বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়েছে। এই সমীক্ষা জাতিসংঘের খাদ্য ও কৃষির (এফএও)। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট শুরুর আগের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে, ইরানের চলমান সংঘাত বৈশ্বিক জাহাজ চলাচলসহ জ্বালানি তেল সরবরাহে ব্যাঘাত তৈরি করেছে। ফলে কিছুকালের মধ্যেই এই দামের ওপর সৃষ্টি হবে নতুন চাপ। টানা পাঁচ মাস নিম্নমুখী থাকার পর ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম বেড়েছে। গম, ভোজ্যতেল ও মাংসের দামের কারণে এ ঊর্ধ্বগতি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। শুক্রবার সংস্থাটি এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। \r\nখাদ্যসংকট, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, খাদ্যপণ্য ক্রয়সীমার মধ্যে রাখাÑ নানাবিধ আলোচনার সমান্তরালে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার বিষয়টি অনেকটা মৌসুমি হয়ে উঠেছে।
অথচ এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনিরাপদ খাদ্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে চাই স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতা। এটি বলার অপেক্ষা রাখে না যে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের জন্যে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা চাই। সবার জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেয়া সহজ কাজ নয়। ভেজাল ও অন্যান্য দূষণের ফলে খাদ্য অনিরাপদ হয়ে ওঠে। \r\nবিশ^বাজারে ভোজ্যতেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভোজ্যতেলের দাম ফেব্রুয়ারিতে ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে দাম। সয়াবিন তেলের দামও বেড়েছে। এফএও বলছে, যুক্তরাষ্ট্রে জৈব জ্বালানি নীতির প্রভাবে এই দাম বেড়েছে। তবে আর্জেন্টিনা থেকে রপ্তানি বাড়ায় সূর্যমুখী তেলের দাম কিছুটা কমেছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে গমের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে তীব্র শীত এবং রাশিয়া ও কৃষ্ণসাগর অঞ্চলে সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে বিশ্ববাজারে বেড়েছে গমের দাম।
