প্রিয় পাঠক, অভিযোগ আছে ডাক্তাররা রোগীর কাছ থেকে মর্জিমাফিক ফি নিয়ে থাকেন, এক্ষেত্রে কোনো নিয়মনীতি নেই। কথা হচ্ছে, এই গরিব দেশে উচ্চ ফি কতটা যুক্তিযুক্ত? অন্যদিকে ছোট-বড় হাসপাতালে চিকিৎসা ব্যয়ের বেলায়ও বিধিবদ্ধ কোনো ব্যবস্থা নেই, এ খরচের পরিমাণও রোগীর জন্য যথেষ্ট বেশি। সার্বিক বিষয়েই সুষ্ঠু নিয়ম বা আইন থাকা বাঞ্ছনীয়। সব ফি যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ হওয়া চাই। আরেকটি বিষয়, সরকারি ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিসেই বা বেশি সময় দেন কেন? তাছাড়া হাসপাতাল-ক্লিনিকেরও মুনাফার একটা সীমা থাকা দরকার।

এসবই উঠে আসুক আপনাদের লেখায়।

আগামী ১৫ ডিসেম্বর সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন।

সমাজ ভাবনা

দৈনিক জনকণ্ঠ

জনকণ্ঠ ভবন , ২৪ / এ রাসেদ খান মেনন সড়ক , নিউ ইস্কাটন , ঢাকা।

ই - মেইল : shomajjanakantha@gmail.com