পরিবর্তনে বাধা সৃষ্টি করতে কিছু শিল্প খাত যথেষ্ট চেষ্টা চালায়। তাদের যুক্তি হলো পরিবর্তন কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলবে, জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করবে এবং দরিদ্র মানুষের ক্ষতি করবে। অথচ তাদের মূল উদ্বেগ নিজেদের কারখানার উৎপাদন ব্যবস্থা বদলানোর ব্যয় কিংবা নতুন প্রযুক্তি ও কর্মপদ্ধতি গড়ে তোলার খরচ নিয়ে। পরিবর্তনের সময় ঘনিয়ে এলে তারাই অভিযোগ তোলে, পরিবর্তন খুব দ্রুত চলে আসছে। নানা কারণে তারা প্রস্তুত নয়, তাই সরকারকে পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে দিতে হবে।

কনজারভেটিভ ও লেবার, উভয় সরকারের আমলেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নানা ধরনের ‘ছাড়’ দেয়া হয়েছে। এতে শুধু বৈদ্যুতিক গাড়ির পরিবর্তে পেট্রলচালিত ও বৈদ্যুতিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হাইব্রিড গাড়ি বিক্রির সুযোগ পাচ্ছে তারা। ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা কম রাখার সুযোগও রয়েছে। শর্ত হলো পরবর্তী সময়ে বিক্রির গতি বাড়াতে হবে। এখন সরকার এ ছাড়ের মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে। এতে ২০৩০ সালের পর দ্রুত বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতিই কার্যত অর্থহীন হয়ে পড়ে।

এতে দেখা যাচ্ছে, আমাদের কথিত গণতান্ত্রিক ব্যবস্থার ওপর অর্থের প্রভাব কতটা গভীর। পরিবেশবাদীদের আগেই বাণিজ্যিক লবিস্টরা মন্ত্রীদের কাছে পৌঁছে যায়।

[দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে]

জর্জ মনবিয়ট : ব্রিটিশ সাংবাদিক, লেখক, পরিবেশ বিশ্লেষক