প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং মানবসম্পদের ধ্বংসলীলায় মানবজাতি যখন দিশেহারা, তখন বিশ্বশান্তি বজায় এবং বিশ্বের সকল দেশের সঙ্গে কূটনৈতিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে একটি সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিশ্ববাসী অনুভব করে। ১৯২০ সালের ১০ জানুয়ারি প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি নিয়ে লীগ অব নেশনস্-এর যাত্রা শুরু। লীগ অব নেশনস্-এর মূল লক্ষ্য ছিল কূটনীতি এবং যৌথ চেষ্টার মাধ্যমে যে কোনো যুদ্ধ হতে মানব জাতিকে রক্ষা করা।

কিন্তু পরবর্তীতে জার্মানির লীগ অব নেশনস্ থেকে বের হয়ে যাওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত রোধ করতে ব্যর্থ হওয়ায় ১৯ এপ্রিল ১৯৪৬ সালে সংস্থাটি জাতিসংঘ নামে প্রতিস্থাপিত হয়। পৃথিবীতে ১৯৫টি দেশের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে এক মেলবন্ধন তৈরি করেছে জাতিসংঘ। বর্তমানে বিশ্বে শান্তি রক্ষা, মানবাধিকার, মানবিক সহায়তা এবং সর্বজনীন আইন রক্ষায় নিরলসভাবে কাজ করছে সংস্থাটি। বিশেষ করে আফ্রিকা মহাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাসদস্য নিয়োগ জাতিসংঘের এক অভূতপূর্ব সাফল্য। ১৯৬০ সাল হতে অদ্যাবধি জাতিসংঘ আফ্রিকায় ৩০টিরও বেশি শান্তিরক্ষী মিশন পরিচালনা করছে।

বেশিরভাগ ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় সফল হলেও বিশ্ব রাজনীতি, গৃহযুদ্ধ এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পটভূমি এই শান্তি প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অনেকেই মনে করেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কোনো সফলতার মুখ দেখেনি। ভুল তথ্য প্রচার ও প্রসারের কারণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বর্তমানে নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। সম্প্রতি আফ্রিকা প্রজাতন্ত্রের মালি এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (উজঈ) এর সরকার প্রধানগণ তাদের নিজ ভূখ- হতে জাতিসংঘ প্রত্যাহারের নির্দেশনা প্রদান করে, যা বিশ্বশান্তি রক্ষায় হুমকিস্বরুপ। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা অপরিসীম। জাতিসংঘের অনুপস্থিতি বিশ্বে সন্ত্রাসবাদের উত্থানকে অনেকাংশে প্রভাবিত করে।

আফ্রিকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিরক্ষী বাহিনী স্থানীয় জনগণের সঙ্গে সহমর্মিতা ও সমর্থন অর্জনে আরও বেশি জোরদার হয়েছে। মিশনগুলোকে আরও বেশি শক্তিশালী এবং কার্যকর করার লক্ষ্যে জাতিসংঘ ২০২১ সাল থেকে (দ্য অ্যাকশন ফর পিসকিপিং) কার্যক্রম শুরু করেছে। সমগ্র বিশ্বে জাতিসংঘ বর্তমানে পাঁচ ধরনের শান্তিরক্ষী মিশন পরিচালনা করছে; চবধপবশববঢ়রহম ঙঢ়বৎধঃরড়হ, চবধপব ঊহভড়ৎপরহম ঙঢ়বৎধঃরড়হ, চবধপবসধশরহম, চবধপব ইঁরষফরহম এবং চবধপব ঈড়হভষরপঃ চৎবাবহঃরড়হ. জাতিসংঘ আফ্রিকায় উপরস্থ মিশনগুলো পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রকার ম্যান্ডেট নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন এবং রুলস্ অব এনগেজমেন্টের আওতায় এই মিশনগুলো পরিচালিত হচ্ছে। ইউএন চার্টারের ষষ্ঠ অধ্যায় জাতিসংঘের শান্তি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত এবং সপ্তম অধ্যায় শান্তি ভঙ্গ হলে শান্তিরক্ষী কর্তৃক গৃহীত ব্যবস্থাকে বৈধতা দেওয়া সম্পর্কিত। অষ্টম অধ্যায়Ñ এ শান্তি ও সম্প্রীতি বজায়ের লক্ষ্যে আঞ্চলিক সংস্থাগুলোর সম্পর্ক। এই নিয়ম-নীতি তৈরি করা হয়েছে অস্থিতিশীল রাষ্ট্রের জন্য এবং সে সব রাষ্ট্র যারা নাগরিকের নিরাপত্তা ও রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম।

আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত ৩০টি বৈদেশিক মিশন সম্পন্ন হয়েছে। বর্তমানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, আবেইয় এবং সাউথ সুদানÑ এই চারটি দেশে শান্তিরক্ষী মিশন চলমান। বর্তমানে বিভিন্ন দেশের পঞ্চাশ হাজারের ওপর সামরিক সদস্য শান্তিরক্ষী মিশনে অবস্থান করছে। ইউএন ম্যান্ডেট শান্তিরক্ষী মিশনের পরিধি এবং উদ্দেশ্যের মৌলিক বিষয়গুলো নির্ধারণ করে। ম্যান্ডেটের ওপর নির্ভর করে আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত শান্তিরক্ষীরা শান্তিচুক্তি বাস্তবায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার এক অনন্য দ্বার উন্মোচনে নিরলসভাবে কাজ করছে। শান্তি কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য নিরস্ত্রীকরণ, মানবাধিকার রক্ষা, নির্বাচনী সহায়তা, সামাজিক অবকাঠামোগত উন্নয়ন, বিনামূল্যে চিকিৎসা ইত্যাদি।

শান্তিরক্ষী মিশনগুলো মূলত অনেক ব্যয়বহুল। বিশ্বের প্রদানকৃত দেশের আর্থিক অনুদানের ওপর ভিত্তি করে জাতিসংঘ নানাবিধ শান্তিমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের বৃহত্তম অনুদান প্রদানকারী দেশ। আরেক পরাশক্তি চীন দশ বছর মেয়াদি ১ বিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে নিজেদের শক্তির প্রচার করছে। শান্তিরক্ষী মিশনগুলো শুধু আফ্রিকায় নয়, বরং সৈন্য প্রেরণকারী দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে। ১৯৮৮ সাল হতে অদ্যাবধি বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে। নানাবিধ বাধা ও বিপদসংকুল পরিস্থিতিতে এই বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এক উজ্জ্বল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। বিশ্ব শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশ্ব শান্তি ও মানবতা রক্ষায় বাংলাদেশ বরাবরই সক্রিয় অংশগ্রহণকারী। বাংলাদেশের বিভিন্ন বাহিনী যেমনÑ সেনা, নৌ, বিমান ও বাংলাদেশ পুলিশ অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা করে আসছে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় শৃঙ্খলা ও মানবিকতার কান্ডারী বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মহলে ব্যাপক সুনাম অর্জন করেছে। জাতিসংঘে শান্তিরক্ষী কার্যক্রমে বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশগ্রহণ করলেও বাংলাদেশ সেনাবাহিনী আকারে বৃহৎ।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বর্তমানে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক সেনা প্রেরণকারী দেশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশ শান্তিরক্ষীদের মধ্যে প্রায় ১৫০ জন শান্তিরক্ষী বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত হন। এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও অনেকে শারীরিক অক্ষমতা নিয়ে দেশে ফেরত আসছেন। শত বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ এক অবিস্মরণীয় নাম। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যে সকল কর্মকা-ে অংশগ্রহণ করে থাকে, তার মধ্যে অন্যতম হলো মানুষের জানমালের নিরাপত্তা প্রদান।

যুদ্ধবিধ্বস্ত আফ্রিকা প্রজাতন্ত্রের বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর। সাধারণ জনগণের পাশাপাশি অনেক সময় ভিআইপি অনেক ব্যক্তির নিরাপত্তা প্রদানের কাজও বাংলাদেশ সেনাবাহিনী করে থাকে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী নানাবিধ অপারেশনের মাধ্যমে বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণ থেকে স্বাগতিক দেশকে রক্ষা করে যাচ্ছে। বিভিন্ন দেশে বিবদমান দল অথবা গোষ্ঠীর মধ্যে নানারকম চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিগুলো সরেজমিনে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য শান্তিরক্ষী পর্যবেক্ষক দল নিয়োগ করা হয়। শান্তিচুক্তির বাস্তবায়ন অথবা শান্তির প্রতি কোনো হুমকি সৃষ্টি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করাই শান্তিরক্ষী বাহিনীর কাজ। বাংলাদেশ হতে বিভিন্ন দেশে প্রেরিত শান্তিরক্ষী পর্যবেক্ষক অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে এই কাজ সম্পন্ন করে আসছে দীর্ঘ ২৮ বছর ধরে। শান্তিরক্ষী মিশনের অন্যতম কাজ হলো বিক্ষুব্ধ ও বিশৃঙ্খল অঞ্চলে শৃঙ্খলা স্থাপন। অনেক সময় মিশন দেশগুলোর অভ্যন্তরীণ সহিংসতা জনগণের জীবন ও জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলে।

