শারিরীক সুস্থতা, পরিচ্ছন্নতা এবং কর্মক্ষমতা বজায় রাখার জন্য সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলাই হলো শরীরের যতœ। শরীর সুস্থ ছাড়া মন সুস্থ কিংবা চিন্তা সুস্থ আশা করা যায়না। শরীরের যতœ মানে কেবল রোগমুক্ত থাকা নয় বরং নিয়মিত সচেতনতা, সংযম ও শৃঙ্খলার অনুশীলন করা। সুস্থ দেহ মানেই সুন্দর মন। গুণীজন বলেন, সুস্বাস্থ্যই সর্বোচ্চ দামী সম্পদ। ধন-সম্পদ যশ খ্যাতি সবই অর্থহীন হয়ে পড়ে যখন শরীর সুস্থ আর মন প্রফুল্ল না থাকে।
আধুনিক জীবনের ব্যস্ততা, কর্মচাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস ও প্রযুক্তির অলসতা আমাদের শরীর ও মনকে ধীরে ধীরে ক্লান্ত ও অবসন্ন করে তুলছে। এই প্রেক্ষাপটে শরীরের যত নেওয়া, শরীরচর্চা করা কেবল একটি সু-অভ্যাসই নয় সুস্থ ও সুন্দর জীবনের অপরিহার্য অনুশাসনও বটে। শরীরচর্চা বলতে শুধু জিমে গিয়ে ভারোত্তোলন নয়। প্রতিদিন নিয়মিত হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা এমনকি সহজ ফ্রি হ্যান্ড ব্যায়াম করাও শরীরচর্চার অন্তর্ভুক্ত। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা হৃদযন্ত্রকে সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
নিয়মিত ব্যায়াম শরীরের অতিরিক্ত চর্বি ঝরায়, পেশিকে সবল করে এবং অস্থিকে মজবুত করে। ফলে বয়স বাড়লেও কর্মক্ষমতা ও উদ্যাম অটুট থাকে। শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত সুষম খাবার খেতে হবে। ডাল, ভাত, শাকসবজি, ফল, মাছ অর্থ্যাৎ খাদ্যতালিকায় ভারসাম্য থাকতে হবে। অতিরিক্ত তেল,চর্বি, ফাস্টফুড এড়িয়ে চলতে হবে এবং পরিমিত পানি পান করতে হবে। রাত জাগার বদভ্যাস ত্যাগ করে ৭-৮ ঘন্টা ঘুমাতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা দুর করে নিয়মিত নামাজ, ধ্যান ও বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পর্যাপ্ত শরীরচর্চার উপকারিতা কেবল শারীরিক নয়, মানসিক মানসিক সুস্থতা ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয় যা প্রাকৃতিকভাবে মনকে প্রফুল্ল ও শান্ত রাখে। উদ্বেগ, বিষন্নতা ও মানসিক চাপ কমাতে শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। যারা নিয়মিত ব্যায়াম করেন তারা আত্মবিশ্বাসী, কর্মঠ ও কর্মক্ষেত্রে মনোযোগী হন। শিশু কিশোরদের ক্ষেত্রেও শরীরচর্চা অত্যন্ত প্রয়োজনীয়। খেলাধুলা ও ব্যায়ামের মাধ্যমে তাদের শারীরিক বিকাশ সুষম হয়, স্থুলতার ঝুঁকি কমে এবং মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব পড়ে। তবে শরীরচর্চা করতে গিয়ে অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। বয়স, শারীরিক অবস্থা ও সক্ষমতা অনুযায়ী ব্যায়ামের ধরণ নির্বাচন করা প্রয়োজন।
হঠাৎ অতিরিক্ত পরিশ্রম করলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। তাই ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। সুস্থ শরীরেই সুস্থ মন বসবাস করে। এই প্রাচীন সত্য আজও প্রযোজ্য। তাই শরীর সুস্থ রাখা জরুরী। শরীরচর্চাকে বিলাসিতা নয়, জীবনের অপরিহার্য দায়িত্ব হিসেবে গ্রহণ করুণ। আজকের একটুখানি সচেতনতা আগামীকালের সুস্থ জীবনের নিশ্চয়তা। নিয়মিত শারীরিক ব্যায়ামে শরীর হবে সবল, মন হবে প্রফুল্ল আর জীবন হবে প্রাণময় ও সার্থক। কিশোরগঞ্জ থেকে
