একটি প্রবাদ বাক্য দিয়েই শুরু করা যাক শরীর ভালো যার, সব ভালো তার। সত্যিই স্বাস্থ্য সকল সুখের মূল। শরীর ও স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজে মন বসে না মনে বিষণœতা কাজ করে,স্বস্তি হারিয়ে যায়। তখন মনে হয়, যেন জীবনের কোনো অমূল্য কিছু হারিয়ে ফেলেছি।\r\nআমাদের প্রবীণদের মুখে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি শরীর ভালো রাখার নানা কৌশল ও নিয়ম। আসলে শরীর একটি কারখানার মতো,যার নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতেই। আমরা যদি শরীরের যথাযথ পরিচর্যা করি এবং পরিমিত জীবনযাপন করি,তবে শরীর ও মন দুটোই সুস্থ ও ভালো থাকবে। কারণ শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না আর তার প্রভাব পড়ে আমাদের কাজ ও জীবনের উপর।\r\nতাই আমাদের শরীর সম্পর্কে সচেতন হতে হবে এবং কিছু নিয়মের মধ্যে জীবন পরিচালনা করতে হবে।

মনে রাখতে হবে শরীর আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সম্পদ একবার হারিয়ে গেলে তা আর সহজে ফিরে পাওয়া যায় না। তাই যতেœ, সচেতনতায় তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।\r\nসুষম খাদ্য মানে দামী খাবার নয়; ভাত, মাছ, ডাল, শাকসবজি এই সাধারণ খাবারই আমাদের শরীরের জন্য যথেষ্ট পুষ্টিকর। পর্যাপ্ত পানি পান করুন। পানি শরীরের ভারসাম্য রক্ষা করে এবং নানা রোগ থেকে সুরক্ষা দেয়। নিয়মিত শরীরচর্চা করুন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।\r\nমানসিক চাপ কমান এবং হাসিখুশি থাকুন। প্রতিদিন ৭,৮ ঘণ্টা ঘুমান।পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বিষয়গুলো এড়িয়ে চলুন।অতিরিক্ত রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। খাদ্য তালিকায় প্রতিদিন শাকসবজি রাখুন।\r\nআমাদের প্রবীণদের জীবনযাপন থেকে আমরা শিখতে পারি তারা নিয়মিত পরিশ্রম করতেন এবং স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলতেন। তাই আমাদেরও উচিত একটি নির্দিষ্ট স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করা এবং তা অনুসরণ করা।\r\nশরীরকে কীভাবে ভালো রাখতে হবে এই বিষয়টি সবসময় মনে রাখা জরুরি। অর্থ দিয়ে মানুষ অন্যকে সাহায্য করতে পারে, কিন্তু নিজের শরীরের দায?িত্ব অন্য কেউ নিতে পারে না। তাই শরীর নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। অবহেলা করলে ক্ষতিটা নিজেরই হয়, আর যখন তা বোঝা যায়, তখন অনেক সময় আর ফিরে আসার সুযোগ থাকে না।তাই আসুন, আমরা সবাই শরীর সম্পর্কে সচেতন হই। বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করাই। নিজের সুস্থতা নিশ্চিত করি এবং পরিবারকেও সুস্থ রাখি।