বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বশেষ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল (২০০১-২০০৬) সে সময়ে বর্তমান শতাব্দীর রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ নতুন মোড় নেয়। বলা ভাল, পাশ্চাত্য বা পুরো ওয়েষ্টক-কে যারা নেতৃত্ব দিচ্ছিল অর্থাৎ আমেরিকা ও ব্রিটেন—তাদের রাজনীতির বিশ্বমঞ্চ নতুন নতুন অভিমুখ প্রস্তুত করছিল। এখন আর এসব কথা গোপন নেই বা রাখাও সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি, ইন্টারনেট ও স্যোশাল মিডিয়া দুনিয়াকে যেমন নিকটতর করেছে, ঠিক তেমনি দুনিয়া জুড়ে রাষ্ট্রের উপর রাষ্ট্রের প্রভাবের ধরণ ও মাত্রা ক্রমশ পাল্টে যাওয়া প্রত্যক্ষ করছে সকলে। ঠিক সিকি শতাব্দী আগের বিশ্ব রাজনীতির বাস্তবতা ও বিশ্বরাজনীতির মানচিত্র বদলে গেছে বহুলাংশে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে মিশেল ফুকুয়ামার দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্যা লাস্ট ম্যান (The End of History and the Last Man) বইয়ের বিষয়বস্তু ইতিহাসের শেষ কথা হয়ে বদ্ধমূলভাবে আর টিকে নেই। বরং শুধু প্রতিপক্ষ আর জোটগুলো পাল্টে গেছে সময়ের আবর্তে, সব কিছুই পাল্টে যায় যেমন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বশেষ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল (২০০১-২০০৬) সে সময়ে বর্তমান শতাব্দীর রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ নতুন মোড় নেয়। বলা ভাল, পাশ্চাত্য বা পুরো ওয়েষ্টক-কে যারা নেতৃত্ব দিচ্ছিল অর্থাৎ আমেরিকা ও ব্রিটেন—তাদের রাজনীতির বিশ্বমঞ্চ নতুন নতুন অভিমুখ প্রস্তুত করছিল। এখন আর এসব কথা গোপন নেই বা রাখাও সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি, ইন্টারনেট ও স্যোশাল মিডিয়া দুনিয়াকে যেমন নিকটতর করেছে, ঠিক তেমনি দুনিয়া জুড়ে রাষ্ট্রের উপর রাষ্ট্রের প্রভাবের ধরণ ও মাত্রা ক্রমশ পাল্টে যাওয়া প্রত্যক্ষ করছে সকলে। ঠিক সিকি শতাব্দী আগের বিশ্ব রাজনীতির বাস্তবতা ও বিশ্বরাজনীতির মানচ
