হুয়াং এমন একটি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, যা বিশ্বের বৃহত্তম পুঁজিবাদী অর্থনীতি ও দ্রুত বর্ধনশীল বিনিয়োগনির্ভর শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তিনি এমন এক ক্ষুদ্র অথচ ক্ষমতাবান গোষ্ঠীর অংশ, যারা হয়তো মনে করেন, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য সামাজিক নিয়মকানুন ও আইন তাদের জন্য প্রযোজ্য নয়। সাধারণ আমেরিকানদের কাছে এ ঘটনার বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের এআই ও সামরিক কাঠামোর জন্য একটি প্রতিষ্ঠান এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে তাকে সাধারণ আইনের আওতায় আনা যায় না। প্রযুক্তি খাতের বুদ্বুদ এখনো ফেটে যায়নি। তবে সেটি কীভাবে ফেটে যেতে পারে, তার সামান্য আভাস আমরা পেয়েছি এ সপ্তাহেই। যুক্তরাষ্ট্রের এআই খাতকে নিয়ে বিনিয়োগের বাজি যখন ভেঙে পড়বে, তখন তা হবে আর্থিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা। এসব প্রতিষ্ঠান ও তাদের প্রযুক্তির কৌশলগত গুরুত্ব বিবেচনায় তখন বিপুল অংকের সরকারি প্রণোদনা বা আর্থিক সহায়তার দাবি উঠবে। যুক্তরাষ্ট্রের বামপন্থীদের এখনই এর নিজস্ব পাল্টা পরিকল্পনা তৈরি করা উচিত। দ্বিধা ও প্রস্তুতির অভাবে ২০০৮ সালে সংকটের সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। এবার সেই ভুল করা চলবে না।
[দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে]
আদিত্য চক্রবর্তী : কলামিস্ট, দ্য গার্ডিয়ান
