ডেটা ব্রিচ (তথ্যলঙ্ঘন) বা ডেটা চুরি হলো একটি সিস্টেম, নেটওয়ার্ক বা স্টোরেজ ডিভাইস থেকে সংবেদনশীল বা গোপনীয় তথ্যের অননুমোদিত অ্যাক্সেস, অধিগ্রহণ বা পুনরুদ্ধার। এই চুরি হওয়া ডেটাতে ব্যক্তিগত তথ্য, আর্থিক রেকর্ড, মেধা সম্পত্তি, বাণিজ্য গোপনীয়তা বা অন্যান্য মূল্যবান ডিজিটাল সম্পদ অন্তর্ভুক্ত থাকতে পারে। তথ্য চুরি, আর্থিক ক্ষতি, পরিচয় জালিয়াতি, সুনামগত ক্ষতি এবং আইনগত প্রভাবসহ উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে।

হ্যাকাররা ডেটা ব্রিচ করে ব্যবহারকারীদের অতি ব্যক্তিগত তথ্য, যেমন- পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্যাদি হাতিয়ে নেয়। বর্তমান সময় এই ঘটনা একটি গুরুতর সমস্যা এবং এটি নানাভাবে ঘটছে। যেমনÑ হ্যাকিং, ফিশিং, দুর্বল পাসওয়ার্ড বা মানব ত্রুটি। এর ফলে আর্থিক ক্ষতি, পরিচয় চুরি বা সংস্থার সুনামের ক্ষতি হচ্ছে। গবেষকরা তথ্য লঙ্ঘনের পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে ম্যালওয়্যার অ্যাটাক, যা কোনো কম্পিউটার বা সিস্টেমকে ক্ষতি করার জন্য ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ব্যবহার করে।

এই অ্যাটাকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, সিস্টেমে অননুমোদিত প্রবেশ, ডেটা নষ্ট করা বা সিস্টেমকে অচল করে দেওয়া হয়। ম্যালওয়্যারের মধ্যে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স এবং র‌্যানসমওয়্যার অন্তর্ভুক্ত। দ্বিতীয়টি হলো হিউম্যান এরোর। হিউমান এরোর বলতে যারা সাইবার সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের ভুলকে বোঝায়। সামান্য কোনো কোডের গ-গোলে তথ্যাদি উন্মুক্ত হয়ে যেতে পারে। আর সবশেষে তৃতীয়টি হলো সিস্টেম ফল্ট। এ পর্যায়ে সার্ভারসমূহ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে সিকিউরিটি দুর্বল হয়ে যায়। যার ফলে ডেটা ব্রিচের সম্ভাবনা তৈরি হয়।

ডেটা ব্রিচ বা তথ্যলঙ্ঘন বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা, যা সাধারণত দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, সফ্টওয়্যার ত্রুটি বা কর্মীদের ভুলের কারণে ঘটে। ছোট থেকে বড় জানা-অজানা অনেক নামকরা কোম্পানি ডেটা হ্যাকের শিকার হচ্ছে প্রতিনিয়ত। অনলাইনে বিভিন্ন সেবাগ্রহণ কিংবা প্রদানের উদ্দেশ্যে ফোন নাম্বার থেকে শুরু করে ক্রেডিট কার্ডের তথ্য গ্রাহকরা দিয়ে থাকেন। এই তথ্যগুলো যদি প্রকাশ্যে ছড়িয়ে পড়ে কেমন হবে- ভাবা যায়? সম্প্রতি বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ তথ্য চুরির ঘটনা ঘটেছে। যেখানে রয়েছে গোপনীয় পাসওয়ার্ডও। ফোর্বসের সূত্রমতে, চুরি হওয়া এই তথ্যের পরিমাণ ১৬ বিলিয়ন। ফলে অ্যাপল, গুগল থেকে শুরু করে ফেসবুক, গিটহাব, টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবা কিংবা অন্য যে কোনো অনলাইন পরিষেবার দরজা খুলে যেতে পারে সাইবার জালিয়াতদের (ঈুনবৎ ঞযৎবধঃ) কাছে। বিশ্বে ডেটা ব্রিচের ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য কয়েকটি ডেটা ব্রিচের ঘটনা উল্লেখ করা হলোÑ ১. ইয়াহু: ইতিহাসের বৃহত্তম ডেটা ব্রিচ। একসময়ের সার্চ ইঞ্জিন জায়ান্ট ইয়াহু শুধু একবার নয়, দু-দুবার ডেটা ব্রিচের শিকার হয়। এই অ্যাটাকে ব্যবহারকারীদের নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড থেকে শুরু করে প্রায় সবই হ্যাকারদের হাতে চলে যায়। কিন্তু ইয়াহু প্রথমে প্রকাশ করে ২০১৪ সালের অ্যাটাকের ঘটনা, যা প্রায় ৫০ কোটি ব্যবহারকারীর তথ্যাদি। এর পর ২০১৩ সালে তারা আরও একটি আক্রমণের শিকার হয়, যেখানে ছিল প্রায় ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য।

