আর্থ-সামাজিক-রাজনৈতিকভাবে অভূতপূর্ব এক সন্ধিক্ষণে থাকা বাংলাদেশের রপ্তানি অর্থনীতিও বর্তমানে এক সংকটসীমায় দ্বারপ্রান্তে উপনীত হওয়ার আভাস দিচ্ছে। পোশাকনির্ভর এই রপ্তানি খাত সাম্প্রতিক মাসগুলোতে যে ধাক্কা খেয়েছে, তা কেবল বিশ্ববাজারের অস্থিরতার ফল নয়, বরং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক নীতিগত টানাপোড়েনেরও প্রতিফলন। ফেব্রুয়ারি ২০২৬-এর সম্ভাব্য জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক খাতের তারল্য সংকট, বৈদেশিক ক্রেতাদের সতর্ক মনোভাব এবং প্রতিযোগী দেশগুলোর আগ্রাসী বাজার দখলের প্রচেষ্টাসহ আরও কিছু প্রবণতা বাংলাদেশের রপ্তানি প্রবাহে সত্যিকার অর্থেই শীতলতা নিয়ে এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যে, ২০২৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩.৮২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৪৩ শতাংশ হ্রাস। অথচ চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সামগ্রিক রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৬.১৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২.২২ শতাংশ বেশি। এই সামান্য বৃদ্ধির মূল উৎস তৈরি পোশাক খাত, যা মোট রপ্তানির ৮৫ শতাংশ জুড়ে আছে। কিন্তু এই খাতের প্রবৃদ্ধি মাত্র ১.৪ শতাংশ, যা ইঙ্গিত দেয়- বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্য পুনর্বিন্যাসের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ।
আর্থ-সামাজিক-রাজনৈতিকভাবে অভূতপূর্ব এক সন্ধিক্ষণে থাকা বাংলাদেশের রপ্তানি অর্থনীতিও বর্তমানে এক সংকটসীমায় দ্বারপ্রান্তে উপনীত হওয়ার আভাস দিচ্ছে। পোশাকনির্ভর এই রপ্তানি খাত সাম্প্রতিক মাসগুলোতে যে ধাক্কা খেয়েছে, তা কেবল বিশ্ববাজারের অস্থিরতার ফল নয়, বরং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক নীতিগত টানাপোড়েনেরও প্রতিফলন। ফেব্রুয়ারি ২০২৬-এর সম্ভাব্য জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক খাতের তারল্য সংকট, বৈদেশিক ক্রেতাদের সতর্ক মনোভাব এবং প্রতিযোগী দেশগুলোর আগ্রাসী বাজার দখলের প্রচেষ্টাসহ আরও কিছু প্রবণতা বাংলাদেশের রপ্তানি প্রবাহে সত্যিকার অর্থেই শীতলতা নিয়ে এসেছে।