স্থানীয় প্রশাসনকে শান্তিশৃঙ্খলা প্রণয়নে যথাযথভাবে সহায়তা করে শান্তিরক্ষী বাহিনী। আফ্রিকা প্রজাতন্ত্রের কঙ্গো, আইভরিকোস্ট, লাইবেরিয়া, সুদান, হাইতি প্রভৃতি দেশের আইনশৃঙ্খলা স্থাপনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান অপরিসীম। উদাহরণস্বরূপÑ লাইবেরিয়ার ডানকাপাসু গ্রামের দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। নিজেদের জীবন বাজি রেখে জাতিগত সংঘাত মোকাবিলায় বাংলাদেশি শান্তিরক্ষীরা অনুকরণীয় দায়িত্ব পালন করে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

দেশের জন্য প্রশিক্ষণ এবং জনগণের জন্য ভালোবাসাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে যুদ্ধপরবর্তী শান্তি প্রতিষ্ঠায় অন্যতম বাধা হলো দেশের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অস্ত্র ও ভূমিতে পুঁতে রাখা মাইন। এই সকল মাইনের কারণে অনেক সাধারণ মানুষের অঙ্গহানি, অনেকাংশে প্রাণহানি ঘটছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনী অবৈধ অস্ত্র ও ল্যান্ড মাইন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মূলত স্বাগতিক রাষ্ট্রের সহযোগিতার ওপর অনেকটাই নির্ভরশীল। অধিকাংশ ক্ষেত্রেই যৌথ সমন্বয়তার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই সমন্বয় এবং সহযোগিতা যখন ভেঙ্গে পড়ে তখনই মিশন কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হয়ে যায়।

যুদ্ধবিধ্বস্ত দেশের আর্তমানবতার সেবা, অর্থনৈতিক পুনর্গঠন, স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান ইত্যাদি নানাবিধ কাজে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। বাংলাদেশ হতে প্রেরিত মেডিকেল কন্টিনজেন্টের সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে মিশন এলাকায় দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। বিশ্ব মানবতার ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। শুধু মেডিক্যাল কন্টিনজেন্ট নয়, বাংলাদেশ হতে প্রেরিত সকল কন্টিনজেন্টই মানবতার সেবায় নানাবিধ ঈওগওঈ (ঈরারষ গরষরঃধৎু ঈড়ড়ঢ়বৎধঃরড়হ) কার্যক্রম পরিচালনা করে থাকে, যার মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা অন্যতম। বিভিন্ন দেশের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়।

স্কুল, কলেজ, হাসপাতালসহ ছোট-বড় সড়ক মেরামত/নির্মাণ এবং দুর্যোগ মোকাবিলায় বিশ্ব পরিম-লে বাংলাদেশের ভূমিকা অপরিসীম। সীমিত সম্পদের মাধ্যমে আফ্রিকান মানুষের কল্যাণে বাংলাদেশের শান্তিরক্ষীরা যে সম্মানের অংশীদার হয়েছে, বিশ্ব মানবতার কল্যাণে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের শান্তিরক্ষী মিশনগুলোতে প্রায়ই কাজের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘ইু অঃঃবসঢ়ঃরহম ঃড়ড় সঁপয, বি ফরষঁঃব ড়ঁৎ বভভড়ৎঃং ধহফ বিধশবৎ ড়ঁৎ রসঢ়ধপঃ’ জাতিসংঘ ম্যান্ডেটগুলোকে যথাসম্ভব স্বচ্ছ ও পরিমিত রাখতে হবে। শান্তিরক্ষীদের নির্দিষ্টভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য বণ্টন করে দিতে হবে। জাতিসংঘে বিভিন্ন দেশ প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কাক্সিক্ষত আকারে আর্থিক অনুদান প্রদান করে না।

যার ফলে, সামরিক ও সময়মতো অনুদান প্রদান এবং যৌথ ফান্ডের ব্যবস্থা যথাÑ অভৎরপধহ টহরড়হ চবধপব ঋঁহফ এর সঙ্গে সমন্বয় বৃদ্ধি করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। যৌথ পরিকল্পনা ও স্থানীয় সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় অনেকাংশে অস্থিতিশীল পরিস্থিতি হ্রাস করতে পারে। স্বাগতিক রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত দুরূহ ও অসম্ভব। এছাড়াও মিশনগুলোকে আরও বেশি স্পষ্ট এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কৌশল দ্বারা পরিচালিত হতে হবে, যা সংঘাতের মূল কারণকে প্রতিহত করবে। অপারেশনাল কর্মকা-ে যথাযথ ইন্টেলিজেন্সের গুরুত্ব অপরিসীম। উপগ্রহ চিত্র, স্থানীয় তথ্য-উপাত্ত ও মিডিয়া বিশ্লেষণের মাধ্যমে ঝরঃঁধঃরড়হধষ অধিৎবহবংং নিশ্চিত করা যেতে পারে।

আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে শান্তিরক্ষী বাহিনী যে সকল অপারেশন পরিচালনা করে তা অনেক সময় অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে সংগঠিত হয়। অনেক সময় যথাযথ গোয়েন্দা রিপোর্ট এবং নিয়মিত পর্যবেক্ষণের অভাবে শান্তিরক্ষীরা নানাবিধ প্রতিকূল পরিবেশে পতিত হয়। যথাযথ প্রযুক্তিনির্ভর বাহিনী প্রতিষ্ঠিত হলে ঊধৎষু ধিৎহরহম ংুংঃবস ধহফ ঋরবষফ ষবাবষÑ এ হালনাগাদ তথ্যাদি পাওয়া যাবে, যা শান্তিরক্ষী মিশনের অপারেশনস্কে আরও বেশি ত্বরান্বিত করবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২০১৮ সালে অ৪চ (অপঃরড়হ ভড়ৎ ঢ়বধপবশববঢ়রহম) নামক একটি উদ্যোগ গ্রহণ করেন। যেখানে জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রদের মধ্যে কার্যকর সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক ধারণা তৈরি করতে সহায়তা করবে।

মহাসচিবের এই উদ্যোগে মূলত নির্দিষ্ট ম্যান্ডেট, অপারেশনাল দক্ষতা, নিরাপত্তা বৃদ্ধি, রাজনৈতিক সমাধান এবং প্রযুক্তিনির্ভর শান্তিরক্ষীর ওপর প্রাধান্য দেওয়া হয়। বাস্তবে এই কমিটমেন্ট সঠিকভাবে কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নকে অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় সাধন এবং সহযোগিতামূলক পরিকল্পনা ও প্রশিক্ষণ জোরদার করতে হবে। শান্তি শুধু শত্রুতা বন্ধ করলেই আসে না-সেটা নিশ্চিত করতে হয় বিচারব্যবস্থা ও নিরাপত্তা সংস্থার পুনর্গঠনের মাধ্যমে। উনিশ শতকের স্নায়ুযুদ্ধ হতে বর্তমানে ইরান-ইসরাইল অথবা রাশিয়া- ইউক্রেন যুদ্ধে জাতিসংঘ তার যথাসাধ্য চেষ্টা অব্যাহত রেখেছে। ১৯৬০ সাল হতে অদ্যাবধি আফ্রিকায় ৩০টির বেশি শান্তিরক্ষী মিশন পরিচালিত হয়েছে। নানাবিধ বিপত্তির সম্মুখীন হয়েও শান্তিরক্ষীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ছিলেন আপসহীন। আফ্রিকায় পরিচালিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিপীড়িত সম্প্রদায় ও জাতির মনে জাতিসংঘ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা অপরিসীম। ব্লু হেলমেটের অধীনে পৃথিবীর বিভিন্ন দেশ এই শান্তি প্রতিষ্ঠায় নানাভাবে যুক্ত। পৃথিবীর সকল দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব মানবিকতা এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি রেমিট্যান্সের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের শান্তিরক্ষী মিশন হতে প্রাপ্ত। ডি আর কঙ্গো, সেন্টাল আফ্রিকান রিপাবলিক, মালি, সুদানÑ এ রাজনৈতিক অস্থিরতার কারণে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পরিচালিত হচ্ছে। নানাবিধ বাধা-বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশি সদস্যরা সফলভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতিসংঘ এমন একটি প্রতিষ্ঠান সময়ের সঙ্গে সঙ্গে যার সংস্কার অত্যন্ত প্রয়োজনীয়। মানুষের মাঝে আস্থা তৈরি, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জাতির কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে জাতিসংঘ সামনের দিকে অগ্রসর হতে পারবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই সংস্থার অবদান অপরিসীম।

লেখক : সেনা কর্মকর্তা