আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি নীলচক্র । এদিকে সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত নূর সিনেমাটি।\r\nবর্তমানে আগামী ঈদের সিনেমার শূটিং নিয়ে যখন শুভ আলোচনায়, ঠিক তখনই তাকে নিয়ে তৈরি বলিউডের জ্যাজ সিটি সিরিজের টিজার ভক্তদের আনন্দের উপলক্ষ হয়ে উঠল। মঙ্গলবার সন্ধ্যায় সিরিজের টিজার প্রকাশিত হয়। এতে শুভকে দেখে চমকে যান ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। \r\nটিজার দেখার পর সবাই একবাক্যে বলেছেন, ঢালিউড ও টলিউডে নিজেকে প্রমাণের পর এবার তিনি পা রাখছেন বলিউডের মূল স্রোতে তাও আবার কেন্দ্রীয় চরিত্রে।\r\nবলিউডে বাংলাদেশের অভিনেতাদের উপস্থিতি হাতে গোনা। তবে মুখ্য চরিত্রে তা আরও কম। সেসব স্মৃতি পেরিয়েই যেন নতুন আশার আলো দেখালেন আরিফিন শুভ।
জ্যাজ সিটি র টিজার দেখে মনে হয়েছে, প্রথমবারের মতো কোনো বলিউড প্রজেক্টে তিনিই গল্পের কেন্দ্রবিন্দু।\r\nসনি লিভ প্রযোজিত ওয়েব সিরিজ জ্যাজ সিটি তে জিমি রায়ের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। মঙ্গলবার সিরিজটির টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় সনি লিভ। টিজারের কয়েক ঝলকেই স্পষ্ট পুরো সিরিজটি আবর্তিত হবে জিমি রায়কে ঘিরে। প্রতিটি দৃশ্য, প্রতিটি আবেগ যেন তার চরিত্রের ভেতর দিয়েই দর্শকের কাছে পৌঁছাবে।\r\nটিজারে আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কখনো ধূসর রঙের স্লিম কাট স্যুটে সংযত ও গম্ভীর, কখনো আবার সাদা ঝকঝকে স্যুটে নাচের ছন্দে। রেট্রো চুল আর পোশাকে ফুটে উঠেছে ১৯৭০-এর দশকের আবহ। শুধু লুকেই নয়, চলন-বলন আর অভিব্যক্তিতেও সেই সময়কে জীবন্ত করে তুলেছেন তিনি।\r\nজিমি রায় চরিত্র নিয়ে শুভ বলেন, এটি একটি বহুমাত্রিক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সংগীতও সমানভাবে কথা বলে। সংগীত, নীরবতা আর অনুভূতির সমন্বয়ে জ্যাজ মিউজিকের এক গভীর আবহ তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিরিজে তিনি সংলাপ দিয়েছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি।\r\n জ্যাজ সিটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে। সেই সময়ের টানাপোড়েন, পরিবর্তন আর মানুষের ভেতরের দ্বন্দ্ব উঠে আসবে গল্পে। \r\nসিরিজটির পরিচালক, গল্পকার ও চিত্রনাট্যকার সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত জুবিলি সিরিজের সহ-স্রষ্টা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। পাশাপাশি থাকছেন বলিউড ও টলিউডের আরও কিছু পরিচিত মুখ।\r\nসনি লিভ জানিয়েছে, জ্যাজ সিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি।
