বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি নিয়মিত সাংবিধানিক আয়োজন নয়; বরং এটি রাষ্ট্রের গণতান্ত্রিক পুনরুদ্ধারের একটি নির্ণায়ক মুহূর্ত। দীর্ঘদিন ধরে কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতি, ভোটাধিকার হরণ, অংশগ্রহণমূলক রাজনীতির ক্ষয় এবং রাজনৈতিক আস্থাহীনতা- এই সম্মিলিত বাস্তবতায় উক্ত নির্বাচন রাষ্ট্রীয় স্থিতিশীলতা পুনর্প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে।\r\nনির্ধারিত সময়ের বাইরে নির্বাচন আয়োজন কিংবা নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হলে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন এবং রাষ্ট্রবিরোধী শক্তির সক্রিয় হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসই এর প্রমাণ।

ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন সময়মতো ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হওয়া এখন আর কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি পরিণত হয়েছে রাষ্ট্রীয় প্রয়োজনীয়তায়।\r\nএই প্রেক্ষাপটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি নিছক ব্যক্তি কিংবা দলীয় রাজনীতির গ-িতে সীমাবদ্ধ নয়। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তার অবস্থান একটি বৃহত্তর রাজনৈতিক শূন্যতা পূরণের আভাস দেয়। তিনি এখন শুধু একটি দলের শীর্ষ নেতা নন; বরং বহু মানুষের কাছে রাজনৈতিক ধারাবাহিকতা ও বিকল্প ক্ষমতাকাঠামোর সম্ভাব্য বাহক হিসেবে প্রতীয়মান হচ্ছেন।

ফলে তার প্রত্যাবর্তন এবং ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচন এই দুয়ের মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক তৈরি হয়েছে, যা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় উপেক্ষা করার সুযোগ নেই।\r\nবাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি করা এবং নেতৃত্বের প্রত্যাবর্তন বিলম্বিত করার চেষ্টা প্রায়ই অগণতান্ত্রিক শক্তির একটি পরিচিত অপকৌশল। সাম্প্রতিক সময়ে সহিংসতা, বিভ্রান্তিকর বক্তব্য এবং সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রবণতা এই অপকৌশলের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে শহীদ ওসমান হাদি হত্যাকা-কে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন প্রতিক্রিয়া হিসেবে দেখলে বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায়।

বরং এগুলোকে বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সংগঠিত প্রচেষ্টা হিসেবে বিবেচনা করাই অধিকতর যৌক্তিক।\r\nভোট ছাড়া ক্ষমতার স্বাদ পাওয়ার আকাক্সক্ষা থেকেই কিছু রাজনৈতিক শক্তি সহিংসতা ও গুপ্ত রাজনীতির পথে হাঁটছে- এমন অভিযোগ এখন সমাজে ব্যাপকভাবে আলোচিত। অথচ যদি তাদের সমাজে প্রকৃত গ্রহণযোগ্যতা থাকত, তবে তারা বিভ্রান্তিকর বয়ান ও সহিংসতার আশ্রয় না নিয়ে ভোটের মাধ্যমেই জনগণের রায় গ্রহণ করত। সাধারণ জনগণ এই ধরনের নোংরা ও অগণতান্ত্রিক রাজনীতি আর পছন্দ করে না। এ ধরনের রাজনীতি কোনো দলের জন্যই দীর্ঘমেয়াদে শুভকর নয়।\r\nএ প্রসঙ্গে এটিও স্পষ্টভাবে বলা প্রয়োজন, বিএনপিকে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগকেও দীর্ঘদিনের ভুল ও স্বৈরাচারী রাজনৈতিক চর্চা থেকেও ভিন্ন পথে হাঁটতে হবে।

প্রতিহিংসামুক্ত, জনকল্যাণমূলক ও নীতিনিষ্ঠ রাজনীতি ছাড়া জনগণের আস্থা অর্জন আর সম্ভব নয়।\r\nউল্লেখযোগ্য বিষয় হলোÑ শহীদ হাদির প্রতি সাধারণ ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা প্রদর্শন। কিন্তু সেই আবেগের একটি অংশকে বিভ্রান্ত করে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল। যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করা এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ করা। রাজনৈতিক সমাজতত্ত্বে এটি ম্যাস ম্যানিপুলেশন -এর একটি পরিচিত উদাহরণ, যেখানে একটি রাজনৈতিক গোষ্ঠী জনতার চিন্তা, আবেগ এবং আচরণকে সুকৌশলে ব্যবহার করে নিজেদের ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে। তবে এবারের বাস্তবতা ভিন।

সাধারণ জনগণ তাদের এই চালাকি আর সহজে গ্রহণ করছে না।\r\nএসব প্রতিবন্ধকতা সত্ত্বেও তারেক রহমানের প্রত্যাবর্তন প্রক্রিয়া থেমে থাকেনি। এর রাজনৈতিক তাৎপর্য সুদূরপ্রসারী। কারণ, তার প্রত্যাবর্তন কার্যত নির্বাচনের অবশ্যম্ভাবিতার একটি শক্ত ইঙ্গিত বহন করে। যদিও নির্বাচনবিরোধী শক্তির তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে, তবু প্রাতিষ্ঠানিকভাবে নির্ধারিত সময়ের নির্বাচন এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।\r\nএখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য স্পষ্ট করা জরুরি। তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা মানেই বিএনপির নির্বাচনী সাফল্য নিয়ে পূর্বানুমান নয়। গণতন্ত্রে কোন দল কত আসন পাবে, কত ভোট পাবে, তা নির্ধারণের একমাত্র এখতিয়ার ভোটারদের। এই নির্বাচনের প্রকৃত তাৎপর্য নিহিত আছে ভোটাধিকার পুনর্প্রতিষ্ঠার মধ্যে।

দীর্ঘদিন ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত সাধারণ মানুষ এবং প্রবাসী নাগরিকদের জন্য এটি একটি রাজনৈতিক পুনর্সংযুক্তির সুযোগ।\r\nতাই বর্তমান সময়টি বিএনপির জন্যও একটি নৈতিক ও কৌশলগত পরীক্ষার মুহূর্ত। ক্ষমতায় যাওয়ার আকাক্সক্ষার পাশাপাশি ধৈর্য, প্রজ্ঞা ও নৈতিকতার রাজনীতি অনুশীলন করা অপরিহার্য। বিশেষ করে তরুণ সমাজ এখন পেশিশক্তি কিংবা আবেগনির্ভর রাজনীতির প্রতি ক্রমশ বিরূপ। তারা প্রত্যাশা করে যুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক এবং নীতিনিষ্ঠ রাজনৈতিক আচরণ। এই বাস্তবতায় নীতিনির্ধারণে প্রকৃত অর্থে স্বাধীনচিন্তক বুদ্ধিজীবী, ন্যায়নিষ্ঠ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও প্রশাসনিক পেশাজীবীদের পরামর্শ গ্রহণ একটি কার্যকর কৌশল হতে পারে। এতে রাজনৈতিক সিদ্ধান্ত দলীয় সীমা অতিক্রম করে বৃহত্তর জাতীয় স্বার্থের সঙ্গে সংযুক্ত হবে।\r\n১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারের একটি কাঠামোগত সুযোগ। এই সুযোগ কাজে লাগানো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঐতিহাসিক দায়িত্ব। ব্যর্থ হলে একদিন জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। তবে তার আগেই যদি রাষ্ট্রীয় স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়, তার দায় হবে আরও গুরুতর। এই নির্বাচন কোনোভাবেই পিছিয়ে দেওয়া বা প্রশ্নবিদ্ধ করা যাবে না।