দেশের মানুষ এতদিন গ্যাস সংকটে নাকাল হয়েছে। সে অবস্থার কোনো উন্নতি ঘটেনি। রমজান মাসে ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেট শক্ত পোক্ত করে বসেছে। এক হালি লেবু ছিল আগে ২০ টাকা। তা স্থান ভেদে এখন ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো যেন এখন মানুষের ক্রয় সীমা অতিক্রম করে ফেলছে। যদিও সরকার এ ব্যাপারে কঠোরতা ঘোষণা করেছেন। কিন্তু তাতে কোনো ধরনের কাজ হবে বলে মনে হয় না। এর কারণ, ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করতে গিয়ে ব্যবসায়ীদের আক্রমণের মুখে পড়েছেন। তারা নতুন দলের সাইনবোর্ডে এবার বাজার নিয়ন্ত্রণ করছেন। তাই ভোক্তা অধিদপ্তর তাদের রোষে পড়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। \r\nরমজানে বাজার স্বাভাবিক রাখতে অনেক পণ্যের মূল্যেরই ট্যাক্স কমিয়েছেন সরকার। কিন্তু এর প্রভাব বাজারে দেখা যাচ্ছে না। তাই শুধুমাত্র সরকার হুঁশিয়ারি দিয়ে বসে থাকলেই চলবে না তাদের। বাজারে তার প্রভাব ফেলতে হবে। দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী সরকার ছিল ক্ষমতায়। ব্যবসায়ীরা তখন যেমন খুশি বাজার নিয়ন্ত্রণ করলেও জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহি করতে হতো না। এখন জনগণের সরকার বর্তমানে। তাই সরকারকে বাজার বেসামাল হলে তার কৈফিয়ত দিতে হবে। অনেক ব্যবসায়ী রমজানের বাজার ধরার জন্য তাদের মালামাল জাহাজ থেকে খালাস না করে সমুদ্রেই অনেকদিন রেখেছিল রমজানে মূল্যে বৃদ্ধি করবে বলে। তাদের তালিকা ধরে ধরে দেখতে হবে সে সব পণ্যের বাজার দর কতটা বাড়িয়ে রমজানকে অস্থিতিশীল করতে পেরেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা রমজান মাসে নিজেদের মুনাফাখোর না বানিয়ে রোজাদারের কল্যাণে এগিয়ে আসুন। তাহলে এ জগত আর পরের জগত উভয়েই তাতে কল্যাণকর হবে তাদের।
দেশের মানুষ এতদিন গ্যাস সংকটে নাকাল হয়েছে। সে অবস্থার কোনো উন্নতি ঘটেনি। রমজান মাসে ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেট শক্ত পোক্ত করে বসেছে। এক হালি লেবু ছিল আগে ২০ টাকা। তা স্থান ভেদে এখন ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো যেন এখন মানুষের ক্রয় সীমা অতিক্রম করে ফেলছে। যদিও সরকার এ ব্যাপারে কঠোরতা ঘোষণা করেছেন। কিন্তু তাতে কোনো ধরনের কাজ হবে বলে মনে হয় না। এর কারণ, ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করতে গিয়ে ব্যবসায়ীদের আক্রমণের মুখে পড়েছেন। তারা নতুন দলের সাইনবোর্ডে এবার বাজার নিয়ন্ত্রণ করছেন। তাই ভোক্তা অধিদপ্তর তাদের রোষে পড়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। \r\nরমজানে বাজার স্বাভ
