বাংলাদেশ বিশ্বের অন্যতম মুসলিমপ্রধান দেশ, যেখানে ধর্মপ্রাণ মানুষের মননে জাকাতের গুরুত্ব অপরিসীম। ইসলামি অর্থব্যবস্থায় জাকাত শুধু ইবাদত নয়, এটি একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য বজায় রাখে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু এবং আলেমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বলেন, জাকাত ব্যবস্থাপনাকে পরিকল্পিতভাবে প্রয়োগ করলে ১০-১৫ বছরের মধ্যে দারিদ্র্য বিমোচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর বক্তব্যে জাকাতের বিষয়টির গুরুত্ব সামনে নিয়ে এসেছে। \r\nসরকারি-বেসরকারি বিভিন্ন গবেষণা বলছে, বছরে ২০-২৫ হাজার কোটি টাকা জাকাত আদায় যোগ্য। বাস্তবে ইসলামিক ফাউন্ডেশনের রাষ্ট্রীয় জাকাত ফান্ডে সাম্প্রতিক বছরগুলোতে ১০-১২ কোটি টাকার বেশি জমা হয় না, যা দেশের আদায় যোগ্য জাকাতের তুলনায় খুবই কম। অনেক গবেষক মনে করেন প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে। সমস্যা হচ্ছে, এই বিপুল অর্থের বেশিরভাগই বণ্টিত হয় পরিকল্পনাহীনভাবে। ফলে জাকাত প্রদানকারীর ধর্মীয় দায়িত্ব পূরণ হলেও এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব প্রত্যাশিত মাত্রায় পৌঁছায় না।
বাংলাদেশ বিশ্বের অন্যতম মুসলিমপ্রধান দেশ, যেখানে ধর্মপ্রাণ মানুষের মননে জাকাতের গুরুত্ব অপরিসীম। ইসলামি অর্থব্যবস্থায় জাকাত শুধু ইবাদত নয়, এটি একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য বজায় রাখে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু এবং আলেমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বলেন, জাকাত ব্যবস্থাপনাকে পরিকল্পিতভাবে প্রয়োগ করলে ১০-১৫ বছরের মধ্যে দারিদ্র্য বিমোচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর বক্তব্যে জাকাতের বিষয়টির গুরুত্ব সামনে নিয়ে এসেছে। \r\nসরকারি-বেসরকারি বিভিন্ন গবেষণা বলছে, বছরে ২০-২৫ হ
