গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ইনকিলাবে আমার এই কলামে আমি কথা দিয়েছিলাম যে, বাংলাদেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে এবং সমরাস্ত্র সংগ্রহে যে নতুন অভিমুখ বা ডাইরেকশন সৃষ্টি হয়েছে সেসম্পর্কে আগামী মঙ্গলবার বিস্তারিত আলোচনা করবো। আমি আরো বলেছিলাম যে ওই লেখায় আমি, ভারত, পাকিস্তান, মিয়ানমার ও বাংলাদেশের সামরিক শক্তি এবং আগামী দিনে বাংলাদেশ তার সমরশক্তি বৃদ্ধির জন্য কী করতে যাচ্ছে সেসম্পর্কে আলোচনা করবো। আজ সেই ওয়াদাই পূরণ করছি। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অথবা সামরিক শক্তি নিয়ে দেশে এবং বিদেশে খুব কমই আলোচনা হয়। কারণ, আলোচনার কিছুই থাকে না। ১৮ কোটি লোকের দেশে যে সমরশক্তি থাকা প্রয়োজন তার তুলনায় আমাদের যা আছে তা খুবই নগন্য। তাই সামরিক দৃষ্টিকোণ থেকে বিদেশের কেউ আমাদেরকে ধর্তব্যের মধ্যে আনে না।
এই বিষয়টি বুঝতে গেলে আসুন আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের সমরশক্তি নিয়ে সংক্ষেপে আলোচনা করি। সমরশক্তির অনুপুঙ্খ বিবরণ সাধারণত অফিসিয়ালি কোনো দেশ দেয় না। তাই আমরা এ সম্পর্কে বিশে^ সবচেয়ে আলোচিত দুটি মিলিটারি ম্যাগাজিনের তথ্যের ওপর নির্ভর করছি। একটি হলো, ‘গ্লোবাল ফায়ার পাওয়ার’। আরেকটি হলো, লন্ডনের ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ‘মিলিটারি ব্যালান্স’। আরেকটি সংস্থা আছে। তার নাম, ‘ঝওচজও’. সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত এই প্রতিষ্ঠানটির পুরো নাম, ঝঃড়পশযড়ষস ওহঃবৎহধঃরড়হধষ চবধপব জবংবধৎপয ওহংঃরঃঁঃব. এই ৩টি সংস্থার তথ্য নিয়ে আজকের লেখাটি আপনাদের সামনে পেশ করছি। প্রথমে ভারত। ভারতের সেনাবাহিনীতে সক্রিয় জনবল ১৪ লাখ ৩১ হাজার। রিজার্ভ ১০ লাখ।
বিমান বাহিনীর জনবল ২ লাখ ৮৯ হাজার। নৌবাহিনীর জনবল ১ লাখ ৪৯ হাজার। জে-১০ সি পিএল-১৫ ক্ষেপনাস্ত্র জে-১৭ থান্ডার তাদের ট্যাঙ্কের সংখ্যা ৩ হাজার ৯১৩, যুদ্ধ বিমান ৪৭৬, যুদ্ধ হেলিকপ্টার ৫৯৪, বিমানবাহী জাহাজ (এয়ারক্র্যাফট ক্যারিয়ার)-২, ডেস্ট্রয়ার ১৩, ফ্রিগেট ১৮, সাবমেরিন ১৮। ভারতের প্রধান যুদ্ধ বিমানগুলির মধ্যে রয়েছে রুশ এসইউ-৩০, ফরাসি রাফাল ৩৬টি, ফরাসি মিরাজ-২০০০ ৪৫টি , মিগ-২৯ ৬০টি। এছাড়া তাদের নিজেদের তৈরি তেজাস, জাগুয়ার, মিগ-২১ ইত্যাদি সেকেলে বলে সেগুলোর কথা বললাম না। উল্লেখ করা প্রয়োজন যে, ভারতের সামরিক শক্তি পৃথিবীর ৪র্থ বৃহত্তম। তার ওপরে রয়েছে আমেরিকা, চীন ও রাশিয়া। ভারত যে একটি পারমাণবিক শক্তিধর দেশ সেটি উল্লেখের প্রয়োজন নাই। মিয়ানমারের সামরিক বাহিনীতে সক্রিয় জনবল ২ লক্ষ ২৮ হাজার।
