গত কয়েক সপ্তাহ ধরে ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পের সামরিক আগ্রাসনের হুমকি এবং ইরানের বিপ্লবী সরকারের অনমনীয় অবস্থান ক্রমে এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। ইরান ও মধ্যপ্রাচ্যে ইসরাইলী ও মার্কিন আধিপত্যবাদী নিয়ন্ত্রণ অক্ষুণœ রাখতে তারা পুরো অঞ্চলকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রায় পুরোটাই মধ্যপ্রাচ্যকেন্দ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় জায়নিস্ট ন্যারেটিভ দ্বারা আচ্ছন্ন এবং প্রভাবিত। ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষদিকে যে সব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন করে তুলেছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় থেকে গত ৭ দশকে স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের মাধ্যমে যে সব প্রতিশ্রুতি ও বোঝাপড়া হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তগুলো সেসব আন্তর্জাতিক বোঝাপড়ার উপর বড় ধরণের প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বশান্তি ও জায়নিস্ট ইসরাইলীদের সম্প্রসারণবাদী ন্যারেটিভ সব সময়ই পরস্পর বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। ডোনাল্ড ট্রাম্প সেই ন্যারেটিভের উপর দাঁড়িয়ে তাঁর রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থান নিশ্চিত করতে চাইছেন।
ইসরাইলের নিরাপত্তার জুজু দেখিয়ে মধ্যপ্রাচ্যে যেকোনো স্বাধীন রাজনৈতিক-অর্থনৈতিক সত্তার সম্ভাবনা বা অস্তিত্বকে নির্মূল করার এজেন্ডা হিসেবেই নেতানিয়াহুর দ্বারা প্রবলভাবে প্রভাবিত মার্কিন ডিপ-স্টেট ও ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ডি-স্ট্যাবিলাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে ইরানকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখতে গিয়ে দেশটিকে স্বনির্ভির আঞ্চলিক পরাশক্তিতে পরিনত করেছে। সাতচল্লিশ বছর ধরে ইরানের উপর ক্রমাগত ও ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ দেশটিকে ঐক্যবদ্ধ করে তার অর্ন্তনিহিত শক্তিকে উজ্জীবিত করে আঞ্চলিক পরাশক্তিতে পরিনত করেছে।
স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অব্যাহত হুমকি ইরানকে এখন পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে এক কার্যকর প্রতিরোধশক্তি হিসেবে গড়ে উঠতে অনিবার্য করে তুলেছে। ¯œায়ুযুদ্ধোত্তর বিশ্বে পশ্চিমা মিলিটারি ইন্ডাসট্রিয়াল কমপ্লেক্সের শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ার সমুহ আশঙ্কা ছিল। কারণ, শক্ত প্রতিপক্ষ ছাড়া ধনী রাষ্ট্রগুলোর বড় ধরণের সামরিক বাজেট খরচের কোনো যৌক্তিক কারণ নেই। এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ওয়ার ইকোনমি বা যুদ্ধবাদি অর্থনীতি অনুসরণ করতে হচ্ছে। নিজেরাই সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি করে মার্সেনারি ও প্রক্সি ওয়ারের গ্রুমিংয়ের মাধ্যমে বশংবদ সরকারগুলোকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র ক্রয় ও প্রতিরক্ষা চুক্তি করতে বাধ্য করা হয়েছে। তালেবান, আল-কায়েদা, আইএস’র মত গ্রুপ গড়ে ওঠা ও টিকে থাকার পেছনে মার্কিন ও ইসরাইলী গোয়েন্দা সংস্থাগুলোর নেপথ্য ভূমিকা শেষ পর্যন্ত ধামাচাপা দেয়া যায়নি। অন্যদিকে ইরানের সাম্প্রতিক কয়েক দশকের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, সে দেশের মানুষের রাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থের চেয়ে সে দেশের সম্পদ লুণ্ঠনের দিকেই পশ্চিমাদের নজর। এ কারণেই নিজেদের অস্তিত্বের প্রশ্নে ইরানিরা পশ্চিমাদের সাথে আপস না করার সিদ্ধান্ত সে দেশের সাধারণ মানুষের স্বতস্ফুর্ত প্রতিক্রিয়ারই অংশ।
