ছোটোবেলায় আমরা বৈশাখের মেলায় যেতাম, যাত্রাগান দেখতাম, পালাগান শুনতাম। আবার ওয়াজ-মহফিল, মাজারের ওরসে যেতাম। কোথাও কোনো সংকোচ বা অস্বস্তি কাজ করত না। ভালো লাগতো, প্রাণ খুলে আনন্দ করতাম। পড়াশোনা, খেলাধুলা, পাড়া-মহল্লার আড্ডা কিংবা একসাথে খাওয়া-দাওয়াÑ কোনো ক্ষেত্রেই জাতপাতের পার্থক্য ছিল না। সম্পর্কটাই ছিল বড়।
শিশুকাল থেকে কৈশোর পেরিয়ে যৌবনের শুরু পর্যন্তÑ প্রায় ১৯৮৮ থেকে ২০০০ সাল, এই দীর্ঘ সময়ে আমি কোনোদিন দেখিনি জাত বা ধর্ম নিয়ে মারামারি, খুনাখুনি কিংবা সংঘাত। সমাজটা ছিল অনেক বেশি স্বাভাবিক, অনেক বেশি মানবিক। এরপর বিশ^বিদ্যালয় জীবনে পা রাখার পর থেকে আজ পর্যন্ত যা দেখছি, তা যেন আমার শৈশব-কৈশোরের সম্পূর্ণ বিপরীত এক বাস্তবতা। বিভাজন, সন্দেহ আর সহিংসতা ধীরে ধীরে আমাদের সামাজিক জীবনের অংশ হয়ে উঠেছে। প্রশ্নটা তাই খুব স্বাভাবিকভাবেই সামনে এসে দাঁড়ায়Ñ এমন কেন হলো?
বাংলাদেশের ইতিহাস মূলত একটি বহুত্ববাদী সমাজের ইতিহাস। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও জাতিগত বৈচিত্র্যের মধ্য দিয়েই এ ভূখ-ের সামাজিক-সাংস্কৃতিক চরিত্র গড়ে উঠেছে। হাজার বছরের পথচলায় বাংলার মানুষ শিখেছেÑ ভিন্নতার মধ্যেই সহাবস্থানের সৌন্দর্য। এই সহাবস্থানের নামই সম্প্রীতি। বাংলার সমাজ প্রাচীনকাল থেকেই বহুত্ববাদী ও সহাবস্থানভিত্তিক। ইতিহাসের এই ধারাবাহিকতায় পাল আমলে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতি বিকশিত হয়েছে, সেন আমলে হিন্দু ধর্মীয় চর্চা বিস্তৃত হয়েছে, আবার সুলতানি ও মোগল আমলে ইসলামি সংস্কৃতির প্রসার ঘটেছে। লক্ষণীয় বিষয় হলো, শাসক পরিবর্তিত হলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ধর্মীয় সহাবস্থান ভেঙে পড়েনি। সুফি-দরবেশ, ফকির-সন্ন্যাসীদের মিলিত প্রভাব গ্রামবাংলায় একটি মানবিক ও উদার ধর্মচর্চার ধারা তৈরি করেছিল। লালন, হাছন রাজা, শাহ আবদুল করিমসহ লোকজ সাধকদের দর্শনে ধর্ম ছিল বিভাজনের নয়, মানবমুক্তির ভাষা। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য শাসনামলে বৌদ্ধ ধর্ম বাংলায় বিস্তার লাভ করে। একই সময়ে হিন্দু ধর্মীয় ধারা ও লোকজ বিশ^াস পাশাপাশি টিকে ছিল। এই যুগ থেকেই বাংলায় ধর্মীয় সহিষ্ণুতা ও সহাবস্থানের একটি ঐতিহাসিক ভিত্তি গড়ে ওঠে। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত পাল শাসনামলে (প্রায় ৭৫০-১১৬১) বৌদ্ধ ধর্ম গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। তবে এ সময় বাংলায় হিন্দু সমাজও সক্রিয়ভাবে বিদ্যমান ছিল। পাল যুগের বড় বৈশিষ্ট্য ছিলÑ ধর্মীয় সহিংসতার পরিবর্তে সামাজিক সহাবস্থান। এই সময় বাংলার সমাজে ধর্মীয় বিভাজন রাজনৈতিক সংঘাতে রূপ নেয়নি।
১৩শ শতকের শুরুতে (১২০৪ থেকে) বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। ইসলাম বাংলায় বিস্তৃত হলেও এটি প্রধানত ধীরে ধীরে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটে। স্থানীয় ভাষা, সংস্কৃতি ও জীবনাচারের সঙ্গে ইসলামের সহাবস্থান গড়ে ওঠে। ফলে বাংলার সমাজে ইসলাম ও পূর্ববর্তী ধর্মীয় সংস্কৃতির মধ্যে তীব্র সংঘাত দেখা যায়নি। মোগল আমলে (প্রায় ১৫৭৬-১৭৫৭) বাংলার সামাজিক জীবনে হিন্দু ও মুসলমান জনগোষ্ঠীর সহাবস্থান আরও দৃঢ় হয়। কৃষি, ব্যাবসা, গ্রামীণ উৎসব ও লোকাচারে মিলিত জীবনধারা গড়ে ওঠে। ধর্মীয় পরিচয় সামাজিক সম্পর্ক নির্ধারণের প্রধান মানদ- ছিল না; বরং পেশা, গ্রাম ও পারিবারিক সম্পর্কই ছিল মুখ্য। ১৭৫৭ সালের পর ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে বাংলার সমাজে একটি নতুন বিভাজনের রাজনীতি শুরু হয়। ব্রিটিশ প্রশাসন ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক ও প্রশাসনিক শ্রেণিবিন্যাসের উপাদান হিসেবে ব্যবহার করে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ ধর্মভিত্তিক বিভাজনকে আরও উসকে দেয়। তবে এই বিভাজন ছিল মূলত রাজনৈতিক; সাধারণ মানুষের সামাজিক জীবনে সহাবস্থানের সংস্কৃতি পুরোপুরি ভেঙে পড়েনি।