রিজার্ভ ১৯ হাজার। ট্যাংক ১ হাজার ৪০। যুদ্ধ বিমান ৭০। যুদ্ধ হেলিকপ্টার ২০। নৌবাহিনীতে ফ্রিগেট ৩ এবং সাবমেরিন ২। পাকিস্তানের সক্রিয় সামরিক বাহিনীর জনবল ৬ লক্ষ ৬০ হাজার। এর মধ্যে সেনাবাহিনী ৫ লক্ষ ৬০ হাজার। রিজার্ভ সৈন্য সংখ্যা ৫ লক্ষ ৫০ হাজার। বিমানবাহিনীর জনবল ৭০ হাজার এবং নৌবাহিনীর জনবল ৩০ হাজার। পাকিস্তানে ট্যাংকের সংখ্যা ২ হাজার ৬৭৭। তাদের যুদ্ধ বিমান ৩৩১। তবে কতগুলি বিমানকে রিসার্ভিস করে দ্রুততম সময়ে জঙ্গি বিমানের সংখ্যা ৪২০-এ উন্নীত করার সক্ষমতা রয়েছে তাদের। নৌবাহিনীতে কোনো বিমানবাহী জাহাজ নাই, নাই কোনো ডেস্ট্রয়ার। তাদের ফ্রিগেটের সংখ্যা ৯। সাবমেরিন ৮। পাকিস্তান যে একটি পারমানবিক শক্তিধর দেশ সেকথা উল্লেখ করার প্রয়োজন নাই। বাংলাদেশের সামরিক বাহিনীর সক্রিয় জনবল ২ লক্ষ ১৫ হাজার।
রিজার্ভ শূন্য। ট্যাংক ৩২০টি, জঙ্গি বিমান ৪১টি। এর মধ্যে মিগ-২৯ ৮টি। কিন্তু এগুলো সব গ্রাউন্ডেড বলা হয়েছে। অবশিষ্ট জঙ্গি বিমানের মধ্যে রয়েছে চীনা এফ-৬ এবং এফ-৭। এগুলি সেকেলে। নৌবাহিনীতে রয়েছে ২টি সাবমেরিন এবং ৭টি ফ্রিগেট। দক্ষিণ এশিয়ার এই ৪টি দেশের সামরিক শক্তির তুলনা করলে দেখা যাচ্ছে যে, বাংলাদেশ সামরিক দিক দিয়ে মিয়ানমারের চেয়েও দুর্বল। তবে একথা ঠিক যে, বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা চৌকস, দক্ষ এবং নির্ভিক। মিয়ানমারের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল সামরিক শক্তি নিয়ে যদি মিয়ানমারকে মোকাবেলা করতে হয় তাহলে আমার বিশ^াস, দুর্জয় সাহস এবং মিলিটারি দক্ষতা দিয়ে আমরা সম্ভবত মিয়ানমারকে কার্যকরভাবে মোকাবেলা করতে পারবো। তবে মিলিটারি কনফ্রন্টেশন আমরা কেউ চাই না।
॥দুই ॥ বাংলাদেশের সমরশক্তি আলোচনায় আসে জুলাই বিপ্লবের পর ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে। এর মধ্যে ভারত ও পাকিস্তানের একটি স্বল্পস্থায়ী যুদ্ধ হয়। এর বেশ কিছু দিন আগে বাংলাদেশ ও ভারতের সংবাদমাধ্যম একটি খবরে সয়লাব হয়ে গিয়েছিলো যে, ভারত ফ্রান্সে তৈরি সর্বাধুনিক রাফাল যুদ্ধ বিমান কিনেছে। পত্র পত্রিকায় বলা হয় যে, রাফাল ৫ম জেনারেশনের যুদ্ধ বিমান। কিন্তু আমি পরে চেক করে দেখলাম যে, রাফাল ৪ দশমিক ৫ জেনারেশনের, অর্থাৎ সাড়ে ৪ জেনারেশনের যুদ্ধ বিমান। ৫ম জেনারেশনের যুদ্ধ বিমান হলো, আমেরিকার এফ-২২, এফ-৩৫, রাশিয়ার এসইউ-৫৭, চীনের জে-২০, চীনের জে-৩৫ এবং তুরস্কের কঅঅঘ. আসলে পাকিস্তান ও ভারত কারো কাছেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নাই।