ইরানের উপর সামরিক আগ্রাসনের হুমকি কোনো নতুন বিষয় নয়। তবে পরস্য উপসাগরের আশপাসে একাধিক বিমানবাহি রণতরি, যুদ্ধ জাহাজ, ডেস্ট্রয়ার, শত শত যুদ্ধবিমান, হাজার হাজার সৈন্য সমাবেশ ঘটিয়ে আত্মসমর্পণের শর্তে দিনক্ষণ ঠিক করে দিয়ে মহারণের এমন প্রস্তুতি আগে কখনো দেখা যায়নি। ইরানি অর্থনৈতিক সামর্থ্য ভেঙ্গে দিতে সম্ভাব্য সবকিছুই করা হয়েছে। বাণিজ্যিক অবরোধের কারণে মূল্যস্ফীতি ও চরম দুর্ভোগের শিকার ইরানি জনগণের প্রতিক্রিয়াশীল অংশকে সরকার বিরোধি আন্দোলনে উদ্বুদ্ধ করতে শত শত কোটি ডলার ব্যয়ে মোসাদের শত শত এজেন্ট ও নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। এটি ছিল ১৯৫২ সালে ইরানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মোসাদ্দেককে গদিচ্যুত করার ইঙ্গ-মার্কিন গোয়েন্দা তৎপরতার আদলে আধুনিক রূপান্তর। সে সময় ইরানের তেল সম্পদ দেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর পদক্ষেপ হিসেবে অ্যাংলো-ইরানিয়ান তেল কোম্পানিকে জাতীয়করণ করেছিলেন মোসাদ্দেক। এ কারণেই আর্মির ভেতরে থাকা রেজা শাহ্র অনুগত অফিসার এবং শাহের সমর্থক সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হয়েছিল। তারা খুব সহজেই বিনা রক্তপাতে সামরিক-রাজনৈতিক অভ্যুত্থান ঘটিয়ে রেজা শাহ পাহলবিকে ক্ষমতায় পুন:প্রতিষ্ঠিত করা হয়েছিল। ইরানের ইতিহাস সাক্ষ্য দেয়, গণতন্ত্রের পক্ষে পশ্চিমাদের বয়ান তাদের সা¤্রাজ্যবাদী যাত্রামঞ্চের একটি মুখোশ মাত্র। গাজায় ইসরাইলের নির্বিচার ধ্বংসযজ্ঞ ও গণহত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ও পৃষ্ঠপোষকতা থেকে প্রমানিত হয়, তারা বিশ্বশান্তি ও মানবাধিকারে বিশ্বাস করে না।
ইরানের বিপ্লবী সরকার মার্কিনীদের যুদ্ধের হুমকিতে নতজানু হয়নি। তাদের সম্ভাব্য প্রত্যাঘাতের প্রস্তুতি দেখে মার্কিনি রণসজ্জা আপাতত পশ্চাৎপসারণ করতে বাধ্য হচ্ছে। বৃহত্তম রণতরি আব্রাহাম লিঙ্কন ও জর্জ বুশসহ নৌবহরকে হরমুজ প্রণালি থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। তবে তারা কখনোই হাত গুটিয়ে বসে থাকেনি, থাকবে না। বিশ্বব্যাবস্থা নিয়ন্ত্রণে তারা স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি অন্তত চার-পাঁচটি বিকল্প প্ল্যান নিয়ে কাজ করে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে গৃহিত আব্রাহাম অ্যাকর্ড বা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রথম ধাক্কায় ব্যর্থ হলেও গাজা দখলের মূল পরিকল্পনা থেকে বিচ্যুত হয়নি।
ইউনিপোলার বিশ্বের বাস্তবতায় মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সম্পদ লুণ্ঠন ও জ্বালানি নিরাপত্তার উপর নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখতে প্রথম, শেষ এবং চুড়ান্ত টার্গেট ইরানের আইআরজিসি এবং ইসলামিক বিপ্লবী সরকার। গত বছরের জুনমাসে ১২ দিনের যুদ্ধে ইসরাইল আমেরিকা লক্ষ্য অর্জন করতে পারলে এতদিনে ইরানের তেলক্ষেত্রগুলোতে মার্কিন কোম্পানির পাইপলাইন বসে যেতো। ইরানের তাৎক্ষণিক প্রত্যাঘাতে ইসরাইলের সামরিক শেষ্ঠত্বের দাবি কর্পুরের মতো উবে গিয়েছিল। কাতারের আল উদেইদ মার্কিন সেনাঘাঁটিতে ইরানের অব্যর্থ মিসাইল হামলার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছিল।