১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় ধর্মের ভিত্তিতে। কিন্তু পূর্ব বাংলায় দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে যে, ধর্মীয় পরিচয় একা ভাষা, অর্থনীতি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারে না। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সব ধর্মের মানুষ অংশ নেয়। এই আন্দোলন বাংলার ইতিহাসে ধর্মের ঊর্ধ্বে ভাষা ও সাংস্কৃতিক ঐক্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তবু পাকিস্তান আমলে সম্প্রীতির সংকট তৈরি হলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলার সম্প্রীতির ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যুদ্ধ কোনো ধর্মীয় যুদ্ধ ছিল না; এটি ছিল রাজনৈতিক অধিকার, মানবিক মর্যাদা ও স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পর প্রথম কয়েক বছর সম্প্রীতির আদর্শ রাষ্ট্রীয়ভাবে উচ্চারিত হলেও রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন ও ক্ষমতার রাজনীতিতে ধর্মের ব্যবহার সেই ধারাকে দুর্বল করে দেয়। এতে সমাজে ধীরে ধীরে সন্দেহ, বিভাজন ও বৈষম্য বাড়তে থাকে। তবুও বাস্তব সামাজিক জীবনে, বিশেষ করে নব্বইয়ের দশক পর্যন্তÑ বাংলাদেশের গ্রাম ও শহরের সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতির সংস্কৃতি টিকে ছিল। পূজা, ঈদ, বৈশাখ, ওরস, ওয়াজ-মহফিলÑ সবই ছিল সামাজিক মিলনের উপলক্ষ্য। জাত-ধর্ম মানুষের পরিচয়ের অংশ ছিল, কিন্তু সংঘাতের উৎস নয়।
২০০০ সালের পর থেকে বর্তমান পর্যন্ত বিশ^ রাজনীতি, বৈশি^ক উগ্রতা, সন্ত্রাস, রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মীয় উগ্রবাদ, আঞ্চলিক প্রভাব এবং দেশের অভ্যন্তরীণ ক্ষমতার রাজনীতি সম্প্রীতির ভিত্তিকে দুর্বল করে দেয়। ধর্মীয় পরিচয় আবার রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে। ধর্ম অবমাননার নামে হত্যা, নাস্তিক ট্যাগ দিয়ে হত্যা, সংখ্যালঘু নির্যাতন, ঘৃণার ভাষা, সামাজিক বিভাজনÑ এসবই সম্প্রীতির বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে গত এক বছর চার মাসে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি ও সহিংসতার মাত্রা অনেকগুণে বেড়েছে। দেশে একটি ‘মব-সংস্কৃতি’ গড়ে উঠেছে, যা কখনো ‘বিক্ষুব্ধ জনতা’ বা ‘তৌহিদী জনতা’ নামেÑ রাজনৈতিক প্রতিহিংসা, সংখ্যালঘুদের ওপর হামলা, মাজারে হামলা, মন্দিরে হামলা, শিক্ষক নির্যাতন, মুক্তিযোদ্ধাকে অপমান, বিরোধীমত, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক কণ্ঠস্বর দমনে সহিংসতা চালাচ্ছে, যা অব্যাহত রয়েছে।
সম্প্রতি শুধু ‘হাদি’ হত্যার অজুহাতে খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা, প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগ, ধানমন্ডি ৩২ নাম্বারে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর, ছায়ানট ও উদীচী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর ও অগ্নিসংযোগ, উত্তরাতে ৩২টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, রাজশাহীতে ডেইলিস্টার-প্রথম আলোর কার্যালয় ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনরায় অগ্নি-সংযোগ ও ভাঙচুর, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ ও নিউজ এজ সম্পাদক নুরুল কবীরের উপর হামলা, লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে সাত বছরের একটি শিশুকে হত্যা করা হয়। ওসমান হাদির শাহাদাতবরণকে সামনে রেখে দেশে নৈরাজ্য ও অচলাবস্থা সৃষ্টির পাঁয়তারা করছে কারা?
