একটা সমাজ ঠিক গাছের মতো যতদিন তার শিকড় মজবুত থাকে, ততদিন সে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। কিন্তু যদি সেই শিকড়ে পচন ধরে, তাহলে গাছ যত বড়ই হোক, একসময় পড়ে যায়। আমাদের সমাজও ঠিক তেমনই। নৈতিকতা হচ্ছে সমাজের সেই শিকড়, যা মানুষকে সৎ, সত্য ও ন্যায়পরায়ণ থাকতে শেখায়। আজ যখন এই শিকড় দুর্বল হয়ে পড়ছে, তখন সমাজও ভেতর থেকে ভেঙে পড়ছে। একসময় যেখানে সততা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছিল সমাজের ভিত্তি, আজ সেখানে জায়গা করে নিচ্ছে স্বার্থ, প্রতারণা ও হিংসা। মানুষ যেন আর মানুষ নে। কেবল নিজের সুবিধা আদায় করাই তার একমাত্র লক্ষ্য।\r\nবাংলাদেশসহ পুরো বিশ্ব এখন আধুনিকতার দ্রুত স্রোতে ভাসছে। প্রযুক্তির উন্নয়ন, অর্থনৈতিক প্রতিযোগিতা, বিলাসিতার আকাক্সক্ষা সবকিছু মিলে মানুষ হয়ে উঠছে আরও ব্যস্ত, আরও আত্মকেন্দ্রিক।
কিন্তু এই উন্নয়নের ভেতরেই নীরবে হারিয়ে যাচ্ছে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ। শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধের চর্চা কমে আসছে। পরিবারে সন্তানকে নীতিবোধ শেখানোর পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অবিরাম নেতিবাচক প্রতিযোগিতা। একে অপরকে পেছনে ফেলাই যেন জীবনের একমাত্র লক্ষ্য। ফলে সমাজে বাড়ছে অসহিষ্ণুতা, মিথ্যা, প্রতারণা ও দুর্নীতি। সমাজে এখন সত্যের চেয়ে মিথ্যা বেশি মূল্য পায়। সমাজে ন্যায়বিচার পেতে হয় প্রভাব বা ক্ষমতার কাছে নত হয়ে। সমাজ আজ নৈতিকতার গভীর সংকটে ভুগছে।\r\nবাংলাদেশসহ পুরো পৃথিবীতেই নৈতিকতার অবক্ষয় আজ এক গভীর বাস্তবতা। সমাজে সততা, সহমর্মিতা ও মানবিকতার জায়গা দিন দিন ছোট হয়ে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানে নকল ও জাল সনদ এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
অনেক শিক্ষার্থী মনে করেÑ যেভাবেই হোক পরীক্ষায় পাস করলেই চলবে। মূল্যবোধ নয়, প্রাতিষ্ঠানিক পরীক্ষার ফলই যেন আসল। সরকারি ও বেসরকারি খাতে ঘুষ, অনিয়ম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এটি শুধু আর্থিক নয়, নৈতিক অবক্ষয়েরও প্রতিফলন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও দেখা যায় মানুষ নিজের স্বার্থের জন্য অসত্য প্রচার, বিদ্বেষ ছড়ানো বা অপমানজনক আচরণেও পিছপা হচ্ছে না। দুর্ঘটনা বা অসহায় মানুষের দৃশ্য দেখলেও অনেকেই ছবি তোলে, ভিডিও করে কিন্ত সাহায্য করে না। এটাই আজকের সমাজের বাস্তব চিত্র।\r\nনৈতিকতার এই সংকটের পেছনে অনেকগুলো কারণ কাজ করছে। সেসবের অন্যতম পরিবারে নৈতিক শিক্ষার অভাব। আগে পরিবার ছিল সন্তানের প্রথম বিদ্যালয়। এখন ব্যস্ততা ও প্রযুক্তির কারণে সেই চর্চা ঢিলে হয়ে গেছে। বাবা-মা নিজের কাজে ব্যস্ত, সন্তানকে ঠিক মতো সময় দিতে পারে না। পাশাপাশি রয়েছে শিক্ষাব্যবস্থায় নৈতিকতার কাক্সিক্ষত অনুপস্থিতি। আমাদের শিক্ষার মূল লক্ষ্য এখন চাকরি পাওয়া, মানুষ হওয়া নয়। পরীক্ষার নম্বরই হয়ে গেছে সাফল্যের একমাত্র মাপকাঠি। এছাড়া রয়েছে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়।
