আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে খেলাপি ঋণের পরিমাণ ও হার নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকাররা বলছেন, এ কারণেও খেলাপি ঋণের পরিমাণ ও হার বেড়েছে। খেলাপি ঋণ নীতিমালা অনুযায়ী, ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে সেই ঋণ বকেয়া হিসেবে বিবেচিত হবে। গত এপ্রিলের আগ পর্যন্ত কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হওয়ার ৯ মাস পর্যন্ত খেলাপি হিসেবে গণ্য করা হতো না। অর্থাৎ, ৯ মাস শেষে গিয়ে খেলাপি হিসেবে বিবেচিত হতো। এখন বকেয়া হওয়ার তিন মাস পরই খেলাপি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা। তিন মাস আগে যা ছিল ৩ লাখ ১৯ হাজার ৭২০ কোটি টাকা।
খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি প্রভিশন ঘাটতিও ব্যাপক বেড়েছে। খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তাব্যবস্থা হিসেবে ব্যাংক তাদের আয় থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চিতি হিসেবে রাখে। কোনো কারণে ঋণ আদায় না হলেও গ্রাহকদের আমানতকে সুরক্ষা দেওয়াই হচ্ছে এর অন্যতম কারণ। প্রভিশন ঘাটতি হচ্ছে ব্যাংকের খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে না পারা।\r\nবাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা। তিন মাস আগে যা ছিল ৩ লাখ ১৯ হাজার ৭২০ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে ২৪ হাজার ৫১১ কোটি টাকা। দুই থেকে চার লাখ কোটি, চার থেকে ছয় লাখ কোটি আর এখন সাড়ে ছয় লাখ কোটি টাকায় পৌঁছেছে খেলাপি ঋণ।
এর ফলে ব্যাংকগুলো বছরের পর বছর খেলাপি ঋণের তথ্য প্রকাশের পরিবর্তে বরং গোপন করেছে এবং তথ্য-উপাত্ত জালিয়াতি করে দেখিয়েছে মুনাফা। কম-বেশি সব ব্যাংকেই খেলাপি গ্রাহক আছে। তবে বিদেশি ব্যাংকে কম ও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে বেশি। জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংকে খেলাপির পরিমাণ তুলনামূলক বেশি। তবে মোট খেলাপি বৃদ্ধিতে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের দায়ও কম নয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়েছে। এ পাঁচ ব্যাংকের প্রায় দুই লাখ কোটি টাকা ঋণের মধ্যে দেড় লাখ কোটি টাকা খেলাপি। এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটিই ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে।
তারা এসব ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়েছে, যা এখন খেলাপি।\r\nব্যাংকগুলো বর্তমানে আমানতকারীদের যে হারে সুদ দিচ্ছে, ঋণগ্রহীতাদের কাছ থেকে সুদ নিচ্ছে তার চেয়ে বেশি হারে। ফলে আমানত ও ঋণের মধ্যকার সুদহারের ব্যবধান (ব্যাংক স্প্রেড) ক্রমেই বাড়ছে। ব্যাংকগুলো বর্তমানে আমানতকারীদের যে হারে সুদ দিচ্ছে, ঋণগ্রহীতাদের কাছ থেকে সুদ নিচ্ছে তার চেয়ে বেশি হারে। ফলে আমানত ও ঋণের মধ্যকার সুদহারের ব্যবধান (ব্যাংক স্প্রেড) ক্রমেই বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে বণিকবার্তার প্রতিবেদন জানাচ্ছে, দেশের ব্যাংক খাতের বিদ্যমান গড় স্প্রেড গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালের মার্চেও গড় স্প্রেড ছিল ২ দশমিক ৯৬ শতাংশ। ধারাবাহিকভাবে বেড়ে এখন তা ৫ দশমিক ৮৭ শতাংশে ঠেকেছে।
