বর্তমানে সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে জনমনে উদ্বেগ ও শঙ্কা ব্যপক বৃদ্ধি পেয়েছে। আর এই উদ্বেগ সামাজিক-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, আইনশৃঙ্খলার ক্রমবর্ধমান অবনতি জনগণের উদ্বেগকে শঙ্কায় পরিণত করেছে, যার ফলে মানুষ এ ধরনের অস্থিরতার মধ্যে দিনানাপাত করছে। বলা যায় অনিশ্চয়তাবোধ করছে। যদি উদ্বেগের কথা বলি তবে প্রথমেই আসবে অর্থনৈতিক চাপের বিষয়টা। আমরা যারা মধ্যবিত্ত আছি যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের কাছে এই চাপটা সাংঘাতিক। পণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং অনিশ্চিত ভবিতব্য জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। একটা পরিবারের আয়-ব্যয়ের অসামঞ্জস্য, পরিবারের চাহিদা যথাযথ পূরণে ব্যর্থতা মানুষের মনে অস্থিররতা সৃষ্টি করছে, যা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সামাজিক ভারসাম্যকে ব্যাহত করছে।

এরপর আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি শংকিত সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। বর্তমানে সামাজিক নিরাপত্তার অভাবে মানুষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। অহরহ সড়ক দুর্ঘটনা, রাস্তাঘাটে মানুষের চলাফেরায় অনিরাপত্তা, খুন-খারাবি জনমনে মারাত্মক প্রভাব ও শঙ্কা তৈরি করেছে। দেশব্যাপী আইনশৃঙ্খলার উন্নতির ব্যবস্থা নেওয়ার পরও সাম্প্রতিককালে হাইকোর্টের মতো দেশের উচ্চ আদালতের সামনে ড্রামে একজন ব্যক্তির ২৬ টুকরো লাশ উদ্ধার এবং প্রকাশ্যে বিচারকের বাসায় ঢুকে হত্যাকাণ্ড চালায়। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কে দিবে? প্রতিনিয়ত খুন-খারাবি, নারী নিযার্তন, হাতাহাতি, মারামারি মানুষের মধ্যে অসম্ভব শঙ্কার সৃষ্টি করছে। সাম্প্রতিককালে আরও একটি নতুন সংস্কৃতি শুরু হয়েছে তাহলো মব সংস্কৃতি।

একদল উন্মত্ত উচ্ছৃঙ্খল জনতার হাতে যে কেউ নাজেহাল হচ্ছে যা দুঃখজনক ও জনমনে মারাত্মক উদ্বেগ ও শঙ্কার উদ্রেগ হচ্ছে। এই তথাকিত মব সংস্কৃতির স্বীকারের আতঙ্কে থাকে। তাছাড়া উঠতি বয়সের ছেলেমেয়েরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নানান অপরাধে জড়িয়ে পড়ছে, যা ভীতিজনক। এতে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ছে তাদের ভবিষ্যৎ নিয়ে। সামাজিক অস্থিরতা, বিক্ষুব্ধ চিন্তা-ভাবনা, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে জনমনে এক ধরনের উদ্বেগ ও শঙ্কার জন্ম দিচ্ছে। নানা ধরনের গুজব বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া ও প্রমাণ ছাড়া গুজব জনগণকে প্রভাবিত ও বিভ্রান্ত করে তোলে। এখন প্রশ্ন হচ্ছে এর থেকে উত্তরণের উপায় কি? প্রথম কাজই হলো জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, তার জন্য খুব দ্রুত দেশে কার্যকর সুশাসন ও ন্যায়বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে এনে জনমনে স্বস্তি দেওয়া। মবসংস্কৃতি, গুজবসংস্কৃতি ও নানা অপরাধকে কঠিনভাবে দমন করতে হলে আইনশৃঙ্খলার ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে তবেই জনমনে উদ্বেগও শঙ্কা দূর হবে। গণমাধ্যমগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উদ্বেগ শঙ্কা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে। শুধু রাষ্ট্র নয়, জনগণেরও দায়িত্ব একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা। \r\nগাইবান্ধা থেকে