ইরানের সাথে যুদ্ধের সর্বশেষ উত্তেজনার অংশ হিসেবে তেহরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করার কিংবা কার্যকরভাবে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তেল ও গ্যাস প্রবাহের ঝুঁকি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা এবং তার ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতির চাপের উপর নজর রেখেছে। এভাবে বাজারগুলি বৈশ্বিক প্রভাবের প্রতিক্রিয়া জানাতে অবিশ্বাস্যভাবে ব্যস্ত জাহাজ চলাচল চ্যানেলটি বন্ধ করে।

এই উদ্বেগ ন্যায্য। কিন্তু এটি ঘটনার কেবল একটি অংশই তুলে ধরে। হরমুজের মধ্য দিয়ে যানবাহন চলাচলে অব্যাহত ব্যাঘাত কেবল জ্বালানি সংকট তৈরি করবে না। এটি সার সরবরাহে বড় বাঁধা তৈরি করবে। এর ফলে দাম বাড়বে নাটকীয়ভাবে এবং এটি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য সরাসরি ঝুঁকি দেখা দিবে।

আধুনিক কৃষি কেবল সূর্যালোক এবং মাটির উপর নির্ভর করে না, বরং প্রাকৃতিক গ্যাসের উপরও নির্ভর করে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন জার্মান রসায়নবিদ ফ্রিটজ হ্যাবার ও কার্ল বোশ তাদের নাইট্রোজেন ফিক্সেজন পদ্ধতি তৈরি করেছিলেন, তখন তারা কেবল অ্যামোনিয়া তৈরির চেয়েও বেশি কিছু করেছিলেন।

তারা একটি বিশ্বব্যাপী রাসায়নিক বিপ্লব শুরু করেছিলেন, যা আধুনিক সভ্যতা এবং কৃষির ভিত্তিপ্রস্তর হিসেবে রয়ে গেছে। এই প্রক্রিয়ায় মিথেনকে অ্যামোনিয়ায় এবং অ্যামোনিয়াকে ইউরিয়ার মতো নাইট্রোজেন সারে রূপান্তরিত করা হয়। সার হিসেবে এই নাইট্রোজেন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই সারগুলির ভিত্তি করে আমরা এই ফসল অর্জন করতে পেরেছি, আজকের বিশ্ব জনসংখ্যা তার উপর নির্ভরশীল। এটি ছাড়া, গম, ভুট্টা ও ধানের পরিমাণ নাটকীয়ভাবে কমে যেতো।

বিশ্বব্যাপী বাণিজ্যিক ইউরিয়ার প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করা হয় হরমুজ প্রণালী দিয়ে। দুটি কাঠামোগত কারণে পারস্য উপসাগর এই প্রণালীর কেন্দ্রে রয়েছে। প্রথমত, বিশ্বের সবচেয়ে সস্তা ও অপরিহার্য প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে এখানে অ্যামোনিয়া উৎপাদনের সুযোগ রয়েছে।

দ্বিতীয়ত, কয়েক দশক ধরে বিশাল মূলধন বিনিয়োগের মধ্যদিয়ে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলিতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদনের ক্ষমতা তৈরি হয়েছে। এসব দেশের উদ্দেশ্য রপ্তানি বাজার। বিশ্বব্যাপী বাণিজ্যিক নাইট্রোজেন সারের একটি উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করতে হয়। এখানকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অন্যত্র সার কারখানাগুলিতে শক্তি যোগায়। প্রণালী বন্ধ হয়ে গেলে কেবল তেল ও গ্যাস রপ্তানিই নয়, নাইট্রোজেনভিত্তিক সারের ভৌত প্রবাহ এবং সেগুলি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসগুলিও হুমকির মুখে পড়বে।

এর তাৎক্ষণিক প্রভাব হবে অ্যামোনিয়া, ইউরিয়া ও এলএনজির সরবরাহ বিলম্বিত হওয়া। এগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে, অথবা উচ্চতর মালবাহী ও বীমা খরচের মাধ্যমে অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠতে পারে। তবে আগামী মাসগুলিতে বিশ্বজুড়ে খামারগুলিতে এর গভীর প্রভাব পড়বে।