এই হামলার আগে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক একটি বক্তব্যে বলছেন, ‘আগামীকালকে ‘বাম, শাহাবাগী, ছায়ানট, উদীচী’কে তছনছ করে দিতে হবেÑ তাহলেই প্রকৃত স্বাধীনতা অর্জন হবে।’ মিডিয়া বলছে, এই হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা, তৌহিদী জনতা বা উগ্রগোষ্ঠী। এই হামলার রাজনৈতিক দল ও সরকার বলছে, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে নির্বাচন বানচাল করতে চায়। অন্যদিকে রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিবির নেতার নেতৃত্বে প্রথম আলো অফিস ভাঙচুর, প্রথম আলো ও ডেইলি স্টার নিষিদ্ধ করার মব চলছে। আরেকদিকে সরকারের গাফিলতিতে হাদির খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল! যে কারণে প্রতিদিন নৈরাজ্য, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বর্বরতা চলছে। যেন থামানোর কেউ নাই! যেন এক ব্যর্থ রাষ্ট্র! এ অবস্থা আর কতদিন?
শান্তি, সহাবস্থান এবং ঐক্যের এক অনন্য উদাহরণ হলো সম্প্রীতিমূলক রাষ্ট্র। এটি এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা এবং সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একত্রে বসবাস করে। এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সহযোগিতার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা হয়। বৈচিত্র্যের মধ্যেও একতা প্রতিষ্ঠা সম্প্রীতিমূলক রাষ্ট্রের বা রেইনবো ন্যাশনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা শান্তি, ন্যায়বিচার এবং সমৃদ্ধির ভিত্তি স্থাপন করে। সম্প্রীতিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির কোনো বিকল্প নেই।
সম্প্রীতিমূলক রাষ্ট্রের মূল ভিত্তি হতে পারে ‘সবার বাংলাদেশ’ দর্শন, যা তারেক রহমানের রাজনৈতিক দর্শন। এর শেকড় রয়েছে তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদে, যা এক সর্বজনীন ও বৈষম্যহীন দর্শনÑ যার ভিত্তিতে তিনি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র কাঠামো গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদকে তিনি কেবল একটি রাজনৈতিক তত্ত্ব হিসেবে নয়, বরং দেশের ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও অর্থনীতির সব দিককে একীভূত করে একটি ঐতিহ্যবাহী ও সংহত জাতীয় পরিচিতি হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তাঁর মতে, ‘ভাষা যদি একটি ফুল হয়, ধর্ম আরেকটি ফুল, সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, মুক্তিযুদ্ধের নানা ফুল নিয়ে যে তোড়া বেঁধেছিÑ এটাই বাংলাদেশি জাতীয়তাবাদ।’ তাঁর এই ধারণা ছিল জাতির সব স্তরের মানুষকে একত্রিত করার শক্তিশালী রসায়ন, যা আজও দেশবাসীকে একসঙ্গে থাকার প্রেরণা জোগায়। এই ধারণার ওপর ভিত্তি করে তারেক রহমান তার রাজনীতিতে ‘সবার বাংলাদেশ’-এর কথা বলেছেন। তার মতে, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো সংখ্যাগুরু বা সংখ্যালঘুর পার্থক্য থাকতে পারে না। প্রত্যেক নাগরিকের সমান অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করাই তার রাজনৈতিক লক্ষ্য। যেখানে জনগণের বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার থাকবে। কোনো ধর্ম, বর্ণ, কিংবা জাতিগত ভেদাভেদ থাকবে না। প্রত্যেক নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। যেখানে কোনো স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট শাসনের জায়গা নেই। এটি এমন একটি বাংলাদেশÑ যেখানে জনগণের ঐক্য, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধই রাষ্ট্রের প্রধান ভিত্তি। তার এই দর্শন কেবল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের জন্য নয়; বরং এটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক পুনর্জাগরণের জন্যও একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশনা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবচেয়ে বেশি দৃঢ় অঙ্গীকার এবং কার্যকর মনোযোগ প্রদান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি তাদের ৩১ দফা রূপরেখা, ভিশন-২০৩০ এবং বিভিন্ন নির্বাচনি ও গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবে স্পষ্টভাবে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে সকল শ্রেণি, গোষ্ঠী এবং সম্প্রদায় সমানভাবে অংশগ্রহণ করবে। লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক। sk.rafiq1982@gmail.com