পরিকল্পনা অনুসারে ইরাক, সিরিয়া ও ইরান থেকে জ্বালানি সম্পদ লুন্ঠনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় বিকল্প উৎস হিসেবে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় রিজিম পরিবর্তনে মিথ্যা অজুহাতে নির্লজ্জ আগ্রাসন ও সামরিক হস্তক্ষেপের পথ বেছে নিয়ে ট্রাম্প প্রকাশ্য ঘোষণা দেয়, এখন থেকে আমেরিকা ভেনিজুয়েলা শাসন করবে এবং সে দেশের তেলসম্পদ তারা নিয়ন্ত্রণ করবে। ইউক্রেনে রাশিয়ার কাছে পরাজয়ের গ্লানি এবং মধ্যপ্রাচ্যে ইরানের কাছে নাস্তানাবুদ হওয়ার বাস্তবতায় ভেনিজুয়েলায় আগ্রাসন, গ্রীনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে নিজের শক্তিমত্তা জাহির করেছেন। সাইকোলজির পরিভাষায় একে ‘সুপিরিয়রিটি কমপ্লেক্স’ থেকে সৃষ্ট নার্ভাসনেস বলে আখ্যায়িত করা যায়। রাতের অন্ধকারে গ্রাম্য পথে একা চলতে গিয়ে ভীতু পথিক যেমন উচ্চস্বরে গান ধরে, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা অনেকটা তদ্রুপ। ক্ষুধার্ত আত্মা পাজি আত্মা। আঘাতে আহত হিং¯্র প্রাণীরা সুস্থ স্বাভাবিক প্রানীদের চেয়ে বেশি অস্থির ও বিপজ্জনক আচরণ করে থাকে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন সা¤্রাজ্যবাদকে সব দিক থেকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে অনিরাপদ, অস্থির, হিং¯্র-আগ্রাসি শক্তিতে পরিনত করেছেন। তিনি ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বিশ্বকে চরম নিরাপত্তাহীন করে তুলেছেন।
অনৈক্য-বিভেদের রন্ধ্রপথে প্রথম মহাযুদ্ধে অটোমান সা¤্রাজ্যের পতন ও দ্বিতীয় মহাযুদ্ধে পারমানবিক অস্ত্র ব্যবহার করে বিজয় লাভের পর থেকে তারা সামরিক সক্ষমতাকে নতুন বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণের নিয়ামক শক্তি হিসেবে গ্রহণ করেছে। ক্ষুদ্র রাষ্ট্র কিউবা, ইরাক, আফগানিস্তানের মত দেশ কোনোদিক থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই। কিন্তু এসব দেশে সামরিক আগ্রাসন চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোসহ তার সব ইউরোপীয় মিত্রদের সাথে নিয়ে, এমনকি মধ্যপ্রাচ্যের বশংবদ রাজাদের ঐক্যবদ্ধ করে তাদের মদত নিয়ে প্রতিবেশিদের উপর আগ্রাসন চালিয়েছে। একেকটি দুর্বল আরব দেশকে দখল করতে পশ্চিমারা সব শক্তির ঐক্যবদ্ধ সমথর্ন আদায় করে নিতে পারলেও আরবরা নিজেরা নিজেদের রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ন্যুনতম চেষ্টাও করেনি।
এভাবেই বিশ্বের নিয়ন্ত্রণ ও লুন্ঠনব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কুক্ষিগত হয়ে পড়েছে। রাশিয়া, চীন, তুরস্ক, ইরানসহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কোনো দেশই তাদের সামরিক, অর্থনৈতিক আগ্রাসন থেকে মুক্ত নয়। সেসব অভিজ্ঞতার আলোকে সম্মিলিত স্বার্থেই ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন, রাশিয়া, তুরস্ক ও উত্তর কোরিয়া। সউদি আরব, আমিরাত, কাতার, মিশরসহ মধ্যপ্রাচ্যের পশ্চিমা বশংবদ রাজ্যগুলো এবার আর আমেরিকার পক্ষ নিয়ে নিজেদের নিরাপত্তার গ্যারান্টি খুঁজে পাচ্ছে না। অতএব ইরানের সাথে যুদ্ধের প্রশ্নে ইসরাইল ও পুরনো জাতভাই ইউরোপ ছাড়া আমেরিকার আর কোনো প্রকাশ্য সহযোগি নেই। অতএব মার্কিনীরা জিও-স্ট্র্যাটেজিক ওয়ার গেমের নতুন এরিয়া ও প্লাটফর্ম সন্ধান করছে।
