পৃথিবী বিধাতা সুন্দর করে গড়েছেন। যেখানে যা মানায় সেখানে তাই দিয়েছেন। সৃষ্টির সেরা জীব মানুষ। সাগর, সমুদ্র, পাহাড় সবই সুন্দর। মানুষ যদি সুন্দর পৃথিবীতে সুন্দর আচরণ নিয়ে না চলেন তবে সব সুন্দর মুছে যাবে। একটি শিশুর হাসিতে মন ভরে যায়। তেমনি মানুষের সুন্দর ব্যবহারে আচরণে প্রতিটি পরিবার হয়ে উঠে স্বর্গের মতো। পরিবার থেকে মানুষ আচরণ শিখে। পরিবারের কলহ হৃদয় হীনতা থাকলে সমাজে তা প্রতিফলিত হয়। গুরুজনকে মান্য করা বয়স্ককে সেবা দেওয়া মানুষেরই কাজ। ছোট বড় সবাইকে নিজের আচরণের প্রতি সজাগ করতে হবে। কাউকে ব্যাথা দিয়ে কাজ করলে সে কষ্ট পায়। এমন অবস্থায় ভালো সমাজ গড়ে উঠতে পারে না। মানুষের লোভ লালসা মানুষকে অমানুষ করে তুলে। বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার তৈরি হওয়া খুবই প্রয়োজন। মন ভেঙ্গে গেলে আমরা কোথায় বাস করবো?

মনের শান্তি নষ্ট হলে আমরা সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারব না। সৃষ্টিকর্তা সব সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সর্বগুণে গুণান্বিত করেছেন। যেন মানুষ সকল সৃষ্টি ও জীবের প্রতি দয়া মমতা অনুভব করে। আজ এই পৃথিবীর অন্য প্রান্তে মানুষে মানুষে হানাহানি চলছে। এতে পৃথিবীর শান্তি নষ্ট হচ্ছে। মানুষের ভয়ঙ্কর আক্রমণে হানাহানি ও নির্দয়ভাবে খুন করছে। গাজায় হামলা মানুষকে অমানুষে পরিণত করেছে। তাদের জন্য আমাদের মন হাহাকার করে ওঠে। ভালো মানুষের অভাবে কোথাও যুদ্ধ বন্ধ হচ্ছে না।\r\nআমরা মহানবীর জীবন থেকে শিক্ষা নিতে পারি। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার সময়। তাই আমরা সারা জীবন নিজেকে গরব। ভালো করে পড়াশোনা করাটা ভালো কাজের শামিল। যে শিক্ষক সর্বগুণসম্পন্ন হন তিনিই ছাত্রদের প্রিয় হয়ে থাকেন। বাবা-মা, গুরুজন যদি ভালো আচরণের অধিকারী হন সে বাড়ির সন্তানেরাও সবার কাছে প্রিয় হয়। এক বন্ধু অন্য বন্ধুকে সাহায্য করলে মনের উদারতা সৃষ্টি হয়। ছোটদের আদর বড়দের শ্রদ্ধা করা আমাদের ব্যবহারে গড়ে তুলতে হবে। কেউ বিপদে পড়লে সাধ্যমতো সহযোগিতা করা যেন আমাদের অভ্যাস গড়ে উঠে। তাহলে আমাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। সন্তানেরা বড় হলে বাবা মা ভাই যেন সবার মধ্যে আন্তরিকতা গড়ে উঠলে পরিবারে আনন্দ অনেক গুণে বেড়ে যায়। পরস্পর সালাম বিনিময় করা, ছোটদের আদর করা, সবাইকে সুঅভ্যাসে গড়ে তোলা পরিবারের দায়িত্ব। বাবা-মা সন্তানদের অনেক কষ্ট করে মানুষ করেন অনেক ত্যাগ করেন। সমাজে ত্যাগী মানুষরাই শান্তি আনতে পারে। সমাজ ভালো মানুষের আয়না। ভালো মানুষের অবদানেই ভালো সমাজ গঠিত হয়। বিশ্বে শান্তি স্থাপন করতে হলে ভালো মানুষের অবদানেই তা সম্ভব। \r\n \r\nসেতাবগঞ্জ, দিনাজপুর থেকে