মাটি বাঁচলে পরিবেশ বাঁচবে। পরিবেশ বাঁচলে রক্ষা পাবে প্রাণী ও উদ্ভিদজগৎ। ইসলাম ধর্মে বিশ্বাসীরা জানেন যে, মাটি থেকে মানুষের সৃষ্টি এবং মৃত্যুর পর মাটিতে শেষ ঠিকানা। প্রাণী ও উদ্ভিদজগৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মাটিই তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে। কত স্নেহ-মমতাতেই না মাটি আমাদের আলগে রেখেছে। একই মাটিতে জন্ম নিয়ে বিভিন্ন উদ্ভিদ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে প্রকৃতিতে সেবা দিচ্ছে প্রাণীকূলের জন্য। মাটির দৌলতে উদ্ভিদ থেকে প্রাপ্ত সকল দান সৃষ্টির সেরা জীব মানুষকে বাঁচিয়ে রেখেছে।

মাটি কি শুধু উপরিভাগেই উদ্ভিদের ও মানুষের খাদ্যের জোগান দিচ্ছে? উপরিভাগে উদ্ভিদ ও প্রাণীকূলের জীবন ও জীবিকার ব্যবস্থার পাশাপাশি মাটি তার গর্ভে ধারণ করা প্রভূত খনিজ সম্পদ দিয়ে সভ্যতার উৎকর্ষ সাধন করে সভ্যতাকে আধুনিকতার শীর্ষে পৌঁছে দিচ্ছে। খনিজ সম্পদ, তেল, ইউরেনিয়াম, কয়লা, জ্বালানি ইত্যাদি ব্যবহার করে আমরা আধুনিকতার শীর্ষে উঠতে পেরেছি। মাটি তার গর্ভে কোটি কোটি বছর ধরে ধারণ করে রেখেছিল এই সম্পদ আমাদের জন্য। আজকের এই সম্পদ কিন্তু তৈরি অবস্থায় মাটি গর্ভে ছিল না। মাতৃস্নেহে মাটি এই সম্পদকে কোটি কোটি বছর ধরে লালন করেছে, আমাদের জন্য ব্যবহার উপযোগী করেছে। জনসংখ্যা বৃদ্ধিতে খাদ্য চাহিদা মোকাবিলায় মাটি আমাদের অপরিমেয় সহায়তা করে। আমাদের দেশের জনসংখ্যা ৫৪ বছরে দ্বিগুণের বেশি বাড়ালেও জমি বাড়েনি, আবাসন, শিল্প-কলকারখানার জন্য জমি কমেছে। তারপরও খাদ্য সমস্যা হয়নি। না খেয়ে মারা গেছে এমন সংবাদ খুব একটা পাওয়া যায় না। কিন্তু যে মাটি আমাদের অস্তিত্ব, সৃষ্টি থেকে শেষ পর্যন্ত আমাদের অবলম্বন, সেই মাটির প্রতি কি আমরা সুবিচার করছি, সৃষ্টি জগতের উদ্ভিদ, প্রাণী কেউই মাটির উপর অবিচার করতে পারে না। শুধু মানুষই মাটির সাথে অবিচার করে।

মাটির ঋণ শোধ করার গরজই নেই মানুষের। আমি আমার গ্রামের এক নিম্নবিত্ত পরিবারে দেখেছি ৭টি সন্তান এক মায়েরই। শিশু অবস্থায় সন্তানগুলোকে সারাদিন রাস্তার ধারে কাদামাটি মেখে নগ্ন অবস্থায় দেখা যেত খেলা করতে। কোনও দিনই শুনিনি বাচ্চাগুলোর অসুখ-বিসুখের খবর। অথচ আমাদের শহরের শিশুদের মাথায় এক ফোঁটা বৃষ্টির পানি পড়লেই জ্বর-সর্দি হয়। ডাক্তার লাগবেই। আসলে মাটির সাথে পৃথিবীর সকল প্রাণী ও উদ্ভিদের সম্পৃক্ততা রয়েছে। আর তাই জলবায়ু পরিবর্তন নিয়ে আতঙ্কিত মানবকূল। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যেন মাটির প্রতিশোধ। মাটি থেকে ফসল ফলিয়ে যে খাদ্য খেয়ে আমরা বেঁচে আছি, সেই মাটির প্রতি কোনও যতœ, কোনও মমতা নেই আমাদের। মাটি থেকে জন্ম নেওয়া উদ্ভিদ আলো-বাতাস ও পানি থেকে অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড খাদ্য হিসাবে গ্রহণ করে। আবার মাটি থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার খাদ্য হিসেবে গ্রহণ করে। এসব উপাদান মাটির খাদ্য ঘাটতি মিটিয়ে সকলের খাদ্য ঘাটতি পূরণ করে। মাটির এই খাদ্য উপাদান আমাদের পূরণ করতে হয়। এতে মাটির খাদ্য চাহিদা না জেনেই আমরা অধিক ফসল ফলানোর জন্য অপরিকল্পতভাবে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছি।