ভারত পাকিস্তানের স্বল্পস্থায়ী যুদ্ধে পাকিস্তান চীন নির্মিত সাড়ে ৪ প্রজন্মের যুদ্ধ বিমান জে-১০ সি দিয়ে ভারতের সাড়ে ৪ প্রজন্মের ২টি রাফাল ভূপাতিত করে। আর চীন পাকিস্তান যৌথভাবে নির্মিত ৪র্থ প্রজন্মের জে-১৭ থান্ডার দিয়ে পাকিস্তান ভারতের রুশ নির্মিত ৪র্থ প্রজন্মের যুদ্ধ বিমান মিগ-২৯ কে ভূপাতিত করে। এর পরেই বাংলাদেশের বিপ্লবোত্তর ইউনূস সরকার বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ বা মডার্নাইজ করার প্রকল্প গ্রহণ করে। সর্বাগ্রে তারা চিন্তা করে চীনের জে-১০ সি এবং পাকিস্তানের জে-১৭ থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহের। বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা জানিয়েছেন যে, ড. ইউনূসের আমলে যে ২০টি (মতান্তরে ২৪টি) যুদ্ধ বিমান ক্রয় করার আলোচনা শুরু হয়েছিলো সেটি অনেকখানি ম্যাচিউরড হয়েছে।
সহসাই এসম্পর্কে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এমনও বলা হচ্ছে যে, ২০২৭ সালের মধ্যে অন্তত ১৬টি জে-১০সি যুদ্ধ বিমান বাংলাদেশে এসে পৌঁছবে। বাংলাদেশ পাকিস্তানের সাথেও ৪র্থ প্রজন্মের জে-১৭ থান্ডার যুদ্ধ বিমান কেনার আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিমানগুলির সুবিধা হলো এই যে, এগুলির রয়েছে মাল্টিরোল ক্যাপাবিলিটি, অর্থাৎ বহুমুখী সক্ষমতা। এছাড়া এগুলো দামেও খুব সাশ্রয়ী। পাকিস্তান ও মিয়ানমার ছাড়াও জে-১৭ থান্ডার রয়েছে আজারবাইজান ও নাইজেরিয়ায়। বাংলাদেশ চীনের নিকট থেকে যে জে-১০ সি যুদ্ধ বিমান কিনবে সেগুলোও মাল্টিরোল ফাইটার। এগুলোতে সজ্জিত রয়েছে যে মিসাইল সেটির নাম হলো, পিএল-১৫।
শত্রুর যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র যখন ২০০ মাইল দূরে থাকে তখন সেটিকে জে-১০ শনাক্ত করতে পারে এবং পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে। এভাবেই পাকিস্তান জে-১০ সি’র মাধ্যমে ভারতের রাফাল ভূপাতিত করে। যুদ্ধ বিমান ছাড়াও বাংলাদেশ চীনের নিকট থেকে ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংগ্রহের আলোচনায় আছে। আলোচনায় আছে সেই ধরনের রাডার যেটি অনেক নিচু দিয়ে উড়ে যাওয়া মিসাইল বা জঙ্গি বিমানকেও শনাক্ত করতে পারে। ॥তিন॥ শুধুমাত্র বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি নয়, সেনাবাহিনী এবং নৌবাহিনীর দিকেও নজর দিয়েছিলেন ড. ইউনূসের সরকার। প্রকাশিত খবর মোতাবেক তারেক রহমানের বিএনপি সরকারও ড. ইউনূসের সেই সামরিক ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