এক্ষেত্রে ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার ও বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতায় বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার দিকে হাত বাড়ানোর আলামত দেখা যাচ্ছে। ইউক্রেন-ইরানকে ঘিরে গত কয়েক সপ্তাহে বিশ্বব্যবস্থায় এক ধরণের প্যারাডাইম-শিফ্টের আলামত স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। এ সময়ে বিশ্বের মনোযোগ ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা হতেই পারে। রাশিয়ার তেল কিনে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে ৫০ ভাগ শুল্কের খড়গে বিপদগ্রস্ত হয়ে পড়ে ভারত। তারা ট্রাম্পের সাথে একটা সমঝোতা করার চেষ্টা করছিল কয়েক মাস ধরে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন বিশ্ববাস্তবতায় পুরনো বোঝাপড়ার অধীনে ভারতের সাথে দূরত্ব ঘুচিয়ে নিতে চাইছে। ইসরাইলের সাথে ভারতের বোঝাপড়া অনেক গভীর ও কৌশলগত। এই সম্পর্কই সম্ভবত ভারতের সাথে দূরত্ব কমিয়ে এনে একটি নতুন ভূ-রাজনৈতিক পরিকল্পনার দিকে নিয়ে যেতে চাইছে। এ কারণেই এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং জাতীয় ঐক্য বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকা এখন আর ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চায় না। বাংলাদেশে ভারতের ভূ-রাজনৈতি-সাংস্কৃতিক হেজিমনির অংশীদার আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় নির্বাচন বানচাল কিংবা প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা হাসিলের ভারতীয় গেম-প্ল্যানের টোপ গিলে কেউ যদি রাজনৈতিক কৌশল গ্রহণ করতে চায়, তা বাংলাদেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
গত দেড় দশক ধরে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী ও মূলধারার ইসলামি শক্তিকে নির্মূল করতে চেয়েছে ভারত। জুলাই অভ্যুত্থান সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আওয়ামী লীগকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে পুরনো রাজনৈতিক জোটসঙ্গিদের মধ্যে বৈরীতা ও ব্লেইমগেমের রাজনীতি দেখা যাচ্ছে। কিন্ত দেশের নতুন প্রজন্ম যথার্থভাবেই ভারতের ইসলাম বিদ্বেষী পররাষ্ট্রনীতিকে বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছে। নির্বাচন ও গণভোটকে ঘিরে ইতিমধ্যেই একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে নতুন সরকারের জন্য রাজনৈতিক-অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা অনেক কঠিন হবে।
এ জন্য নির্বাচনে অংশগ্রহণকারি দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক সমঝোতাসহ জাতীয় ঐক্য নিশ্চিত করার সাথে সাথে গণহত্যা ও অর্থপাচারের বিচারসহ একটি রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করা জরুরি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল যাই হোক, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেশকে অস্থিতিশীল করে তোলার কোনো ফাঁদ যেন রাজনৈতিক নেতৃত্বকে বিভ্রান্ত করতে না পারে। সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। অতীতে দেখা গেছে সুষ্ঠু নির্বাচনে হেরে যাওয়ার পরও শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবোনা। তারা শত শত দিন হরতাল দিয়ে জনজীবনে দুর্ভোগ-অচলাবস্থা নামিয়ে দেশের উন্নয়ন-অগ্রযাত্রার সম্ভাবনাকে নস্যাৎ করেছে। আর ভারতের নীলনকশায় ক্ষমতায় গিয়ে তারা দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক মেরুদন্ড ধ্বংসের সাথে সাথে বিরোধিদল-মত নির্মূল করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেসব ন্যাক্কারজনক ইতিহাস এবং পতনের ধারাক্রম থেকে নির্বাচনের প্রধান পক্ষগুলোকে শিক্ষা নিতে হবে। জুলাই অভ্যুত্থানের প্রজন্ম শ্রেফ দলীয় স্বার্থে আর কোনো অসহযোগ-অবরোধের রাজনৈতিক সংস্কৃতি বহন করতে চায় না। এবার নির্বাচনে বিজয়ী ও বিজিতদের গতানুগতিক জিঘাংসার সংস্কৃতি পরিবর্তন ও গণতান্ত্রিক মূল্যবোধের বহি:প্রকাশের মধ্য দিয়েই শুরু হোক নতুন বাংলাদেশের নবযাত্রা।
bari_zamal@yahoo.com
