বিগত সরকার জনগণের কাক্সিক্ষত মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হওয়াতে দেশে কিছু মৌলিক সংস্কার দরকার ছিল। সেই সংস্কারগুলো করতে জনগণ বড় আশা নিয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হাতে দেশ সংস্কারের কাজ ছেড়ে দেয়। আমরা আনন্দিত হয়ে কল্পনার জগতে ভাসতে থাকি যে, এবার হয়তো জনগণের মৌলিক চাহিদা পূরণে দেশে প্রকৃত সংস্কার হবে। কারণ, আমাদের রাজনীতিবিদরা কখনোই আশানুরূপ সংস্কার করতে পারেননি এবং তাদের প্রতি আমাদের ভরসাও কম। মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা হলেও শিক্ষাই সবকিছুর মূলে এবং এটিই জাতির মেরুদ-। আধুনিক বিশ্বে শিক্ষা ও গবেষণা ছাড়া অন্যান্য মৌলিক চাহিদা, অর্থনৈতিক ও জাতীয় নিরাপাত্তার কথা চিন্তা করাও অন্যায়। এ বছর ইরান-ইসরাইল যুদ্ধের মাঝে, ইরানের রাজনৈতিক উপদেষ্টা একটা মূল্যবান কথা বলেছেন, বোমা হামলায় জ্ঞান ধ্বংস হয় না।’ একটা জাতিকে গড়তে হলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থার গঠন দরকার এবং ধ্বংস করতে হলেও সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থাকেই নষ্ট করতে হবেÑ এটা সত্য।
আমাদের স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়গুলোতে কী পড়ানো হয়, কীভাবে শিক্ষক নিয়োগ দেয়া হয়, অমুক-তমুক কি-ারগার্টেন নামে স্কুল খুলে বিদ্যার নামে কোমলমতি শিশুদের কি মানসিক চাপে রাখা হয়, কত প্রকারের স্কুল, কলেজ ও মাদরাসা দেশে আছে, এগুলোতে কত ঢঙ্গের সিলেবাসে শিক্ষার নামে সাপের মন্ত্রতন্ত্র গলাধকরণ করা হয়Ñ এই প্রশ্নগুলোর উত্তর জানতে ব্যাপক গবেষণা দরকার।
স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল পার্থক্য হল: স্কুল-কলেজ শুধু জ্ঞান বিতরণ করে আর বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে জ্ঞান তৈরি করে ও বিতরণ করে। গবেষণা করে জ্ঞান তৈরি করাই বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান কাজ। শিক্ষক ও মাস্টার-পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের গবেষণায় নিয়োজিত থাকার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে এক আজব রীতি আছে- সিজিপিএ ৪.০০ এর ভিতর ৩.৫০ পেলেই সে যোগ্য! গবেষণার অভিজ্ঞতা, মানসম্মত জার্নালে প্রকাশনা, আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশগ্রহণ ও ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা এসবের কিছুই লাগবে না। শুধুই লাগবে সাপের মন্ত্রতন্ত্র গলাধকরণের দক্ষতা! একজন মন্ত্রতন্ত্র গিলতে দক্ষ হলেও গবেষণাসহ অন্যান্য জায়গায় অদক্ষ হতে পারে। আবার, গণিতে ১০০-তে ৮০ পাওয়া আর বাংলায় ১০০-তে ৮০ পাওয়া সমান বিষয় না। অধিকন্তু, বিশ্ববিদ্যালয়ভেদে এমনকি একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের বিভিন্ন শিক্ষকদের মাঝে শিক্ষার্থীদের খাতা মূল্যায়নে থাকে ভিন্ন ভিন্ন মানসিকতা। দেশের সাধারণ বাস্তবতায় বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪.০০ এর ভিতর ৩.৫০ পাওয়া সমান না। আবার, একই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুজন শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০ পাওয়ার মাঝে পার্থক্য থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের দুজন শিক্ষকের একজন হাতের লেখার সৌন্দর্যকে একটু অগ্রাধিকার দিতে পারেন। ফলে যে শিক্ষার্থীর হাতের লেখা একটু খারাপ সে শুধুমাত্র লেখার কারণে ১০০-তে ৫ নম্বর কম পেয়ে সিজিপিএ ৩.৫০ এর জায়গায় ৩.২৫ পেতে পারে। পরীক্ষার প্রশ্ন একটু দীর্ঘ হলে যে দ্রুত লিখতে পারে সে তিন ঘণ্টায় ১০০ নম্বরের উত্তর দিতে পারে, আর যার লেখা একটু ধীরগতির সে ৯০ নম্বরের উত্তর দিতে পারে।
