কুষ্টিয়ায় নীতিমালা লঙ্ঘন করে কৃষিজমির ওপর নির্মিত হচ্ছে শিল্পকারখানা, ইটভাঁটি ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা। এর ফলে শুধু এসব জমিই নষ্ট হচ্ছে না, বরং পার্শ্ববর্তী আবাদি জমির উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে জেলায় প্রতি বছর গড়ে পাঁচ-ছয় হেক্টর আবাদি জমি কমে যাচ্ছে। অথচ এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের একতারপুর ও বিভাগ মৌজায় শত শত একর কৃষিজমি নষ্ট করে গড়ে উঠেছে অন্তত আট-দশটি ভারী শিল্প-কারখানা। এসব কারখানার ধোঁয়া, ধুলো ও কাঠের গুঁড়ো লোকালয়ে ছড়িয়ে পড়ে ধানসহ নানা ফসলের ক্ষতি করছে। একইভাবে মশান মৌজায় প্রায় ৬০ একর ফসলি জমির ওপর গড়ে ওঠা নতুন কারখানার বিরূপ প্রভাবও আশপাশের জমিতে দেখা যাচ্ছে। শতাধিক কৃষক অভিযোগ করলেও এখনো কোনো প্রতিকার মিলেনি। এছাড়া জেলার ছয়টি উপজেলায় ফসলি জমি দখল করে স্থাপিত হয়েছে প্রায় ২৩০টি ইটভাঁটি, যাদের অনেকেরই পরিবেশ-ছাড়পত্র নেই। এভাবে অনিয়ন্ত্রিত শিল্পায়ন চলতে থাকলে আগামী কয়েক বছরে বহু মৌজায় আবাদি জমির অস্তিত্ব সংকটে পড়বে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ও কৃষিজমি রক্ষায় সরকার-নির্ধারিত শিল্পাঞ্চল ছাড়া অন্য কোথাও শিল্পকারখানা স্থাপন কঠোরভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত হস্তক্ষেপ জরুরি।\r\nমুহাম্মদ শাফায়াত হুসাইন, কুষ্টিয়া সরকারি কলেজ
কুষ্টিয়ায় নীতিমালা লঙ্ঘন করে কৃষিজমির ওপর নির্মিত হচ্ছে শিল্পকারখানা, ইটভাঁটি ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা। এর ফলে শুধু এসব জমিই নষ্ট হচ্ছে না, বরং পার্শ্ববর্তী আবাদি জমির উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে জেলায় প্রতি বছর গড়ে পাঁচ-ছয় হেক্টর আবাদি জমি কমে যাচ্ছে। অথচ এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের একতারপুর ও বিভাগ মৌজায় শত শত একর কৃষিজমি নষ্ট করে গড়ে উঠেছে অন্তত আট-দশটি ভারী শিল্প-কারখানা। এসব কারখানার ধোঁয়া, ধুলো ও কাঠের গুঁড়ো লোকালয়ে ছড়িয়ে পড়ে ধানসহ নানা ফসলের ক্ষতি কর
