বাংলাদেশে বঙ্গোপসাগরের অংশে সমুদ্র বিজয়ের এক যুগ পার হলেও তেল-গ্যাস অনুসন্ধানে আদৌ কোনো অগ্রগতি নেই। অথচ প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার তাদের অংশে তেল-গ্যাস আহরণে অনেকটাই এগিয়ে গেছে। সেখানে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে। ইতোপূর্বে দরপত্র আহ্বানে পর ৭টি বিদেশী কোম্পানি দরপত্রের নথি কিনলেও শেষ পর্যন্ত সেগুলো জমা দেয়নি। ফলে বহুজাতিক কোম্পানিগুলোর অনাগ্রহে সমুদ্রে তেল-গ্যাস আহরণ ও ব্যবহার বাংলাদেশকে ফেলেছে চরম অনিশ্চয়তায়। \r\nবিদেশী কোম্পানিগুলো গুটিয়ে যাওয়ার পেছনে একাধিক কারণে রয়েছে বলে জানা গেছে। প্রধান কয়েকটির মধ্যে অন্যতম হলোÑতেল-গ্যাস উত্তোলনে কোম্পানির প্রফিট শেয়ার অর্জন, জরিপের তথ্যপ্রাপ্তির ঘাটতি এবং কোম্পানির কর্মীদের প্রফিট ফান্ডের (ডব্লিপিপিএফ) শেয়ারিংয়ের বিষয়গুলো। এ অবস্থায় সরকার ড্রাফট অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি)-২০২৫-এর সার্বিক পরিকল্পনা ও সুপারিশ দেওয়ার জন্য গঠন করেছে একটি কমিটি। কমিটিকে ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে ক্ষেত্রে দরপত্রে কিছু সংস্কার করে নতুন করে আহ্বান করা হবে আন্তর্জাতিক দরপত্র। \r\nগ্যাস ও খনিজ সম্পদ প্রাপ্তির সম্ভাবনা বিবেচনায় দেশের স্থলভাগকে ২২টি এবং সমুদ্র ভাগকে ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে। সমুদ্রের ২৬টির মধ্যে ১১টি ব্লক অগভীর এবং বাকি ১৫টির অবস্থান গভীর সমুদ্রে। এসব স্থানে তেল-গ্যাস অনুসন্ধানের সক্ষমতা নেই বাংলাদেশের। এখন পর্যন্ত সমুদ্রের মাত্র ২টি ব্লকে অনুসন্ধান চালিয়েছে ভারতীয় ২টি কোম্পানি। তবে তারাও চলে গেছে। সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের নিমিত্ত ইতোপূর্বে প্রণীত খসড়া বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি)-২০২৩ অনুমোদন করা হয়েছিল।
বাংলাদেশে বঙ্গোপসাগরের অংশে সমুদ্র বিজয়ের এক যুগ পার হলেও তেল-গ্যাস অনুসন্ধানে আদৌ কোনো অগ্রগতি নেই। অথচ প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার তাদের অংশে তেল-গ্যাস আহরণে অনেকটাই এগিয়ে গেছে। সেখানে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে। ইতোপূর্বে দরপত্র আহ্বানে পর ৭টি বিদেশী কোম্পানি দরপত্রের নথি কিনলেও শেষ পর্যন্ত সেগুলো জমা দেয়নি। ফলে বহুজাতিক কোম্পানিগুলোর অনাগ্রহে সমুদ্রে তেল-গ্যাস আহরণ ও ব্যবহার বাংলাদেশকে ফেলেছে চরম অনিশ্চয়তায়। \r\nবিদেশী কোম্পানিগুলো গুটিয়ে যাওয়ার পেছনে একাধিক কারণে রয়েছে বলে জানা গেছে। প্রধান কয়েকটির মধ্যে অন্যতম হলোÑতেল-গ্যাস উত্তোলনে কোম্পানির প্রফিট শেয়ার অর্জন, জরিপের তথ্
