মোবাইল ব্যাংকিং হলো এমন একটি ব্যাংকিং সেবা, যা মোবাইল ফোন বা স্মার্টফোন ব্যবহার করে আর্থিক লেনদেন করার সুযোগ দেয়। অর্থাৎ, গ্রাহকরা শাখায় না গিয়ে মোবাইল অ্যাপ, টঝঝউ কোড বা ঝগঝ-এর মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ করা, বিল পরিশোধ, ব্যালান্স চেক ইত্যাদি করতে পারে। বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে মোবাইল ব্যাংকিং বা এমএফএস (গড়নরষব ঋরহধহপরধষ ঝবৎারপবং) বিরাট ভূমিকা রাখছে। গ্রাম-শহর সব জায়গায় এখন সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ, ব্যবসায়িক লেনদেনসহ নানা কাজ মুহূর্তেই সম্পন্ন হচ্ছে। মোবাইল ব্যাংকিং দরকার। কারণ এটি মানুষের দৈনন্দিন লেনদেনকে সহজ, দ্রুত এবং নিরাপদ করে তোলে। দেশকে ডিজিটালাইজ করতে নগদ লেনদেন কমিয়ে প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়ানোর জন্য মোবাইল ব্যাংকিং তৈরি করা হয়েছে।

এখন এটি আধুনিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।\r\nকিন্তু প্রতারণা, জালিয়াতি ও ডিজিটাল প্রতারণা ভয়ংকরভাবে বিস্তার লাভ করছে। ফলে বাড়ছে উদ্বেগও। প্রশ্ন উঠেছে, মোবাইল ব্যাংকিং প্রতারণা কেন এত বাড়ছে? সময় যত এগিয়ে যাচ্ছে প্রযুক্তিও এর সঙ্গে উন্নত হচ্ছে এবং তাল মিলিয়ে বাড়ছে প্রতারণা, যার মাঝে মোবাইল ব্যাংকে অন্যতম। ডিজিটাল লেনদেন যত সহজ হচ্ছে, প্রতারকদের কৌশলও তত উন্নত হচ্ছে। ভুয়া কাস্টমার কেয়ার, বিকাশ-নগদ-রকেট প্রতিনিধির ছদ্মবেশ, ফেসবুক-এসএমএস বা ফোনকলের মাধ্যমে ‘ঙঞচ’ বা ‘চওঘ’ সংগ্রহ- এসব এখন অত্যন্ত সাধারণ ঘটনা। অপরাধীরা প্রযুক্তিতে দক্ষ, সংগঠিত ও দলবদ্ধভাবে কাজ করে। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই ফাঁদে পা দেন।\r\nবাংলাদেশের ২২ দশমিক ১ শতাংশ মানুষ ২০২৫ এখনো নিরক্ষর।

সুতরাং তাদের প্রতারণার ফাঁদে ফেলে খুব সহজে অর্থ আত্মসাৎ করা যায় বিভিন্ন জালিয়াতি মাধ্যমে। কোন ব্যক্তি যদি মোবাইল ব্যাংকিংয়ের ব্যাপারে তার নিকটবর্তী কোন ছোটখাটো সংস্থা বা কোন মাধ্যমে যায় এবং সেখানে থাকা ব্যক্তিরা যদি অসৎ হয় তবে ভুক্তভোগীর দুর্ভোগ আরও বেড়ে যায়। কারণ তারা সেই ব্যক্তিকে বিভিন্ন উপায়ে তার অর্থ আত্মসাৎ করতে পারে। এতে সে ব্যক্তিটি ঘটনার ব্যাপারে কিছু নাও জানতে পারে। মোবাইল ব্যাংকিং প্রতারণায় দ্রুত টাকা হাতানো সম্ভব। আর প্রায়ই ভুক্তভোগীরা অভিযোগ করেও যথাযথ ব্যবস্থা পান না। ফলে প্রতারণা চক্রগুলো আরও বেপরোয়া হয়ে উঠছে। দেশের বিভিন্ন অঞ্চলে এসব চক্রের কার্যক্রম চালানোর নেটওয়ার্ক তৈরি হয়েছে। যার সঙ্গে জড়িত থাকে প্রযুক্তি-দক্ষ তরুণ, অসাধু এজেন্ট এবং সংগঠিত অপরাধী।\r\nমোবাইল ব্যাংকিং যেমন আমাদের দৈনন্দিন জীবনকে করেছে সহজ, তেমনি দেশের অর্থনীতির ব্যবস্থাকেও করেছে গতিশীল। কিন্তু নিরাপত্তাহীনতার সমাধান ছাড়া এই অগ্রযাত্রা ঝুঁকির মুখে পড়বে। প্রযুক্তিগত উন্নয়ন কঠোর আইন প্রয়োগ এবং সর্বোপরি ব্যবহারকারীর সচেতনতা- এই তিনটি শক্তভাবে প্রতিষ্ঠা হলে মোবাইল ব্যাংকিং প্রতারণা কমবে। নইলে অপরাধীরা প্রতিনিয়ত নতুন কৌশলে আমাদের আর্থিক নিরাপত্তা হুমকির মুখে ফেলতে থাকবেই। বর্তমান সময়ে আমাদের জীবনের অনেকটুকুই নির্ভর করে মোবাইল ব্যাংকিংয়ের ওপরে। এ ব্যবস্থা জীবনকে করেছে গতিশীল এবং সহজময় তাই প্রতারণাকে করতে হবে নির্মূল। সর্বোপরি জনগণের সচেতনতাই পারে প্রতারণা ঠেকাতে।