দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য আমাদের বাড়ির বাহিরে বের হতে হয়। হোক সেটা স্কুল, কলেজ, অফিস কিংবা যে কোনো প্রয়োজনে। কিন্তু বর্তমানে চলাচলের পথটি হয়ে গিয়েছে আতঙ্কের। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সকলে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। বের হলেই যেন কোনো গাড়ি এসে তাকে পিষে দেবে। কোনো একটা রিকশা তাকে ধাক্কা মেরে চলে যাবে। শিশুরা বাবা-মায়ের সঙ্গে স্কুলে যেতেও ভয় পাচ্ছে। রাস্তা দিয়ে হাটার সময় কোনো যানবাহন গাঁয়ে লেগে যাবে। রাস্তা পারাপারে আতঙ্ক। মানুষের চেয়ে যানবাহন বেশি। এসব কিছুর জন্য দায়ী ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া যান চলাচল ও অদক্ষ গাড়িচালক।

একজন বাবা-মা যখন সন্তানকে স্কুলে দিয়ে আসেন তখন তিনি ভরসা পেয়েও পান না, এই বুঝি তার সন্তান বিদ্যালয়ের পাশে কিছু কেনার সময় রিকশার ধাক্কা খেয়ে আহত হয়ে যায় কিংবা বন্ধুদের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার সময় কোনো অটো এসে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। বিদায়ী বছরের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, হাজার হাজার দুর্ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটেছে। তার মধ্যে ১৪ শতাংশই শিশু। আজকের শিশু আগামীদিনের দেশ করার কারিগর। এসব দুর্ঘটনা নিরাময় জরুরি, না হলে শিশুদের জীবন হয়ে উঠবে ঝড়ে পড়া ফুলের কলির মতো। যে কলি ফোঁটার আগে ঝড়ে যায়। এসব দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজন সচেতনতা ও আইনি পদক্ষেপ। সর্বপ্রথম প্রশাসনের লক্ষ রাখতে হবে কেউ যেন ফিটনেসবিহীন গাড়ি না চালাতে পারে। কারণ ভাঙাচুড়া যানবাহন বিপদের শঙ্কা ঘটায়।

অপরদিকে অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো ও লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধ করতে হবে। লাইসেন্সবিহীন কোনো বাহন পেলে চালককে তৎক্ষণাৎ জরিমানা করা। এক্ষেত্রে ট্রাফিক পুলিশদের সোচ্চার ও সৎ হতে হবে। ভাবতে হবে তারও সন্তান আছে। ন্যূনতম শিক্ষিত হওয়া ছাড়া গাড়ি চালানোর অনুমতি নিষিদ্ধ করা। বিদ্যালয়ের আশপাশে নির্দিষ্ট স্থান পর্যন্ত কোনো গাড়ি, অটো-রিকশা বা ইজিবাইক ঢুকতে নিষেধ করতে হবে। বিদ্যালয়ের পাশে পার্কিং ব্যবস্থা করতে হবে। জেব্রা ক্রসিংয়ের স্পষ্ট নজির থাকতে হবে। দিনে ট্রাক চলাচল নিষিদ্ধ করা। যারা সড়ক দুর্ঘটনার আইন মানবে না, তাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাফিক সিগন্যাল ঠিকভাবে কাজ করছে কিনা সেদিকে ট্রাফিক পুলিশের দৃষ্টিপাত। প্রধান সড়কে অটো-রিকশা চলাচল বন্ধ। একটি দেশের সড়ক ব্যবস্থা ও যানবাহন চলাচল যদি সঠিক হয় তবে দেশ এগিয়ে যেতে আরও সহজ হয়। আজকের শিশু যেমন আগামীর ভবিষ্যত ঠিক তেমনই আজকের নিরাপদ সড়ক আগামীর উন্নত বাংলাদেশ। \r\nসরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে