মানুষের জীবনে সোনালি একটি অধ্যায় হলো শৈশব, কৈশোর কাল। এই সময়টিতে ভবিষ্যতে একটা শিশুর শারীরিক এবং মানসিক গঠন কিরূপ হবে সেটির রূপরেখা তৈরি হয় ধীরে ধীরে। ছোট বাচ্চাটি নতুন করে শিখতে শুরু করে তার পারিপার্শ্বিক নতুন সব জিনিস। প্রথম দেখা খেলনা থেকে দর্শনীয় স্থান, সবকিছুর প্রতি আগ্রহের সীমা থাকে না। ভালো মন্দ বোঝা, সৎ সঙ্গ, অসৎ সঙ্গ সম্পর্কে ওয়াকিবহাল না সে। খানিকটা ভালো করে আচরণ করা মানুষটিকেই তার বড় আপন মনে হয়। কারণ তখনো সে দুনিয়ার জটিলতা সম্পর্কে জ্ঞান শূন্য। যখনই সে খেলাধুলা করে, বাবা-মায়ের ঘুরাঘুরি করে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে চায় তার নিজের কাছেই তখনই সামাজিক নিয়মানুসারে তার কাঁধে চলে আসে শিশুর অর্ধেক ওজনের মস্ত একটি ব্যাগ।

প্রতি সপ্তাহে ক্লাস টেস্ট, সেমিস্টার, দুই থেকে তিনজন গৃহশিক্ষকের এক গাদা বাড়ির কাজের চাপে রাত ভর পড়াশোনা করে সকালের রক্তিম সূর্যোদোয় আর তার দেখা হয় না। বাইরের শীতল বিশুদ্ধ বাতাসের অনুভূতি থেকে সে বঞ্চিত হয় বছরের পর বছর। এদিকে বিকাল এবং সন্ধ্যায় ঠিক একইভাবে বইয়ের পাতায় মুখ গুজে থাকাই শৈশব কিংবা কৈশোরে থাকা বাচ্চাটির প্রধান কাজ হয়ে ওঠে। এতে করে প্রকৃতির প্রতি টান সে অনুভব করে না। বরং মস্তিষ্কের খোরাক হিসেবে বাবা মা বাধ্য হয়ে সন্তানের হাতে তুলে দেয় স্মার্ট ফোন অথবা ইলেকট্রনিক গেমের বিভিন্ন ডিভাইস। এ যুগের বাচ্চাদের শৈশব এবং কৈশোর কেবলই বই, বাড়ির কাজ আর ডিভাইস কেন্দ্রিক। ফলে তাদের ভাবনার জগত কেবল সেখানেই সীমাবদ্ধ থাকে। এর বাইরের জগত অর্থাৎ পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব ও কর্তব্য, শিষ্টাচার, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা এ সকল পারিবারিক দায়িত্বের সম্পর্কে তারা উদাসীন থাকতে বাধ্য হয়।\r\nপ্রতিযোগিতা মূলক আচরণ ও প্রাতিষ্ঠানিক চাপের প্রভাবে শিক্ষার্থীর সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশ হয় না বরং ক্ষতিগ্রস্ত হয়। সন্তানকে সুশিক্ষিত করতে চাই বাবা মায়ের বন্ধুসুলভ আচরণ, তাদের মন ও মস্তিষ্কের ধারণা ক্ষমতা অনুযায়ী দায়িত্ব দেওয়া। পারিবারিক শিষ্টাচার প্রদানের পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদানই পারে শিশুকে একজন ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে।\r\nইডেন মহিলা কলেজ, ঢাকা থেকে