এখন প্রশ্ন উঠতে পারে, যে মুখস্থ করা, সুন্দর হাতের লেখা ও দ্রুত লিখতে পারাও তো এক একটি দক্ষতা। কিন্তু এইসব দক্ষতা গবেষণায় কী কাজে আসবে? যখন বাস্তব জীবনের সমস্যা নিয়ে গবেষণা করা হবে, তখন সামনে দেখার জন্য থাকবে যাবতীয় বই ও ইন্টারনেট, লেখার জন্য থাকবে কম্পিউটার, থাকবে না পরীক্ষার তিন ঘণ্টার সীমাবদ্ধতা। তখন দরকার হবে মেধা, গবেষণার দক্ষতা ও ইচ্ছা।
অপ্রিয় হলেও সত্য যে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগ শিক্ষক জানেন না যে, জ্ঞান-বিজ্ঞানের কোন কোন অংশ ইন্ডাস্ট্রিতে বা বাস্তব জীবনে কাজে লাগে। ফলে, তাঁরা বিদেশি লেখকদের বইগুলো অন্ধের মতো পড়িয়ে যান আর শিক্ষার্থীরা গেলে শুধু পরীক্ষার খাতায় উগড়ে দেয়ার জন্য। এই শিক্ষার্থীরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায় তখন অদক্ষতার পরিচয় দেয় এবং অনেক সময় আমাদের শিল্প ও কারখানার মালিকরা বিদেশি কর্মী নিয়োগ দিতে বাধ্য হন। পরিশেষে, দেশে বাড়ে বেকারত্ব ও হতাশা এবং দেশ হারায় বৈদেশিক মুদ্রা।
সিজিপিএ পাওয়ার বিরুদ্ধে বলছি না বরং গবেষণার দক্ষতা, সিজিপিএ ও ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা এই তিনটি মানদ-ের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়ার পক্ষে বলছি। কোন মানদ-ে কতটুকু গুরুত্ব দেয়া উচিত তা বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে ঠিক করা যেতে পারে। একজন নোবেল বিজয়ী দেশের দায়িত্ব নেয়ার পরে আশা করেছিলাম, আর কিছু হোক বা না হোক অন্তত শিক্ষা ও গবেষণায় দেশে এক যুগান্তকারী পরিবর্তন হবে। স্থল ও জল সীমানার খনিজ সম্পদ আহরণের জন্য নতুন নতুন গবেষণা হওয়ার স্বপ্ন দেখেছিলাম। বঙ্গোপসাগরে লুকিয়ে থাকা সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস, তেল ও অন্যান্য সম্পদ আহরণের মাধ্যমে দেশে শিল্প বিপ্লব ঘটবেÑ এই কল্পনায় বিভোর ছিলাম।
বিগত ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত, পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস সরকারের সহায়তায় দেশের সামুদ্রিক সম্পদ আবিষ্কারের জন্য বঙ্গোপসাগরে দুটি জরিপ করেছিল। একটি জরিপে প্রায় ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট বরফের মতো মিথেন যুক্ত হাইড্রেটের উপস্থিতি আবিষ্কৃত হয়েছিল। তবে, হাইড্রেট থেকে মিথেন আহরণের কোনো প্রযুক্তি বর্তমান বিশ্বে নেই। কিন্তু জাপান ও কানাডাসহ কয়েকটি দেশ এই ধরনের প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে। ধারণা করেছিলাম, নতুন বাংলাদেশ অন্যদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে হলেও বিভিন্ন প্রযুক্তিগত আবিষ্কারে বিনিয়োগ করবে। আরেকটি জরিপে ২২০ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ৩৪৭ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪৯৮ প্রজাতির ঝিনুক, ৫২ প্রজাতির চিংড়ি, ৬ প্রজাতির কাঁকড়া এবং ৬১ প্রজাতির সামুদ্রিক ঘাস পাওয়া গিয়েছিল। এই বিশাল সামুদ্রিক সম্পদের টেকসই ও বাণিজ্যিক উত্তোলনের মাধ্যমে দেশে এক শিল্প ও অর্থনৈতিক বিপ্লব শুরু হওয়ার দিন গুনছিলাম- গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে। কিন্তু কোনো আশা ও সম্ভাবনাই বাস্তব রূপ নেয়নি।
সমগ্র শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য গবেষণা প্রকল্পের কথা না হয় বাদই দিলাম। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার উন্নায়নে কী প্রকল্প হাতে নেয়া হল, কী বরাদ্দ দেয়া হল, শিক্ষক নিয়োগে কী পরিবর্তন হল, অন্তর্বর্তী সরকারের দেড় বছরে শিক্ষা খাতে গুণগত পরিবর্তন হয়েছে? এসব প্রশ্ন সঙ্গতকারণেই এসে যায় এবং হতাশার ভারে নিমজ্জিত হওয়া ছাড়া উপায় থাকে না। দুর্ভাগ্য সবই চলছে আগের গদবাঁধা নিয়মে।
লেখক: শিক্ষা সম্পাদক, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল, সিনিয়র সহকারী ব্যবস্থাপক, এসিআই ফার্মা।