এর মধ্যে ভারত এবং আওয়ামী প্রেমিকরা ঠারেঠুরে প্রশ্ন করছেন যে, এসব অস্ত্রশস্ত্রের পেছনে এতো টাকা পয়সা খরচ করে কী লাভ? আমরা কি কোনো দিন ভারতের সাথে যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারবো? প্রশ্নটা কুলিয়ে ওঠার নয়। প্রশ্নটা হলো, যে কোনো দেশের একটি মিনিমাম ডেটারেন্স ক্যাপাবিলিটি, অর্থাৎ নি¤œতম প্রতিরোধ সক্ষমতা থাকতে হয়। তর্কের ছলে বলতে হয় যে, ভারত যদি কোনো দিন হামলা করে তাহলে কিছু দিন তাকে ঠেকিয়ে রাখার মতো সামরিক সক্ষমতা থাকতে হবে। এর মধ্যে কূটনৈতিক পথে আগ্রাসনের সমাপ্তি অথবা বন্ধু রাষ্ট্র পাশে এসে দাঁড়াবে। আমরা বলছি না যে, ভারত আমাদের আক্রমণ করবে। কিন্তু ড. ইউনূসের আমলে যখন খবর বেরিয়েছিলো যে, লালমনিরহাটে একটি বিরাট এবং আধুনিক বিমানবন্দর নির্মাণ করা হবে।
তখন ভারতীয় গণমাধ্যম শুধুমাত্র হইচই করেনি, বরং তারা বাংলাদেশকে সামরিকভাবে হুমকিও দিয়েছে। তারা নিজেরাই আবিষ্কার করেছিলো যে, লালমনিরহাটের ওই প্রস্তাবিত বিমানবন্দরটি নাকি আসলে হবে একটি বিমানঘাঁটি। চীনের সাহায্যে সেই বিমানঘাঁটি নির্মাণ করা হবে। তারা বলে যে, এই বিমানঘাঁটি নির্মাণের টার্গেট নাকি ভারতের শিলিগুড়ি করিডোর, যেটাকে বলা হয় চিকেন’স নেক অর্থাৎ মুরগীর গলা। ॥চার॥ প্রস্তাবিত লালমনিরহাট বিমানবন্দর ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন’স নেক থেকে আনুমানিক ১৩৫ কিলোমিটার দূরে। ভারতীয়রা এই মর্মে অপপ্রচার করছে যে, শিলিগুড়ি করিডোরকে টার্গেট করে লালমনিরহাটে বিমানবন্দর নির্মাণের নামে চীনাদেরকে আনা হচ্ছে।
উল্লেখ করা যেতে পারে যে, এই শিলিগুড়ি করিডোরটি বাংলাদেশ ও ভারতের মাঝখানে অবস্থিত অসাধারণ স্ট্র্যাটেজিক গুরুত্বসম্পন্ন একখ- জমি। এর দৈর্ঘ্য ৫২ কিলোমিটার। প্রস্থ সবচেয়ে সুরু জায়গায় ২২ কিলোমিটার। শিলিগুড়ি করিডোর যদি কোনো বিদেশির দখলে চলে যায় তাহলে ভারত দুই ভাগে বিভক্ত হবে। একভাগ থাকবে পশ্চিমবঙ্গসহ ভারতের পশ্চিমাঞ্চল। আরেক ভাগে থাকবে সেভেন সিস্টার্স নামে পরিচিত উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্য। ভারতের গণমাধ্যম এবং বিজেপির পশ্চিমবঙ্গীয় নেতারা বাংলাদেশকে হুমকি দিয়েছেন যে, চিকেন নেকের দিকে যদি আপনারা কু নজর দেন তাহলে জেনে রাখুন, আপনাদেরও ২টি চিকেন’স নেক আছে। একটি হলো ফেনী, আরেকটি হলো রংপুর বিভাগ। ওরা হুমকি দিয়েছে যে, বাংলাদেশের এই দুটি চিকেন’স নেক দখল করতে ভারতের সময় লাগবে মাত্র ২০+২০=৪০ মিনিট। ভারতের এই হুমকি ধামকির ব্যাপারে বাংলাদেশের মিনিমাম ডেটারেন্স থাকতেই হবে। ভারত চিকেন’স নেকের মতো ছোট্ট জায়গার চারধারে বিপুল সমরসজ্জা করেছে এবং করে যাচ্ছে। তারা বাংলাদেশের রংপুর বিভাগ এবং ফেনীকে বাংলাদেশের চিকেন’স নেক বলে হুমকি ধামকি দিচ্চে। লালমনিরহাট, ফেনী, শিলিগুড়ি করিডোর ইত্যাদির সামরিক গুরুত্ব এবং বাংলাদেশ ও চীনের প্রস্তুতি সম্পর্কে সময় ও সুযোগ হলে বারান্তরে আলোচনার ইচ্ছা রইলো।
Email:journalist15@gmail.com
