জাতিসংঘ ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্যানুসারে,২০২৪-২৫ সালে বিশ্বের প্রায় ২০ শতাংশ মানুষ (প্রায় ১.৬ বিলিয়ন) অপরিকল্পিত বা অনিরাপদ আবাসনে বসবাস করছে। এর বেশির ভাগই এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল শহরাঞ্চলে, যেখানে নগর পরিকল্পনা ও আবাসন ব্যবস্থাপনা এখনো দুর্বল। অপরিকল্পিত আবাসন কেবল বসবাসের সমস্যা নয় এটি পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতিতেও গভীর নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশেও একই চিত্র প্রতিফলিত। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর প্রায় ৬০-৭০ শতাংশ এলাকা আংশিক বা সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। অনুমোদনবিহীন রাস্তা, ভবন ও হাউজিং প্রকল্পের কারণে যানজট, জলাবদ্ধতা, ড্রেনেজ সংকট ও জনস্বাস্থ্য ঝুঁকি ক্রমেই বাড়ছে। সরকার ইতোমধ্যে জাতীয় নগর উন্নয়ন নীতি ২০২৫ ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে, যার মাধ্যমে প্রতিটি নতুন রাস্তা ও আবাসন পরিকল্পিতভাবে তৈরি হবে। GIS-ভিত্তিক ভূমি ডাটা সিস্টেমের মাধ্যমে অনুমোদনবিহীন নির্মাণ প্রতিরোধের পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষ্য ২০২৫ সালের মধ্যে অপরিকল্পিত নির্মাণ কমপক্ষে ৩০ শতাংশ হ্রাস করা।
জাতিসংঘ ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্যানুসারে,২০২৪-২৫ সালে বিশ্বের প্রায় ২০ শতাংশ মানুষ (প্রায় ১.৬ বিলিয়ন) অপরিকল্পিত বা অনিরাপদ আবাসনে বসবাস করছে। এর বেশির ভাগই এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল শহরাঞ্চলে, যেখানে নগর পরিকল্পনা ও আবাসন ব্যবস্থাপনা এখনো দুর্বল। অপরিকল্পিত আবাসন কেবল বসবাসের সমস্যা নয় এটি পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতিতেও গভীর নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশেও একই চিত্র প্রতিফলিত। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর প্রায় ৬০-৭০ শতাংশ এলাকা আংশিক বা সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। অনুমোদনবিহীন রাস্তা, ভবন ও হাউজিং প্রকল্পের কারণে যানজট, জলাবদ্ধতা, ড্রেনেজ সংকট ও জনস্বাস্থ্য ঝুঁকি ক্রমেই বাড়ছে।
