেছেন। এই দিন ঢাকায় যেতে না পারণে তার লন্ডন থেকে দেশে ফেরা পর্যন্ত মিডিয়ার বদৌলতে সব দেখেছি। ভালো লেগেছে। তারেক রহমান ফেরায় প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ।
