নেলসন ম্যান্ডেলার একটি কথা আছে, আমি কখনো হারি না। হয় আমি জিতি, নয়তো আমি শিখি। পরাজয় একটি ভয়। মানুষের এই ভয় দুই ধরনের। বাহিরে অনিশ্চয়তারভয়, ভেতরে প্রত্যাখ্যানের ভয়। যদিও প্রত্যাখ্যানটি বাহিরের, কিন্তু ভয়টি শুরু হয় বাহিরে প্রত্যাখ্যানের আগেই। তাই এটি ভেতরের ভয়। ভেতরের ভয়টি নিঃশব্দ, হৃদয়ের গভীর কোথাও লুকিয়ে থাকে। এই দুই ভয়ের মধ্যে প্রতিনিয়ত আমাদের বসবাস। এই দুই ভয় আমাদের নিত্য সঙ্গী। ব্রুস লি বলতেন, পরাজয় হলো মনের অবস্থা, যদি আপনি পরাজয় মেনে নেন, তাহলেই কেবল আপনি সত্যিকার অর্থে পরাজিত হবেন। \r\nনিজের ভেতর প্রত্যাখ্যানের ভয় একটি অনুভূতি। এই ভয় আমাদের পদক্ষেপ থামিয়ে দেয়, নিজেদের স্বপ্নের পথে অদৃশ্য বাধা সৃষ্টি করে। ইতিহাসে হোক, চারপাশে হোক, সমাজের আগে পরে হোক, আমরা বিভিন্ন সফল মানুষদের দেখি।
লেখক, শিল্পী, বিজ্ঞানী, উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিক, আরও কত কত মানুষ। আর ভাবি, জীবনে তারা যেন ভাগ্যের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত হয়েছে। আমরা ভাবি যে- ভাগ্য হয়তো তাদের দরজা খুলে দিয়েছে। কিন্তু আমরা খুব কমই ভাবি যে- এই সাফল্যের পেছনে কতবার তাদের দরজা বন্ধ হয়েছে, কতবার স্বপ্নকে ছুঁয়ে গিয়ে ব্যর্থতা বরণ করতে হয়েছে তাদের। \r\nপ্রত্যাখ্যান কোনো চূড়ান্ত রায় নয়। সফলতাও কোনো চূড়ান্ত সীমানা নয়। প্রত্যাখ্যান এক ধরনের আমন্ত্রণ, একটি সুযোগ। এটি বলে না- আপনি ব্যর্থ হয়েছেন। এটি বলে- পরিণত সময় আসেনি। আরও অভিজ্ঞ হয়ে উঠুন, আরও নিজেকে গড়ে তুলুন, আরও শিখুন। \r\nসমাজের প্রচলিত বিশ্বাস যে- সাফল্যের মূল চাবিকাঠি জন্মগত প্রতিভা। আমরা অনেকেও তা বিশ্বাস করি।
আমরা ভাবি, কেউ কেউ জন্ম থেকে প্রতিভাবান, আর বাকিদের জীবন শুধু সংগ্রাম। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ সারা জীবনে মাত্র একটি চিত্রকর্ম বিক্রি করেছিলেন। বিজ্ঞানী আইনস্টাইনকে এক সময় স্লো লার্নার বলা হতো। হ্যারি পটার খ্যাত লেখক জে.কে. রাউলিং হ্যারি পটার প্রকাশের আগে এক ডজন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ইতিহাসের সবচেয়ে ধনী লেখক হন। ইতিহাসে একমাত্র বিলিওনিয়ার লেখক বলা যায় তাকে। \r\nতাদের সাফল্যের গোপন রহস্য কী? প্রতিভা? না, বরং প্রত্যাখ্যান সহ্য করার শক্তি। \r\nভয় হলো স্বপ্নের নীরব ঘাতক। প্রত্যাখ্যানের চেয়েও বেশি বিপজ্জনক এক অনুভূতি এই ভয়। প্রত্যাখ্যানের ভয় দুটি পথ দেখায়।