কিছু ব্যাংকের স্প্রেড বর্তমানে দাঁড়িয়েছে ১০ শতাংশে।\r\nএমন অস্বাভাবিক হারে আমানত ও ঋণের সুদহারের ব্যবধান বেড়ে যাওয়া মূলত ব্যাংক খাতের অদক্ষতাকে প্রতিফলিত করছে। সেই সঙ্গে এ খাতে যে এখনো সুশাসন বা আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেটিও স্পষ্ট হয়ে উঠেছে। বিগত সরকারের দীর্ঘ দেড় দশকের শাসনামলে দেশের ব্যাংক খাতে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন চলেছে, তাতে এর প্রতি আস্থা হারিয়েছে জনগণ। হাতেগোনা কয়েকটি ব্যাংক ছাড়া প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছিল পুরো ব্যাংক খাত। ভাবমূর্তি সংকটে থাকা বা অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলো বর্তমানে তাদের আমানত প্রবৃদ্ধিতে আমানতের ওপর সুদহার বাড়িয়েছে। কিন্তু অনাস্থার কারণে তাতে আশার আলো দেখছে না। অন্যদিকে ভালো ব্যাংকগুলোয় অনেক কম ৪-৬ শতাংশ সুদেও গ্রাহকরা টাকা জমা রাখছেন।
এতে ভালো ব্যাংকগুলোর আয়ে উল্লম্ফন দেখা যাচ্ছে। আর দুর্বল ব্যাংকগুলো সংকটের মধ্যেই পড়ে রয়েছে।\r\nব্যাংক স্প্রেডের এ পরিস্থিতি ব্যাংক খাত পরিচালনায় অদক্ষতার ফসল। সেই সঙ্গে এখনো সুশাসনের নিশ্চিত করে জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায়নি। যে সুযোগ লুফে নিচ্ছে মুষ্টিমেয় কিছু ব্যাংক। এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সামষ্টিক অর্থনীতি ও জনগণের ওপর। যে ব্যাংকের আমানত ও ঋণের সুদহারের ব্যবধান যত বেশি, তাদের মুনাফাও তত বেশি। ওই ব্যাংকের জন্য এ মুনাফা লাভজনক হলেও দেশের মানুষ ও সামষ্টিক অর্থনীতির জন্য এটি উদ্বেগজনক। কারণ, স্প্রেড বৃদ্ধির অর্থ হলো আমানতকারীদের লাভ সীমিত এবং ঋণগ্রহীতারদের ওপর বাড়তি সুদের চাপ রয়েছে।
এতে একদিকে ব্যবসায়ী, উদ্যোক্তারা ঋণ নিতে নিরুৎসাহিত বোধ করেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি শ্লথ হয়ে আসে। অন্যদিকে বাড়তি সুদে ঋণ নিয়ে উৎপাদন করা হলে স্বাভাবিকভাবে উৎপাদন পর্যায়ে পণ্যের দাম বেড়ে যায়। যার ভার বহন করতে হয় ভোক্তাদের। অর্থাৎ, মূল্যস্তর স্ফীতি করে তোলে ঋণের বাড়তি সুদহার। অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলো আমানত আকৃষ্ট করতে আমানতের সুদহার বাড়িয়ে দিলে তাদের মুনাফার মার্জিন কমে আসে। কিন্তু যদি সে ব্যাংকের প্রতি মানুষের অনাস্থা থাকে তাহলে বেশি সুদ দিয়েও ওই ব্যাংক আমানত প্রবৃদ্ধিতে ব্যর্থ হয়। এতে ব্যাংকটি আরো দুর্বল হতে থাকে।
বিপরীতে মুষ্টিমেয় ব্যাংক আমানতের ওপর কম সুদ দিয়ে বেশি আয় করার অবারিত সুযোগ পেয়ে যায়, যা আমানতকারীদের কাঙ্খিত মুনাফা পাওয়া থেকে বঞ্চিত করে।\r\nবাংলাদেশের ব্যাংক খাত ও মূল্যস্তরের চিত্র বর্তমানে এমন। দীর্ঘকাল ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, দুই অংকের ঘরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ শতাংশে। এর আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৩৫। ব্যাংক খাতে সুশাসন ও আস্থার অভাব এখনো তীব্র রয়েছে।\r\nএমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের ব্যাংক খাতে স্প্রেড বেড়ে যাওয়াটা সার্বিকভাবেই উদ্বেগজনক। অর্থনীতির গতি ও জনগণকে স্বস্তি দিতে হলে আমানত ও ঋণের সুদহারের ব্যবধান কমিয়ে আনার বিকল্প নেই। এ ব্যবধান কমাতে হলে ঋণের সুদহার কমিয়ে আনা অতীব জরুরি। সেই সঙ্গে আমানতের সুদহারের সমন্বয়ও করতে হবে। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে তৎপর হতে হবে। বিশেষত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক স্প্রেড ৪ শতাংশে সীমাবদ্ধ রাখার বিষয়ে নির্দেশনা থাকা সত্ত্বেও কেন তার পরিপালন হচ্ছে না, সে বিষয়ে প্রয়োজনে যেতে হবে কঠোর অবস্থানে। একই সঙ্গে যে কারণে সুদহারের সর্বোচ্চ সীমা তুলে দেয়া হয়েছিল বা এটি বাজারভিত্তিক করা হয়েছিল, সেই লক্ষ্য কতটুকু অর্জন হলো- সেটিও বাংলাদেশ ব্যাংক ও সরকারের পর্যালোচনা করা দরকার।\r\nলেখক : সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন
