গত ১৩ মে অনুষ্ঠিত একনেকের বৈঠকে সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ঐতিহাসিক এবং যুগান্তকারী এক পদক্ষেপ। পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় দেশের প্রায় ৩৭ ভাগ এলাকার মানুষ প্রত্যেক্ষ এবং পুরো দেশ পরোক্ষভাবে উপকৃত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে। তাই, যেকোনো মূল্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করতেই হবে। এ ধরনের সাহসী এবং চ্যালেঞ্জিং পদক্ষেপ গ্রহণ করায় প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি । এক নজরে পদ্মা ব্যারেজ : পদ্মা ব্যারেজ হচ্ছে, পদ্মা নদীতে নির্মিতব্য একটি বাঁধ। পানি স¤পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে ।
২০২৬ সালের জুলাই থেকে কাজ শুরু হবে এবং ২০৩৩ সালের জুনের মধ্যে এটির নির্মাণ স¤পন্ন করার লক্ষ্যমাতা নির্ধারন করা হয়েছে। রাজবাড়ি জেলার পাংশায় ব্যারেজটি নির্মাণ করা হবে। প্রস্তাবিত ব্যারেজের দৈর্ঘ ২.১ কিলোমিটার, এতে ৭৮ টি ¯িপলওয়ে গেইট এবং ১৮ টি আন্ডার সুইসগেট থাকবে। ব্যারেজটি রাজবাড়ি এবং পাবনা জেলাকে সংযুক্ত করবে। ব্যারেজটি নির্মাণে ১৮০ কিলোমিটার এফ্লাক্স বাঁধ নির্মাণ এবং ১৩৬ কিলোমিটার নদী ড্রেজিং ও পুন:খনন করা হবে। দুটি ফিস পাশও রাখা হবে। পদ্মা ব্যারেজ প্রকল্প দেশের ৪ বিভাগের ২৬ জেলার ১৬৩ টি উপজেলায় বিস্তৃত, যা দেশের মোট এলাকার প্রায় ৩৭ শতাংশ। প্রকল্পটির প্রথম ধাপ বাস্তবায়িত হলে ঢাকা, রাজশাহী , বরিশাল এবং খুলনা বিভাগের ১৯ টি জেলার ১২০ টি উপজেলার মানুষ সরাসরি উপকৃত হবে। ১৯ টি জেলা হচ্ছে, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোহর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ি, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ এবং পিরোজপুর। এতে দেশের ৭ কোটি মানুষ সরাসরি উপকৃত হবে ।
পদ্মা ব্যারেজের দীর্ঘ পথ পরিক্রমা : পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প গ্রহণের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৬০ সালে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ হাতে নেয়। পরপরই পাকিস্তান পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়টি চিন্তা করে। তৎকালীন পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুত উন্নয়ন কর্তৃপক্ষ ১৯৬১ সালে ব্যারেজের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করে। ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাধঁ চালু করে এবং বাংলাদেশকে তার ন্যায্য পানি থেকে বঞ্চিত করা শুরু করে। ফলে পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়টি আবারো আলোচনায় আসে। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত ৪০ বছরে ব্যারেজটির সম্ভাব্য স্থান নির্ধারনে ৪ টি সমীক্ষা পরিচালিত হয় । ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম ২০০৫ সালে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শুরু করে, যা ২০১৩ সালে শেষ হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় প্রকল্পটি চাপা পড়ে যায়। অবশেষে ২০২৬ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে, যা গত ১৩ মে একেনেকে পাশ হয়েছে। এভাবে দীর্ঘ ৬ দশকের পথ পরিক্রমায় পদ্মা ব্যারেজ প্রকল্প আলোর মুখ দেখেছে।
পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা : ভারত পশ্চিবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। এটি ভারত-বাংলাদেশ সীমান্ত হতে ভারতের ১৮ কিলোমিটার ভিতরে অবস্থিত। ২৩০৪ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁধটির নির্মাণ ১৯৬১ সালে শুরু এবং ১৯৭৫ সালে শেষ হয়। ১৯৭৫ সালের ২১শে এপ্রিল এটি চালু হয়। গঙ্গা নদীটি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা হয়ে পদ্মা নামে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে। অভিন্ন নদীর পানি ব্যবহারের আন্তর্জাতিক নীতিমালা অনুসারে ভারত কিছুতেই এই নদীতে বাঁধ দিয়ে ইচ্ছামত পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু ভারত শক্তির জোরে অভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করে বছরের পর বছর ধরে বাংলাদেশকে তার ন্যায্য পানি হতে বঞ্চিত করে চলেছে।
ভারত শুস্ক মৌসুমে গঙ্গা নদীর পানি আটকে রাখে, ফলে বাংলাদেশ প্রয়োজনীয় পানি হতে বঞ্চিত হয়। বর্ষা মৌসুমে ভারত অতিরিক্ত বৃষ্টির পানি ছেড়ে দেয়। এতে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। শুস্ক মৌসুমে রাজশাহী, চাপাইনবাবগঞ্জে ভুগর্ভস্থ পানির স্তর ৮-১০ ফুট পর্যন্ত নিচে নেমে যায়, মাটির আদ্রতা ৩৫% পর্যন্ত কমে যায় এবং লবনাক্ততা বৃদ্ধি পায়। পানি কমে যাওয়ায় কুষ্টিয়ার বেড়ামারায় অবস্থিত গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প ক্ষতিগ্রস্থ হয়। নদীতে মাছের সরবরাহ কমে যায়, ফলে অনেক জেলে বেকার হয়ে পড়ে। নদীতে পানি কমে যাওয়ায় নৌ-পরিবহন ক্ষতিগ্রস্থ হয়। এভাবে বাংলাদেশ বরারবই আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এবং ভারত কর্তৃক সবসময় ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় গঙ্গা নদীর বাংলাদেশ অংশে অর্থাৎ পদ্মা নদীর বাংলাদেশ অংশে বাঁধ নির্মাণ ভারতের পানি আগ্রাসনের একমাত্র যৌক্তিক এবং টেকসই সমাধান। বর্ষার পানি প্রয়োজন মত আটকে রেখে তা শুস্ক মৌসুমে চাহিদা অনুসারে ব্যবহারই ব্যারেজটির প্রধান কাজ। সুতরাং, পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা অপরিহার্য এবং অনস্বীকার্য।
পদ্মা ব্যারেজের উপকারিতা : পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে, তা দেশের আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভুমিকা রাখবে। প্রথমত ফারাক্কা বাধেঁর কারনে শুস্ক মৌসুমে সৃষ্ট পানির সংকট থেকে মুক্তি মিলবে। ব্যারেজটি নির্মিত হলে পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি কিউবিক মিটার পানি সংরক্ষন করা যাবে। এই পানি দিয়ে হিসনা-মাথাডাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইয়ামতি নদী পুনরুজ্জীবিত করা হবে। ফলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোহর, খুলনা, বরিশাল, পাবনা এবং রাজশাহী অঞ্চলের ২৯ লাখ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে প্রতিবছর প্রায় ২৪ লাখ টন ধান এবং ২.৩৪ লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। প্রকল্পটিতে ১১৩ মেঘাওয়াট বিদ্যুত উৎপাদনে জলবিদ্যুত কেন্দ্র স্থাপন করা হবে, যা দেশের বিদ্যুত সংকট নিরসনে বিরাট ভুমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিরাট সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে, পরিকল্পিত ভাবে ভুমির উন্নয়ন হবে এবং নতুন শহর গড়ে ওঠবে। দেশের বিস্তীর্ণ এলাকায় কৃষি, মৎস্য, বনজ স¤পদ, নৌপরিবহন, খাবার পানির প্রাপ্যতা এবং পরিবেশের ব্যাপক উন্নতি ঘটবে। পানির লবনাক্ততা কমবে। এলাকাটি পর্যটন এলাকা হিসাবে ও গড়ে ওঠবে। পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের টোটাল অর্থনীতি বড়, উন্নত এবং গতিশীল হবে ।
পদ্মা ব্যারেজ নির্মাণে অর্থায়ন : এটি একটি মেঘা প্রজেক্ট। পুরো প্রকল্পটির জন্য ৫০,৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। তবে প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়ায় প্রথম ধাপের জন্য ৩৪,৪৯৭ কোটি ২৫ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। পুরো অর্থই সরকারি তহবিল থেকে ব্যয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি মনে করি, এটা সম্ভব। তাছাড়া জনগণের দানে ও প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপের প্রকল্পটির জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার বাজেট নির্ধারন করা হয়েছে, যা ৭ বছরে খরচ হবে। সুতরাং প্রতি বছরের বাজেট ৫ হাজার কোটি টাকা, মাসে ৪১৭ কোটি টাকা। ১ কোটি প্রবাসীসহ দেশের ৫ কোটি কর্মক্ষম মানুষ প্রতি মাসে মাত্র ১০০ টাকা দান করলে সহজেই মাসে ৫০০ কোটি টাকা যোগাড় হয়ে যাবে। সুতরাং নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা খুবই সহজ। এ ধরনের প্রজেক্ট বাস্তবায়নে জনগণ কিন্তু খুশি মনে অংশগ্রহণ করবে। সরকার উদ্যোগ নিলে এটি অবশ্যই সম্ভব। সরকারের প্রতি এ ধরনের অর্থ কালেকশনের উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ জানাই। একই সাথে সরকারকে সহযোগিতার জন্য জনগণের প্রতিও আহবান জানাচ্ছি। প্রকল্পটি বাস্তবায়নে দুর্নীতিকে পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ।
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করতেই হবে : ভারত অভিন্ন নদীতে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিস্তা নদীর পানি বন্টন নিয়েও ভারত চুক্তি করেনি। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত এবং বাংলাদেশ ৩০ বছর মেয়াদী চুক্তি করলেও, ভারত কখনোই চুক্তি অনুযায়ী শুস্ক মৌসুমে বাংলাদেশকে পানি দেয়নি। ভারত-বাংলাদেশের মধ্যকার পানি বন্টন সমস্যা সমাধানে যৌথ নদী কমিশন থাকলেও তা অনেকটাই অকার্যকর এবং এই কমিশন ভারতের কাছ থেকে বাংলাদেশকে ন্যায্য পানি এনে দিতে পারেনি। ভারত যেহেতু বাংলাদেশকে ন্যায্য পানি দিচ্ছে না, সেহেতু এ সমস্যা সমাধানে ভারতের দেয়া বাঁধের বিপরীতে বাংলাদেশ অংশে অনুরূপ বাঁধ নির্মাণই ভারতের পানি আগ্রাসনের উপযুক্ত সমাধান। প্রস্তাবিত পদ্মা ব্যারেজের পাশাপাশি, তিস্তা ব্যারেজ প্রকল্পটি ও বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে প্রবেশ করা নদীসমুহ বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এবং অন্যকোন দেশে যায়নি। তাই, এসব নদীতে ব্যারেজ নির্মাণে আন্তর্জাতিক নিয়মে কোন বিধি-নিষেধ নাই। প্রকল্পটি নিয়ে অন্যকোন দেশের মাথাব্যাথারও কারণ নাই এবং অন্যকোন দেশের কথা বলারও অধিকার নাই। এটি স¤পূর্ণরূপে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং প্রকল্পটি দ্বারা অন্যকোন দেশের কোন ধরনের ক্ষতি হবার শঙ্কাও নাই। সুতরাং পদ্মা ব্যারেজ নির্মাণ করতেই হবে এবং এর মাধ্যমে দেশকে এগিয়ে নিতেই হবে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারি এবং বিরোধীদলসহ সব রাজনৈতিক দল এবং জনগণের ঐক্য এবং সহযোগিতা অপরিহার্য।
লেখক : প্রকৌশলী ও উন্নয়ন গবেষক। ই-মেইল : omar_ctg123@yahoo.com.
