বাংলাদেশ এখন এক ঐতিহাসিক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিএনপির নেতৃত্বাধীন সরকার তাদের প্রথম ২৫ দিনে বেশ কিছু সাহসী ও ‘স্মার্ট মুভ’ গ্রহণ করেছে। এই যাত্রার মূলে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী রাজনীতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন সংগ্রামের আদর্শিক সেতুবন্ধন। বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমান এই উত্তরাধিকারকে ধারণ করে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা জনগণের মধ্যে যেমন আশার সঞ্চার করেছে, তেমনি কিছু ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ও বিতর্কেরও জন্ম দিয়েছে।\r\nবাংলাদেশের মানুষের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিচয় ছিল একজন ‘মাঠের মানুষ’ হিসেবে।

সাধারণ পোশাকে কৃষকের সঙ্গে খাল কাটা বা অজপাড়া গাঁয়ে হেঁটে বেড়ানো জিয়ার সেই ছবিগুলো আজও গ্রামীণ জনপদে জনপ্রিয়। তারেক রহমান যখন প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, তখন অবচেতনেই মানুষ তাঁর মধ্যে জিয়ার সেই ছায়া খুঁজে পাচ্ছে। গত দেড় দশকে রাজনৈতিক প্রতিপক্ষ তারেক রহমানের ব্যাপারে যে নেতিবাচক বয়ান তৈরির চেষ্টা করেছিল, তাঁর বর্তমান আড়ম্বরহীন চলাফেরা সেই প্রচারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। বিদেশের বিলাসিতা ছেড়ে দেশে ফিরে এসে তৃণমূল মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা এবং সাধারণ জীবনযাপন তাঁর সম্পর্কে জনমনে একটি ‘নতুন ইতিবাচক উপলব্ধি’ তৈরি করেছে।

মানুষ তাকে এখন একজন পরিণত ও সংবেদনশীল রাষ্ট্রনায়ক হিসেবে দেখছে।\r\nসাধারণত বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ নেতাদের কাছে পৌঁছাতে হলে দীর্ঘ আমলাতান্ত্রিক বা দলীয় স্তরের বাধা পার হতে হয়। তারেক রহমান সরাসরি জনসম্পৃক্ততার মাধ্যমে এই ‘দেয়াল’ ভেঙে দিয়েছেন। এর ফলে তৃণমূলের প্রকৃত সমস্যাগুলো কোনো ফিল্টার ছাড়াই তাঁর কাছে পৌঁছাচ্ছে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে জবাবদিহি ভয় তৈরি হয়েছে। সাধারণ মানুষ মনে করছে, সরকার তাদের কথা শুনছে, যা গণতান্ত্রিক ব্যবস্থায় বড় একটি প্রাপ্তি।\r\nবর্তমান তরুণ প্রজন্ম ‘প্রটোকল-নির্ভর’ বা ‘রাজকীয়’ নেতৃত্বের চেয়ে ‘অ্যাক্সেসিবল’ বা সহজলভ্য নেতৃত্ব পছন্দ করে।

তারেক রহমান যেভাবে সাধারণ পোশাকে, সরাসরি মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলছেন, তা তরুণদের কাছে তাকে একজন আধুনিক ও প্রগতিশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে। এটি কেবল আবেগ নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশলগত নেতৃত্ব (Strategic Leadership)। আড়ম্বরহীন জীবন যাপনের মাধ্যমে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি একটি প্রচ্ছন্ন বার্তা দিচ্ছেনÑ ক্ষমতা মানে ভোগবিলাস নয়, বরং ত্যাগ। যখন শীর্ষ নেতা নিজে মিতব্যয়ী হন, তখন নিচের স্তরের নেতা-কর্মীদের মধ্যে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করার প্রবণতা কমে আসে। এটি বর্তমান সরকারের ‘দুর্নীতিমুক্ত প্রশাসন’ গড়ার লক্ষ্যের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ।\r\nগণভোটের মাধ্যমে প্রাপ্ত বিশাল জনম্যান্ডেটকে ভিত্তি করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই সনদ কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং ছাত্র-জনতার বিপ্লবের রক্তাত আকাক্সক্ষার এক আইনি ও নৈতিক বাধ্যবাধকতা। গত ২৪ দিনের কার্যক্রমে দেখা গেছে, জুলাই সনদের আলোকে প্রশাসনকে আমূল সংস্কার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জুলাই হত্যাকা-ের প্রতিটি ঘটনার স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।