আত্মসমর্পণের করে আমরা ভাবি, যে আমি যথেষ্ট ভালো নই, আর তাই চেষ্টা করা বাদ দিই। দ্বিধাগ্রস্ত হয়ে প্রত্যাখ্যানকে নিজেদের অযোগ্যতার প্রমাণ হিসেবে দেখতে থাকি তখন। \r\nফলাফল? অসংখ্য স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই নষ্ট হয়ে যায়। কারণ মানুষ ব্যর্থ হয় না, প্রত্যাখ্যান সহ্য করার শক্তির অভাবে বরং থেমে যায়। \r\nযারা সত্যিকারের সফল, তারা কেবল গন্তব্যের প্রেমে পড়ে না; গন্তব্যের পথটাকেও ভালোবাসে তারা। একজন ভালো লেখক শুধু প্রকাশিত হওয়ার স্বপ্ন দেখেন না, বই বিক্রির পপুলার লেখক হওয়ার স্বপ্ন দেখেন না কেবল; লেখার প্রক্রিয়াটিকেও তিনি উপভোগ করেন লিখতে লিখতে। একজন মিউজিসিয়ান শুধু খ্যাতির পেছনে ছুটেন না, তার সৃষ্টি এবং গাওয়া সুরকেও ভালোবাসেন, উপভোগ করেন।
একজন সফল উদ্যোক্তা শুধু মুনাফার জন্য কাজ করেন না, সাফল্যের পথে সমস্যা সমাধানের আনন্দ উপভোগ করেন প্রতিমুহূর্তে। মাইকেল জর্ডান একবার বলেছিলেন, আমি আমার ক্যারিয়ারে ৯০০০ বারের বেশি শট মিস করেছি, ৩০০ টির বেশি ম্যাচ হেরেছি। ২৬ বার আমাকে বিজয়ী শটনেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি বারবার ব্যর্থ হয়েছি, আর এ কারণেই আমি সফল হয়েছি। \r\nযদি কেবল ফলাফলের দিকে তাকিয়ে থাকেন, তাহলে প্রত্যাখ্যান হবে এক বিষাক্ত আঘাত। কিন্তু যদি আপনার পথটাকে ভালোবাসেন, তবে প্রত্যাখ্যান তখন হয়ে উঠবে একজন শিক্ষকের মতো, আপনাকে আরও ভালো করে তুলবে। \r\nলিওনার্দো দা ভিঞ্চি তার আঁকা ছবি বার বের আয়নায় দেখতেন। তিনি এই জন্যে দেখতেন, যাতে ত্রুটিগুলো ধরা পড়ে। প্রত্যাখ্যানও আমাদের সামনে একটি আয়না তুলে ধরে। লিওনার্দো দা ভিঞ্চির কথায়, শক্তিশালী বাধার অস্তিত্ব থাকার অর্থ এই নয় যে আপনাকে থেমে যেতে হবে, বরং এটি দেখায় যে কীভাবে আরও শক্তিশালী হয়ে এগোতে হবে। \r\nপ্রত্যাখ্যাত পাণ্ডুলিপি লেখককে বলে, কোথায় আরও স্পষ্টতা দরকার। বিখ্যাত লেখিকা জে. কে. রাউলিং তাই বলেন, আমাদের জীবনে ব্যর্থতার প্রয়োজন আছে, কারণ ব্যর্থতা ছাড়া আমরা প্রকৃত অর্থে কখনো নিজের ক্ষমতা ও শক্তি আবিষ্কার করতে পারব না। \r\nব্যর্থতা উদ্যোক্তাকে ব্যবসা শেখায়, পরিকল্পনায় কোনো দুর্বলতা ছিল হয়তো, এই ভাবনা শেখায়, গাইড দেয়। স্টিভজবসেরভাষায়, কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে, কিন্তু বিশ্বাস হারাবেন না । \r\nযারা প্রত্যাখ্যানকে ভয় পায়, তারা উন্নতির পথ হারায়। আর যারা এটাকে গ্রহণ করে, তারা নিজেদের পরিমার্জিত করে উন্নতির ধারায়।
