চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন দুটি কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সরকার দুটি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য চুক্তি হয়েছে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের সঙ্গে। একই দিন ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের সঙ্গে চুক্তি হয়েছে। এর মাধ্যমে বন্দর মূলত বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, যা সঠিক হয়নি। এই চুক্তির ফলে আমরা কি আমদানি-রপ্তানি করছি সেই তথ্য বিদেশিরা সহজেই পেয়ে যাবেন। যা দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো নয়। ব্যবসায়িক খরচ অনেক বেড়ে যাবে, দাম বাড়বে আমদানিকৃত পণ্যের। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে আমরা এলডিসি গ্রাজুয়েশন করবো, অথচ বন্দর তুলে দেওয়া হয় বিদেশিদের হাতে। বন্দর চালানোর সক্ষমতা না থাকলে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হউক। বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার অপচয় হলেও ১ হাজার কোটি টাকা বন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হয় না। ইতোমধ্যে বন্দর চার্জ কয়েকগুন বাড়ানো হয়েছে।