বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসারে সরকারি কলেজগুলো সাধারণ ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের প্রধান ভরসাস্থল । কিন্তু সাম্প্রতিক সময়ে ফরম পূরণ ও পরীক্ষার নামে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ অতিরিক্ত অর্থ আদায় করা একটি পদ্ধতিগত সংকটে পরিণত হয়েছে। শিক্ষা বোর্ডগুলো এইচএসসি পরীক্ষার জন্য যে ফি নির্ধারণ করেছে, তার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে। এই নৈরাজ্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ প্রায়ই সরকারি বরাদ্দের অভাব এবং নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের অজুহাত দেয়। তবে উচ্চ আদালতের (সুয়োমোটো রুল নং ২৫/২০১৪) স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় আইনত দণ্ডনীয়। টিআইবির মতে, প্রায় ৩৮ শতাংশ শিক্ষার্থী এই অননুমোদিত ফির শিকার হচ্ছে, যা উচ্চশিক্ষার প্রসারে বড় বাধা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অতিরিক্ত ফির চাপে অনেক মেধাবী শিক্ষার্থী মাঝপথে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার শিক্ষা খাতে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, তা আশাব্যঞ্জক। যেমন: ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর পরিকল্পনা স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে। তবে এই সংকট স্থায়ীভাবে নিরসনে প্রয়োজন একটি সেন্ট্রাল পেমেন্ট গেটওয়ে , যার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বোর্ড বা কলেজগুলোতে ফি জমা দিবে। এছাড়া কলেজের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ এবং আদালতের নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি একটি অধিকার। একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে প্রতিটি মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অঙ্কুরেই বিনষ্ট না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসারে সরকারি কলেজগুলো সাধারণ ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের প্রধান ভরসাস্থল । কিন্তু সাম্প্রতিক সময়ে ফরম পূরণ ও পরীক্ষার নামে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ অতিরিক্ত অর্থ আদায় করা একটি পদ্ধতিগত সংকটে পরিণত হয়েছে। শিক্ষা বোর্ডগুলো এইচএসসি পরীক্ষার জন্য যে ফি নির্ধারণ করেছে, তার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে। এই নৈরাজ্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ প্রায়ই সরকারি বরাদ্দের অভাব এবং নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের অজুহাত দেয়। তবে উচ্চ আদালতের (সুয়োমোটো রুল নং ২৫/২০১৪) স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় আইনত দণ্ডনীয়। টিআইবির মতে, প্রায় ৩৮ শ
