শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একজন সামরিক অফিসার থেকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এ অবিস্মরণীয় নাম। সেনাবাহিনীতে একজন দক্ষ এবং চৌকস অফিসার হিসেবে খ্যাত ছিলেন। কিন্তু আগে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। দেশের মানুষের কাছে জিয়াউর রহমানের প্রথম পরিচয় ঘটে ১৯৭১ সালের ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। \r\nএকজন তরুণ সেনা অফিসার নিজের পরিবার পরিজনের কথা চিন্তা না করেই বলে উঠলেন উই রিভোল্ট । দেশের প্রতি দায়বদ্ধতা এবং সর্বোচ্চ দেশ প্রেম না থাকলে একটি দেশ, একটি প্রতিষ্ঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মোটেই সহজ কাজ নয়। \r\nদেশের প্রতি চূড়ান্ত কমিটমেন্টের পরীক্ষা ১৯৭১ সালেই শহীদ জিয়া দিয়েছেন। বাংলাদেশের সঙ্কটের নানা বাঁকে জিয়াউর রহমান তার যোগ্যতার পরীক্ষা দিয়েছেন। সদ্য যুদ্ধ বিধ্বস্ত এবং রাজনীতির নানা সমস্যায় নিমজ্জিত একটি দেশকে অর্থনৈতিকভাবে দাঁড় করানো এবং সকল মানুষের খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করার কাজটিও তিনি করেছেন দারুণভাবে। \r\n১৯৭৯ থেকে ১৯৮১ সালের মে মাস পর্যন্ত সারাদেশে ২৬ হাজার কিলোমিটারের দেড় হাজারের বেশি খাল খনন করেন তিনি। আজও যেটির ফল ভোগ করছে গোটা জাতি। জিয়াউর রহমানের সবচেয়ে সম্পদ হচ্ছে তার অর্থনৈতিক স্বচ্ছতা। এটি দল মত নির্বিশেষে সবাই স্বীকার করেন। এমনকি স্বৈরাচার শেখ হাসিনাও ব্যঙ্গ করতে গিয়ে বলতেন, জিয়াতো ভাঙ্গা স্যুইটকেস রেখে গেছেন। ঘটনাটি কিন্তু সত্য। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর এক প্রকার অর্থ কষ্টেই দিনাতিপাত করতে হয়েছিল বেগম জিয়াকে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একজন সামরিক অফিসার থেকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এ অবিস্মরণীয় নাম। সেনাবাহিনীতে একজন দক্ষ এবং চৌকস অফিসার হিসেবে খ্যাত ছিলেন। কিন্তু আগে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। দেশের মানুষের কাছে জিয়াউর রহমানের প্রথম পরিচয় ঘটে ১৯৭১ সালের ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। \r\nএকজন তরুণ সেনা অফিসার নিজের পরিবার পরিজনের কথা চিন্তা না করেই বলে উঠলেন উই রিভোল্ট । দেশের প্রতি দায়বদ্ধতা এবং সর্বোচ্চ দেশ প্রেম না থাকলে একটি দেশ, একটি প্রতিষ্ঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মোটেই সহজ কাজ নয়। \r\nদেশের প্রতি চূড়ান্ত কমিটমেন্টের পরীক্ষা ১৯৭১ সালেই শহীদ জিয়া দিয়েছেন।
