হঠাৎ করে শীতের আগমন না হলেও, হঠাৎ করে শীতে জবুথবু হচ্ছে জনজীবনে। শীতে যাদের আছে কিংবা আরাম আয়েশের জীবন যাদের তাদের জন্য শীত ভালো হলেও সাধারণ মানুষের জন্য শীত অনেক কষ্টের। বিশেষ করে যারা ফুটপাতে ঘুমিয়ে থাকে। এসব মানুষের পাশে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাদেরকে কম্বল, খাদ্য আর শীতের পোশাক ইত্যাদি দিয়ে সাহায্য করতে হবে। যেখানে আমরা শীতে মানুষকে সাহায্য করব, পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেব। সেখানে দেখা গেল অন্য রকম ঘটনা। আসলে দিনকাল সত্যি বদলে গেছে সাধারণ মানুষের দৃশ্য দেখে সেটাই মনে হয়। কারণ যেখানে শীতে মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে, সহযোগিতা করবে। সেখানে যদি এমন দেখা মিলে যে, মা তার ছোট ছোট দুই সন্তানকে এই শীতের রাতে ফেলে চলে আসে।

এই শীতে সন্তান তো মায়ের কাছেই একমাত্র নিরাপদ স্থানে থাকবে। সেই মা যদি সন্তানকে রাস্তায় রেখে চলে যায়, তাহলে ওই ফুটপাতে যারা থাকে তারা কতটা নিরাপদে ঘুমায়।\r\nএছাড়াও দেখা যাচ্ছে নানা রোগের ছড়াছড়ি, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি বাড়ছেই। তাই গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবার হাত দেই বাড়িয়ে। দুঃখী বিনে দুঃখের বেদন কেউ বুঝে না। যারা কষ্ট করে বড় হয়েছে তারাই বুঝবে এই শীতে বাইরের জগতের মানুষের অবস্থা। আর সেই ব্যক্তিই মানুষকে কাছে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। শীতে কেঁপেছে দেশ, কারও কাছে লাগছে বেশ আবার কারও জীবন হচ্ছে শেষ। শীতে সবচেয়ে বেশি অসুবিধা হয়ে থাকে যারা ফুটপাতে থাকে আর নিম্ন্ন আয়ের মানুষের। যাদের নেই শীতের পোশাক, কম্বল বা লেপ, তোষক প্রভৃতি। এসব দৃশ্য দেখে যার ছাতিতে নাড়া দেবে সেই তো মানুষ হবে। সেই তো মানুষের পাশে এসে দাঁড়াবে। তবে একার পক্ষে সম্ভব হয়ে উঠে না। তাই যার যার স্থান থেকে এগিয়ে সবাই মিলে কাজ করলে ভালো হয় এবং সহজ হয়। ডাক্তার তার সেবা দিয়ে, আরেকজন খাদ্য দিয়ে, কেউ বা আবার পোশাক দিয়ে। তাহলে সর্বত্র সেবা করা হলো এবং শীতার্তরা পাবে সব রকমের সাহায্য।\r\nনারায়ণগঞ্জ থেকে