সাম্রাজ্যবাদ, নব্য উপনিশবাদ ইত্যাদি তত্ত্ব আলোচনায় না গিয়েও বিষয়ের সরলতায় আমরা দেখাতে চাইব যে, বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ ত্যাগ ও দেশে প্রত্যাবর্তনের মধ্যকার সময়ে দক্ষিণ এশিয়া তথা পৃথিবীর ভূরাজনৈতিক পরিবর্তন কত দ্রুত ও বর্ণিল বেগে ধাবিত হয়েছে। বিভিন্ন দেশে পরিবর্তনের ধাক্কা কেমন ও কী কী প্রকৃতিতে বিরাজ করেছে রাজনৈতিক সামগ্রিকতা। বর্তমান লেখার মূল আলোচনাÑ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্বকেন্দ্রিক হলেও বিশ্বরাজনীতির প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবেই আসছে। শুধু বাংলাদেশের রাজনীতি দিয়ে অবশ্যই সকল ঘটনা ব্যাখ্যা করা কোনোক্রমেই সম্ভব নয়।\r\nবিএনপি যখন সর্বশেষ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তখনই বিশ্বজুড়ে শুরু হয়ে যায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ । এই ওয়ার অন টেরর কি, কেন ও কতটুকু সফল বা বিফল, সে আলোচনা এই পরিসরে করার সুযোগ নেই। কিন্তু সংক্ষেপে এটা বলাই যায়, এই বিশাল পরিকল্পনার অংশ হয়ে আফগান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায়সহ বেশকিছু দেশে সরকার ও রাষ্ট্রের পতন ঘটে এবং শুরু হয় গৃহযুদ্ধ। এর রেশ এখনো চলমান রয়েছে।