২০১৭ সালে ইয়াহু জানায়, তাদের নিজস্ব অ্যাকাউন্টসহ প্রায় ৩০০ কোটি ব্যবহারকারীর তথ্য সংকটময় পরিস্থিতিতে ছিল। এই ডেটা ব্রিচের ফলে ইয়াহুর বিক্রয়মূল্য প্রায় ৩৫০ মিলিয়ন ডলার কমে যায়। উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ইয়াহুর মূল্য একসময় ১০০ বিলিয়ন ডলার ছিল। ২. ইবে (প্রভাব- ১৪৫ মিলিয়ন ব্যবহারকারীর একাউন্টে) : অনলাইনে পুরানো বা ব্যবহৃত জিনিস কেনা-বেচা কিংবা নিলামের জন্য ইবে (ঊনধু) অত্যন্ত জনপ্রিয়। ২০১৪ সালের মে মাসে তারা প্রকাশ করে যে, তাদের প্রত্যেক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যই হ্যাকাররা উন্মুক্ত করে দিয়েছে। হ্যাকাররা তাদের তিন কর্মচারীর তথ্য ব্যবহার করে নেটওয়ার্কে প্রবেশ করে এবং ২২৯ দিন তারা নেটওয়ার্ক তদারকি করে।

এ সময়েই তারা ব্যবহারকারীদের ডেটাবেজ নিয়ন্ত্রণে আনে। ৩. ইকুইফ্যাক্স (প্রভাব: ১৪৩ মিলিয়ন ব্যবহারকারীর একাউন্ট) : ইকুইফ্যাক্স (ঊয়ঁরভধী) আমেরিকার বৃহত্তম ক্রেডিট কার্ড সংস্থাগুলোর একটি। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন ত্রুটির কারণে প্রায় ১৪৩ মিলিয়ন ব্যবহারকারীর অ্যাকাউন্টের (ক্রেডিট কার্ডের তথ্য) তথ্যাদি অনলাইনে প্রকাশ হয়ে গিয়েছিল। ৪. টার্গেট স্টোরস (প্রভাব : ১১০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য): টার্গেট স্টোরস আমেরিকার অষ্টম বৃহত্তর খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। মূলত নভেম্বরের শেষের দিকে প্রায় ৪০ মিলিয়ন ক্রেডিট এবং ডেবিট কার্ডের তথ্য হ্যাকাররা সংগ্রহ করে।

পরের বছর পুনরায় ৭০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্যাদি ফাঁস হয়, যা শেষ পর্যন্ত এটি ১১০ মিলিয়নে গিয়ে ঠেকে। ৫. উবার (প্রভাব: ৫৭ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য): ২০১৬ সালে উবারের প্রায় ৬ লাখ ড্রাইভারের লাইসেন্স নাম্বার চলে যায় হ্যাকারদের হাতে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা হ্যাকারকে ১ লাখ ডলার দেয়। ডেটা ব্রিচের কারণে শেয়ার মূল্য ৬৮ বিলিয়ন থেকে ৪৮ বিলিয়নে নেমে আসে। ৬. অ্যাডোব (প্রভাব: ৩৮ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য) : ২০১৩ সালের অক্টোবর মাসে প্রায় ৩ মিলিয়ন ব্যবহারকারীর ক্রেডিট কার্ড এবং বেহিসাবি ব্যবহারকারী তথ্য হ্যাকিং হয়, যদিও ক্রেডিট কার্ডের তথ্য এনক্রিপ্ট করা ছিল বলে জানায় তারা।

এই ঘটনার মামলায় ২০১৫ সালে অ্যাডোবকে তার ব্যবহারকারীদের ১.১ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়। ৭. জুন এবং জুলাই মাসে (২০২৩) বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটে একটি বড় ধরনের তথ্য লঙ্ঘনের ঘটনা ঘটে। ফলে ৫ কোটিরও বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য অননুমোদিতভাবে প্রকাশ এবং ক্ষতিগ্রস্থ হয়। এই লঙ্ঘনটি ইচ্ছাকৃত হ্যাকিংয়ের ফলে হয়নি, বরং ওয়েবসাইটগুলোর অবকাঠামো এবং ডেটা সুরক্ষা পদ্ধতির দুর্বলতার ফলে ঘটেছে। প্রকাশিত তথ্যে নাম, ঠিকানা, ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত ছিল। ডেটা ব্রিচের ক্ষতিকর উল্লেখযোগ্য দিকগুলো হলোÑ ১. অ্যাক্সেস এবং চুরি : হ্যাকাররা দুর্বল নিরাপত্তা ব্যবস্থা বা প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে ডেটাবেসে প্রবেশ করে এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। ২. চুরি হওয়া ডেটার ব্যবহার: চুরি করা ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করা হয়। অন্যান্য ডেটা ব্রিচ থেকে সংগ্রহ করা তথ্যের সঙ্গে বিশ্লেষণ করে আরও বড় অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়।

৩. ব্যক্তিগত তথ্যের ঝুঁকি: চুরি হওয়া তথ্য ব্যবহার করে পরিচয় চুরি, জালিয়াতি বা ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হয়। ৪. সংস্থার উপর প্রভাব: ডেটা ব্রিচ একটি সংস্থার সুনাম নষ্ট করতে পারে এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ৫. আর্থিক ক্ষতি ও সুনামহানি: প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়, গ্রাহকদের আস্থা হারায়, আর্থিক ক্ষতি হয়, যা বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। ৬. অপারেশনাল বিঘœ: প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং মেরামতের জন্য বিশাল খরচ করতে হয়। ডেটা ব্রিচ মোকাবেলার উপায়গুলো হলোÑ ১. শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা: ফায়ারওয়াল, এনক্রিপশন এবং অ্যাক্সেস কন্ট্রোল এর মতো শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা। ২. নিয়মিত আপডেট এবং প্যাচ: সফটওয়্যার এবং সিস্টেমগুলোকে নিয়মিত আপডেট রাখা, যাতে দুর্বলতাগুলো দূর হয়। ৩. কর্মীদের প্রশিক্ষণ: ডেটা নিরাপত্তা সম্পর্কে কর্মীদের সচেতন করা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৪. জরুরি পরিকল্পনা: ডেটা ব্রিচ মোকাবিলার জন্য একটি জরুরি পরিকল্পনা থাকা উচিত, যা দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে। গুগল প্রতিদিন ৯৯.৯% এর বেশি ফিশিং এবং ম্যালওয়্যার আক্রমণকে ব্যবহারকারীর ইনবক্সে পৌঁছানোর আগেই প্রতিরোধ করে। কোম্পানিটি তাদের ব্যবহারকারীদের পাসওয়ার্ডের পরিবর্তে ‘পাসকি’ ব্যবহারের পাশাপাশি ফিশিং আক্রমণ সম্পর্কে সচেতন থাকতে এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে উৎসাহিত করছে।

লেখক : অধ্যাপক এবং তথ্যপ্রযুক্তিবিদ, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়