সিস্টেমিক সেক্লরোসিস বা সেক্লরোডার্মা একটি বিরল ও গুরুতর অটোইমিউন রোগ। এটি ধীরে ধীরে ত্বক ও শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ছড়ায়। তুলনামূলকভাবে কম দেখা গেলেও এই রোগের প্রভাব গুরুতর হতে পারে, বিশেষ করে দেরিতে শনাক্ত হলে। তাই সময়মতো রোগ নির্ণয় ও সঠিক ব্যবস্থাপনা রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্লরোডার্মা শব্দটির আক্ষরিক অর্থ হলো ‘কঠিন ত্বক’ বা ত্বকের অস্বাভাবিক দৃঢ়তা।
এই রোগে শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে অতিরিক্ত কোলাজেন উৎপাদন করে। ফলে ত্বক মোটা, শক্ত ও টানটান হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই অতিরিক্ত কোলাজেন জমে ফুসফুস, হৃদপি-, কিডনি, পরিপাকতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে ফাইব্রোসিস বা স্থায়ী ক্ষতের সৃষ্টি করতে পারে। এই রোগটি সাধারণত ৩০-৫০ বছর বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। তবে পুরুষ ও শিশুরাও এতে আক্রান্ত হতে পারেন। সিস্টেমিক সেক্লরোসিসের লক্ষণগুলো ব্যক্তি ভেদে ভিন্ন হয়। ফলে প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে ঠান্ডা পরিবেশে বা মানসিক চাপের সময় হাত ও পা হঠাৎ সাদা বা নীলচে হয়ে যাওয়া, ঝিনঝিনে বা ঠান্ডা অনুভূত হওয়া (রে-নো ফেনোমেনন) এই রোগের অন্যতম প্রাথমিক সংকেত হিসেবে পরিচিত।
এছাড়া হাতে ও মুখের ত্বক শক্ত ও চকচকে হয়ে যাওয়া, জয়েন্টে শক্তভাব, পেশির দুর্বলতা, গিলতে অসুবিধা হওয়া, বুক জ্বালা করা, দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণও দেখা দিতে পারে। রোগী কিডনি আক্রান্ত হলে হঠাৎ উচ্চ রক্তচাপও দেখা দিতে পারে। এই রোগের কোন স্থায়ী নিরাময় এখনো নেই। তাই প্রাথমিক পর্যায় শনাক্ত হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। সময়মতো চিকিৎসা শুরু করা গেলে ফুসফুস, হৃদপি- ও কিডনির মতো অঙ্গের স্থায়ী ক্ষতি অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা যায় এবং রোগীর স্বাভাবিক জীবনযাপন দীর্ঘদিন বজায় রাখা সম্ভব হয়। চিকিৎসার মূল উদ্দেশ্য হলো লক্ষণগুলো নিয়ন্ত্রণ, জটিলতা প্রতিরোধ এবং দৈনন্দিন কার্যক্ষমতা ধরে রাখা। এজন্য রোগ-প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণে সহায়ক ওষুধ, রে-নো ফেনোমেননের ক্ষেত্রে রক্ত সঞ্চালন উন্নত করার চিকিৎসা এবং ফুসফুসে জটিলতা থাকলে অ্যান্টিফাইব্রোটিক বা লক্ষ্যভিত্তিক আধুনিক থেরাপির পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ফিজিওথেরাপি, ত্বকের নিয়মিত যতœ, সঠিক খাদ্যাভ্যাস এবং ফুসফুস, হৃদপি- ও কিডনির নিয়মিত পরীক্ষা প্রয়োজন। চিকিৎসার পাশাপাশি জীবনধারাগত পরিবর্তনও সমান প্রয়োজনীয়। ঠান্ডা এড়িয়ে চলা, ধূমপান পরিহার করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন রোগের উপসর্গ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। অনেক রোগীর ক্ষেত্রে মানসিক চাপ ও দীর্ঘমেয়াদি অসুস্থতা মোকাবিলায় কাউন্সেলিং ও মানসিক সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এসব ছাড়াও প্রয়োজন সচেতনতা ও রোগ অবহেলা না করে সময়মতো ব্যবস্থা গ্রহণের মানসিকতা রাখা। তাই ত্বকের অস্বাভাবিক পরিবর্তন বা দীর্ঘদিনের অজানা লক্ষণ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই হতে পারে সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ।
লেখক : কনসালট্যান্ট, রিউমাটোলজি, এভারকেয়ার হসপিটাল ঢাকা
