জীববৈচিত্র্য রক্ষায় ব্যাঙ ও ফড়িং ফিরে আসুক। ছোটবেলার সন্ধ্যায় যখন আকাশ হালকা সোনালি রঙের মাখামাখি হতো তখন একঝাঁক ফড়িংয়ের আকাশে খেলাধুলা ও পুকুরের ধারে ব্যাঙের ডাক সেই ক্ষণগুলোকে আরো প্রাণবন্ত করে তুলত। শিশু ও কিশোরদের ফড়িংয়ের সঙ্গে তাদেরও লাফালাফি ও হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো তাদের শৈশবকে করে তুলত অম্লান স্মৃতিতে ভরা।কিন্তু আজকাল সেই আনন্দঘন মুহূর্তগুলো দেখা যায় না। নগরায়ণ, শিল্পায়ন ও জলাভূমি ধ্বংসের কারণে ব্যাঙ ও ড্রাগনফ্লাই বা ফড়িং আমাদের আশপাশ থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। অথচ এরা পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাঙ ও ফড়িং নিম্ফ অবস্থায় মশার ডিম ও লার্ভা খায়। ফলে মশার বংশবৃদ্ধি রোধ হয় এবং আমরা ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি মশাবাহিত রোগ থেকে রক্ষা পাই।
ব্যাঙের ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা সহজেই জল ও বাতাসের দূষণ শোষণ করে। তাদের মৃতদেহ পচে মাটিতে ইউরিয়া জাতীয় পদার্থ যোগ করে, যা মাটির উর্বরতা বাড়ায়। কোনো অঞ্চলে ফড়িংয়ের উপস্থিতি বেশি সেখানে দূষণ কম থাকার ইঙ্গিত করে। এছাড়াও এরা ক্ষতিকর পোকামাকড় শিকার করে কৃষি উৎপাদনে সহায়ক হয় এবং খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।\r\nকিন্তু দুর্ভাগ্যবশত- নগরায়ণ, শিল্পায়ন, কৃষিজমি সম্প্রসারণ এবং বন উজাড়ের ফলে জলাভূমি ধ্বংস হচ্ছে। যার ফলে তারা প্রজননের স্থান হারাচ্ছে। আবার কিছু অঞ্চলে খাবারের জন্যও এদের শিকার করা হচ্ছে। ফলে তাদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। আর তাদের বিলীন হওয়া রক্ষা করার জন্য আমাদের উচিত। পুকুর, ডোবা, খাল, বিল ভরাট বন্ধ করা; ফসলি জমিতে কীটনাশকের পরিবর্তে জৈব সার ব্যবহার করা; এবং ব্যাঙ ও ফড়িংয়ের শিকার থেকে বিরত থাকা। এসব পদক্ষেপ গ্রহণ করলে আমরা জীববৈচিত্র্যে ব্যাঙ ও ফড়িংয়ের সংখ্যা পুনরায় বৃদ্ধি করতে পারব। তাই সেই সোনালি দিনের সন্ধ্যা ফিরিয়ে আনার জন্য আমাদের সচেতনতা ও এই কার্যকর পদক্ষেপগুলো নেওয়া জরুরি।