অতিমাত্রায় বা অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক জমির উর্বরা শক্তি হ্রাস করছে। কোন ফসলের জন্য কোন উপাদান কী পরিমাণে প্রয়োজন তা আজও চাষিরা সম্যক জানে না। ভিন্ন ভিন্ন ফসলের জন্য মাটির খাদ্য উপাদানগুলো বিভিন্ন মাত্রায় প্রয়োজন হয়। প্রয়োজনীয় মাটির উপাদানের অভাবে ফসলের ফলন হ্রাস পায়, আবার মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে জমি ক্ষতিগ্রস্ত হয়।

জমিতে কীটনাশক প্রয়োগে ফসলের উপকারী কীটপতঙ্গ বিপন্ন হচ্ছে। ফসল আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগ-বালাইয়ে। এছাড়া জমির পানি নদী-নালা, খাল-বিলে পড়ায় মৎস্যকূল বিপন্ন হচ্ছে। কীটনাশক মিশ্রিত পানিপ্রবাহে মাছের প্রজনন ক্ষেত্র বিষাক্ত হচ্ছে। কীটনাশক প্রয়োগ মাঠে বিচরণকারী পাখিকূল হুমকির মুখে পড়ছে। কাঁচা তরিতরকারি অর্থাৎ শাক-সবজিতে কীটনাশক ব্যবহার করায় মানবদেহ বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। আসলে নিজেদের বৈষয়িক উন্নতির কথা চিন্তা করে আমরা নিজেদেরই সর্বনাশ ডেকে আনছি পরোক্ষভাবে: এই বোধোদয় আমাদের এখনও হয়নি।

ভেষজ চিকিৎসকরা বলেন, ‘চিনলে ঝরি, না চিনলে জঙ্গলের খড়ি’Ñ অর্থাৎ পৃথিবীতে সকল উদ্ভিদই ভেষজ গুণসম্পন্ন, যা মানুষ ও প্রাণীকূলের রূপচর্চা থেকে শুরু করে স্বাস্থ্য পরিচর্যায় প্রয়োজনীয়। এই চিকিৎসায় নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া। তাই বর্তমান সমাজেও হাকিম বা কবিরাজগণ স্বাস্থ্য সেবা প্রদান করে আসছেন। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞান ভেষজ চিকিৎসাকে বাঁকা চোখে দেখে থাকেন। বর্তমান সভ্যতার আধুনিক নারীসমাজ তাদের রূপচর্চায় ভেষজ পদ্ধতি প্রয়োগ এখনও করে থাকে। যেমন মুখে কাঁচাহলুদ মাখা, মেহেদি লাগানো, মুলতানি মাটি মাখা, শশার ফালি মুখন্ডলে লাগানো অথবা বিভিন্ন কোম্পানির তৈরি রূপটান, রং ফর্সাকারী বিভিন্ন ক্রিম, ¯েœা, পাউডার, আলতা, কৃত্রিম মেহেদিÑ এসব কেমিক্যাল মিশ্রিত পণ্য রূপচর্চায় ব্যবহার করা হয়।

শারীরিক পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের সাবান। এই পরিচ্ছন্নতায় এবং ত্বকের সৌন্দর্যের জন্য বড় ধরনের ব্যয় বরাদ্দ করি আমরা। নামীদামি কোম্পানির পণ্য ব্যবহার করতে গিয়ে অনেকে আবার বিদেশি পণ্য ব্যবহার করেন সৌন্দর্য্যচর্চার জন্য। ত্বকের সৌন্দর্যের জন্য প্রধান ভূমিকা রাখে কোলাজেন নামক বিশেষ প্রোটিন, যা ত্বকের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। ত্বকের কোষে প্রকৃতিগতভাবে কোলাজেনের উৎপাদনও হতে পারে। এক্ষেত্রে কেমিক্যালের অতিরিক্ত ব্যবহার ত্বকের ক্যান্সারসহ বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। প্রকৃতির মধ্যেই রয়েছে কোলাজেন সৃষ্টির উপাদান গোলাপজল ও অ্যালোভেরা। ভেষজ পদ্ধতিতে এসব উপাদানের সংমিশ্রণে বর্তমানে মুলতানি মাটি বাজারে এসেছে। মুখমন্ডলের যতœ নিতে এবং ত্বকের সৌন্দর্যচর্চায় মুলতানি মাটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাজমহলের মার্বেল পাথর পরিষ্কার করার কাজেও মুলতানি মাটি ব্যবহার করে সুফল পাওয়া গেছে পরিচ্ছন্নতার কাজে কেমিক্যাল মিশ্রিত যে কোনও ক্লিনার ক্ষয়ের কারণ হতে পারে। মাটি তাই মানুষসহ তাবৎ প্রাণী ও উদ্ভিদের জন্য অপরিহার্য।

লেখক: সাংবাদিক, কলামিস্ট ও বৃক্ষরোপণে জাতীয় পুরষ্কার (১ম স্বর্ণপদক) প্রাপ্ত।