পটুয়াখালী জেলা উপকূলীয় অঞ্চল হওয়ায় প্রাকৃতিক সম্পদে ভরপুর। নদী, খাল, বিল ও বিস্তীর্ণ সমতল ভূমি থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন উপজেলায় বিপুল পরিমাণ জমি-দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে আছে। এসব জমিতে না হচ্ছে নিয়মিত কৃষিকাজ, না গড়ে উঠছে পরিকল্পিত মাছ চাষ। ফলে একদিকে যেমন খাদ্য উৎপাদন কমছে, অন্যদিকে নষ্ট হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনা। স্থানীয় কৃষকদের মতে, বর্ষা মৌসুমে অনেক জমি পানিতে তলিয়ে যায়, আর শুষ্ক মৌসুমে পানির সংকটে চাষাবাদ করা কঠিন হয়ে পড়ে। অপরিকল্পিত বাঁধের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট হয়েছে। এসব সমস্যার সমাধান না হওয়ায় কৃষকরা জমি চাষে আগ্রহ হারাচ্ছেন। অন্যদিকে, মাছ চাষের ক্ষেত্রেও রয়েছে অব্যবস্থাপনা। অনেক অনাবাদি জমি সহজেই ঘের বা পুকুরে রূপান্তর করা সম্ভব হলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার অভাবে তা হচ্ছে না। সরকারি-বেসরকারি উদ্যোগের অভাবে এসকল জমির চাষ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে এসব অনাবাদি জমি কৃষি ও মৎস্য উৎপাদনের বড় উৎস হতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, লবণসহিষ্ণু ফসল চাষ, উন্নত সেচব্যবস্থা এবং মাছ চাষে সহজ ঋণ সুবিধা দিলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে। পটুয়াখালীর অনাবাদি জমি কাজে লাগানো গেলে জেলার অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও নিশ্চিত হবে।
পটুয়াখালী জেলা উপকূলীয় অঞ্চল হওয়ায় প্রাকৃতিক সম্পদে ভরপুর। নদী, খাল, বিল ও বিস্তীর্ণ সমতল ভূমি থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন উপজেলায় বিপুল পরিমাণ জমি-দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে আছে। এসব জমিতে না হচ্ছে নিয়মিত কৃষিকাজ, না গড়ে উঠছে পরিকল্পিত মাছ চাষ। ফলে একদিকে যেমন খাদ্য উৎপাদন কমছে, অন্যদিকে নষ্ট হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনা। স্থানীয় কৃষকদের মতে, বর্ষা মৌসুমে অনেক জমি পানিতে তলিয়ে যায়, আর শুষ্ক মৌসুমে পানির সংকটে চাষাবাদ করা কঠিন হয়ে পড়ে। অপরিকল্পিত বাঁধের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট হয়েছে। এসব সমস্যার সমাধান না হওয়ায় কৃষকরা জমি চাষে আগ্রহ হারাচ্ছেন। অন্যদিকে, মাছ চাষের ক্ষেত্রেও রয়েছে অব্যবস্থ
