রাস্তাঘাটে বা আমাদের চারপাশে প্রায়ই দেখতে পাই এমন অসংখ্য ব্যানার যেখানে লেখা থাকে এখানে ময়লা ফেলবেন না অথবা এখানে ময়লা ফেলা নিষেধ । এ ধরনের নিষেধাজ্ঞা সচরাচরই চোখে পড়ে। কিন্তু তাও মানুষ সেসবের তোয়াক্কা না করে রীতিমতো সেসব জায়গাতেই উল্টো বেশি করে ময়লা ফেলে থাকে। পাশে ডাস্টবিন থাকা সত্ত্বেও সেখানে ময়লা না ফেলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে আবর্জনার পাহাড় সৃষ্টি হয়ে যায়। ফলে পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে। এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে বাতাস দূষিত হয় এবং নানা ধরনের রোগজীবাণু ছড়ায়, মানুষের হাঁটাচলায় বিঘ্ন ঘটে। ব্যহত হয় স্বাভাবিক জনজীবন। যত্রতত্র এসব ময়লা-আবর্জনার ফেলার কারণে জলাবদ্ধতাসহ মশা ও মাছির উপক্রম বাড়ে। ফলে শহুরে জীবন প্রতিনিয়ত অস্বস্তিকর হয়ে উঠছে। শীঘ্রই এই অবস্থার পরিবর্তন জরুরি। একজন সুনাগরিকের দায়িত্ব নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশকে সুন্দর রাখা। এভাবে প্রত্যেকে যদি অভ্যস্ত হই তবে এ সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা রাখি। সেজন্য নাগরিক সচেতনতাসহ সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত জরুরি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পরিবেশ তার হারানো ভারসাম্য ফিরে পাক এবং শহুরে জীবন স্বস্তিদায়ক ও বাসযোগ্য এই প্রত্যাশা।
রাস্তাঘাটে বা আমাদের চারপাশে প্রায়ই দেখতে পাই এমন অসংখ্য ব্যানার যেখানে লেখা থাকে এখানে ময়লা ফেলবেন না অথবা এখানে ময়লা ফেলা নিষেধ । এ ধরনের নিষেধাজ্ঞা সচরাচরই চোখে পড়ে। কিন্তু তাও মানুষ সেসবের তোয়াক্কা না করে রীতিমতো সেসব জায়গাতেই উল্টো বেশি করে ময়লা ফেলে থাকে। পাশে ডাস্টবিন থাকা সত্ত্বেও সেখানে ময়লা না ফেলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে আবর্জনার পাহাড় সৃষ্টি হয়ে যায়। ফলে পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে। এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে বাতাস দূষিত হয় এবং নানা ধরনের রোগজীবাণু ছড়ায়, মানুষের হাঁটাচলায় বিঘ্ন ঘটে। ব্যহত হয় স্বাভাবিক জনজীবন। যত্রতত্র এসব ময়লা-আবর্জনার ফেলার কারণে জলাবদ্ধতাসহ মশ