উত্তর গোলার্ধে রোপণের মরশুমের আগেই সার কেনা জোরেসোরে শুরু হয়। কয়েক সপ্তাহ দেরির কারণে প্রবাহটি বাধাগ্রস্ত হতে পারে, মাসব্যাপী বাধাগ্রস্ত হলে বিরাট পার্থক্য দেখা দিতে পারে। যদি চালান সময়মতো পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে কৃষকদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যেমন– চড়াদাম দেওয়া, হারের পরিমাণ কমে আসে, অথবা ফসলের মিশ্রণ পরিবর্তন করা। বিচিত্র কারণে ফসলের অবস্থার উঠানামার কারণে নাইট্রোজেন ব্যবহারে কমবেশি হলে ফলনেও অসামঞ্জস্যপূর্ণভাবে কমে আসতে পারে। এর ফলে নষ্ট হতে পারে লক্ষ লক্ষ টন ফসল। এর পরিণতিতে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে খাদ্য বাজার, পশুপালন উৎপাদন, জৈব জ্বালানি এবং শেষ পর্যন্ত খুচরা খাদ্যের দাম বৃদ্ধি পাবে।

ইতিমধ্যে, প্রাকৃতিক গ্যাস থেকে ক্রমাগত উৎপাদিত হওয়ায় সিন্থেটিক নাইট্রোজেনের উৎপাদন জ্বালানি বাজারের সাথে নিবিড়ভাবে যুক্ত। গ্যাস সরবরাহ বা অ্যামোনিয়া বাণিজ্যে ব্যাঘাত ঘটলে বিশ্বব্যাপী নাইট্রোজেন নাগালে পাওয়া তাৎক্ষণিকভাবে সীমাবদ্ধ হয়ে পড়ে। ধারণা করা হয় যে, সিন্থেটিক নাইট্রোজেন ছাড়া বিশ্ব তার বর্তমান জনসংখ্যার মাত্র একটি অংশকে খাওয়াতে পারতো। অতএব, স্ট্রেট অব হরমুজ জ্বালানি ও খাদ্য নিরাপত্তার সংযোগস্থলে অবস্থিত।

সার উৎপাদনের স্থান পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। অর্থায়ন এবং নতুন অ্যামোনিয়া প্ল্যান্ট নির্মাণে বছরের পর বছর সময় লাগে। একটি গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে রপ্তানিতে দ্বি-অঙ্কের সংকোচন দ্রুত পূরণ করা যাবে না। মধ্যবর্তীকালে দাম বৃদ্ধি পাবে, বাণিজ্য প্রবাহ পুনরায় চালু হবে এবং রোপণের সিদ্ধান্তও অনিশ্চয়তায় পড়বে। খাদ্যমূল্যে মুদ্রাস্ফীতি ঐতিহাসিকভাবে সামাজিক অস্থিরতার সাথে সম্পর্কিত, যা এখন তীব্রতর হতে পারে।

জ্বালানিসম্পৃক্ত মুদ্রাস্ফীতির উপর প্রাথমিকভাবে মনোযোগী যেসব কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, সেগুলি সামগ্রিকভাবে দামের উপর সারের ঘাটতির কারণকে অবমূল্যায়ন করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, তেলের ধাক্কার মতো সারের ধাক্কাগুলি একইভাবে তাৎক্ষণিক হিসেবে নেওয়া হয় না। পেট্রোলের দাম রাতারাতি পরিবর্তিত হয়। ফসলের ফলন কয়েক মাস পরে প্রকাশ পায়। তবুও ফসলের ব্যাপারটি আরও অস্থিতিশীল হতে পারে। সমুদ্রে এই সংকীর্ণ বাধাবিন্দু নিয়ন্ত্রণ এবং বন্ধ করার ফলে পারস্য উপসাগরের বাইরেও জীবনযাত্রার ব্যয়ে পরিবর্তন ঘটবে।

যদি বিংশ শতাব্দী নীতিনির্ধারকদের তেল নিষেধাজ্ঞার ভয় পেতে শেখায়, তাহলে একবিংশ শতাব্দী তাদের সারের ধাক্কার ভয় পেতে শেখাবে। জ্বালানি বাজারগুলি মজুদ এবং প্রতিস্থাপনের মাধ্যমে ধাক্কা সামলে নিতে পারে। হরমুজে দীর্ঘস্থায়ী ব্যাঘাত কেবল অপরিশোধিত তেলের মূল্য পুনর্মূল্যায়ন করবে না; এটি শিল্প নাইট্রোজেন চক্রের স্থিতিস্থাপকতা পরীক্ষা করবে, যার উপর আধুনিক সভ্যতা নির্ভর করে। তেল গাড়িকে শক্তি দেয়। নাইট্রোজেন ফসলকে শক্তি দেয়। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম নয় বরং বিশ্ব কেমনে টিকে থাকবে, সেটা নিয়ে প্রশ্ন উঠবে।

সালোম এম. এস. শুকরি-কুয়েহনি: টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ হামবুর্গ ইনস্টিটিউট অফ জিও-হাইড্রোইনফরমেটিক্সের অ্যাডজাঙ্কট লেকচারার; নিমা শুকরি: ইউনাইটেড ন্যাশন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক; কাঠমুন্ডু পোস্ট থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম