আমাদের দেশের শিল্প-সংস্কৃতির উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে বাউল ও পালা গান । বাউল ও পালা গানের ইতিহাস পনের শতকে। লালন ফকিরকে বলা হয় মরমী সঙ্গীতের জনক। মরমী সঙ্গীতেরই অংশ বাউল সঙ্গীত। মূলত এ সঙ্গীত লোকসঙ্গীতের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে সুফি গানের প্রভাব রয়েছে। আমাদের দেশের মানুষ চরিত্রগতভাবে ধর্মভীরু এবং আধ্যাত্মিকতার প্রতি দুর্বল। মরমী বা বাউল সঙ্গীতের প্রতি তাদের বিশেষ আকর্ষণ রয়েছে। গ্রামে-গঞ্জের সাধারণ মানুষ এ সঙ্গীত বেশি পছন্দ করে এর দার্শনিক ও আধ্যাত্মিক উপস্থাপনার কারণে। আমাদের দেশে অনেক বিখ্যাত লোকসঙ্গীতশিল্পী রয়েছেন। এর মধ্যে শাহ আব্দুল করিমকে বলা হয় বাউল স¤্রাট। তার সঙ্গীত এবং দর্শন মানুষকে আলোড়িত করে। তার সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মেও অনেক প্রখ্যাত শিল্পী রয়েছেন।

আধুনিক ও প্রযুক্তি নির্ভর সঙ্গীতের পাশাপাশি শত শত বছর ধরে এই বাউল সঙ্গীত বয়ে চলেছে। নতুন প্রজন্মের কাছেও এখন বাউল সঙ্গীত পছন্দের হয়ে উঠেছে। বাউলদের আধ্যাত্মিক ও দর্শনভিত্তিক গান আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। শুধু তাই নয়, জাতিসংঘের ইউনেস্কো এ গানকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ গানের সাথে যারা জড়িত হন, তারা সাধারণত জাগতিক জীবন থেকে দূরে থাকেন। কখনো কখনো সংসার বিরাগী হন। তারা দর্শনভিত্তিক এই সঙ্গীতে ডুবে থাকেন। তাদের বেশিরভাগই বিভিন্ন মাজার কেন্দ্রিক। আবার অনেকে দল নিয়ে গ্রামে-গঞ্জে বিচরণ করেন। নিজেদের লেখা বা সংগৃহীত গান ও লোকগাঁথা নিয়ে তারা ছন্দে-ছন্দে কিংবা প্রতিদ্বন্দ্বীর সাথে যুক্তি-তর্কের মাধ্যমে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেন। বিশেষ করে কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে পক্ষ-বিপক্ষ নিয়ে দুই দলের মধ্যে যুক্তিতর্কের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে কোনো পক্ষ জিতে, কোনো পক্ষ হারে। যে হারে, সে প্রতিপক্ষকে শ্রদ্ধাপোষণ করে তা মেনে নেয়। শ্রোতা-দর্শকরা তাদের প্রতিযোগিতা উপভোগ করার পাশাপাশি আধ্যাত্মিকতা কিংবা তাদের দর্শনের সাথে পরিচিত হয়।

দুই. মানিকগঞ্জে এ ধরনের এক অনুষ্ঠানে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়। গত বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালত তাকে জেলে পাঠিয়ে দেন। তার মুক্তির দাবিতে মানিকগঞ্জে বাউলরা মিছিল করলে তাতে ‘তৌহিদী জনতা’ নামে একদল লোক তাদের আক্রমণ করে। এতে বেশ কয়েকজন বাউল আহত হয়। তারা বাউলদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক শ্লোগান দেয়। এ নিয়ে বিভিন্ন মহল থেকে পক্ষে-বিপক্ষে বিবৃতি ও পাল্টা বিবৃতি দেয়া হয়। আবুল সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কসহ ৭৫ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন।

শিক্ষক নেটওয়ার্কের বক্তব্য হচ্ছে, শত শত বছর ধরে গ্রামবাংলার প্রচলিত কবিগান ও পালাগানের যে ঐতিহ্য, তারই এক ধারা হচ্ছে বিচারগান। এই ধারার গানে দুজন স্বভাবকবি বা শিল্পী দুটি পক্ষে ভাগ হয়ে যুক্তিতর্কে লিপ্ত হয়। কথা ও গান দুই উপায়ে এক পক্ষ অপর পক্ষকে তর্কে হারানোর চেষ্টা করে। সেদিন জীব ও পরমÑএই দুই পক্ষে লড়াই করছিলেন আবুল সরকার, তার প্রতিপক্ষের নামও ছিল আবুল সরকার যিনি ফরিদপুর থেকে এসেছিলেন। গ্রেফতারকৃত আবুল সরকার মহারাজ ছিলেন জীবের পক্ষে, পরমকে ছদ্ম আক্রমণ করা ছিল তার লড়াইয়ের লক্ষ্য। অপরপক্ষ ছিল পরমের পক্ষে। সেদিন দুই বাউলের এই বাহাস চলে চার ঘণ্টা ধরে। সেই চার ঘন্টা থেকে কয়েক সেকেন্ডের ভিডিও কেটে অনলাইনে ছড়িয়ে দেয়া হয় এবং আল্লাহর বিরুদ্ধে কটুক্তি হিসেবে প্রচার করা হয়।

শিক্ষক নেটওয়ার্ক আবুল সরকারকে বিনাশর্তে মুক্তির দাবি জানিয়েছে। অন্যদিকে, বিভিন্ন ইসলামী দল বিবৃতিতে মহান আল্লাহর শানে ঘৃণ্য শব্দ ব্যবহার করে ধর্ম অবমাননার অপরাধে আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। তারা বলেছে, এটি কেবল ফৌজদারি অপরাধ নয়, বরং বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত হানার শামিল। আবুল সরকারের ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। তাতে মহান আল্লাহকে নিয়ে তার যে ভাষা প্রয়োগ ও উপস্থাপনা তা অত্যন্ত কুৎসিৎ ও ঘৃণ্য ছিল। যেকোনো মুসলমানের পক্ষে তা মানা সম্ভব নয়। যেহেতু এটি একটি যুক্তিতর্ক বা পক্ষ-বিপক্ষের পালা ছিল, তাই আবুল সরকারের প্রতিপক্ষ তার এই কথার জবাব কীভাবে দিয়েছেন, তার ভিডিও দেখা যায়নি এবং আমরা শুনতে পাইনি। দেখতে ও শুনতে পারলে ভালো হতো।

মহান আল্লাহর বিরোধিতা করা বা শিরক করা নতুন কিছু নয়। যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা নাস্তিক। আবার আল্লাহকে বিশ্বাস করা মানুষের সংখ্যা তাদের চেয়ে শতগুণ বেশি। অর্থাৎ বিশ্বাসীদের সংখ্যাই পৃথিবীতে বেশি। এই বিশ্বাসীদের মধ্যে আবার শিরক করার মানুষের সংখ্যাও বেশি। যেমন হিন্দু-খ্রিস্টানরা এক ¯্রষ্টায় বিশ্বাস করলেও তারা দেব- দেবির পূজা করে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে। পবিত্র কুরআনে মহান আল্লাহ শুধু তাকে মানার জন্য বারবার নির্দেশ দিয়েছেন এবং শিরককারিদের তিনি ক্ষমা করবেন না বলে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন। তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন বলে বলেছেন। আল্লাহকে না মানা এবং তার সাথে শরিক করার জন্য পূর্বের অনেক জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন বলে পবিত্র কুরআনে তিনি স্পষ্টভাবে বলেছেন।

পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, তিনি পৃথিবীতে এমন কোনো জাতি নেই, যাদের হেদায়াত করার জন্য নবী ও রাসূল পাঠাননি। কিন্তু তারা তাদের কথা মানেনি। সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফার (স.) উম্মত আমরা। মহান আল্লাহ তাঁকে পাঠিয়ে দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। তিনি রাসূলকে (স.) বলেছেন, আপনার কাজ আহ্বান করা, হেদায়েতের মালিক আমি। আবার তিনি এ কথাও বলেছেন, কে তাকে ডাকল বা ডাকল না, কিংবা মানল কি মানল না, তাতে তার কিছু যায় আসে না। তিনি শিঘ্রই তার হিসাব নেবেন। তিনি সূক্ষ্মবিচারক। মানুষের প্রকাশ্য-অপ্রকাশ্য সব কর্মকা-ের হিসাব তিনি নেবেন। তখন তিনি যাকে খুশি তাকে ক্ষমা করবেন, যাকে খুশি তাকে ক্ষমা করবেন না। আল্লাহ পরম দয়ালু, ক্ষমাশীল। পবিত্র কুরআনে মহান আল্লাহ এক বিষয় নিয়ে একাধিক জায়গায় বলেছেন। এটাও বলেছেন, আমি বারবার বলি তোমাদের বোঝার জন্য। আবুল সরকার পবিত্র কুরআনে এক বিষয়ে একাধিক জায়গায় আল্লাহর কথা বলতে গিয়ে যে অমিলের কথা বলেছেন, তাতে বোঝা যায়, তিনি তা বুঝতে অক্ষম হয়েছেন। পুরো কুরআন না পড়লে, না বুঝলে এসব কথার মর্মার্থ বোঝা কোনো সাধারণ মানুষের পক্ষে পক্ষে সম্ভব নয়। কারণ, পবিত্র কুরআনে আল্লাহর কথা বোঝার জন্য ব্যাপক চিন্তাশীল হতে হয়। মহান আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করে বলেছেন, এতে জ্ঞানীদের ও চিন্তাশীলদের জন্য বোঝার অনেক কিছু রয়েছে। ফলে আবুল সরকারের কোনোভাবেই উচিৎ হয়নি, মহান আল্লাহকে নিয়ে এমন মজা করে কথা বলা।

তিন. গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ‘তৌহিদী জনতা’র নামে একটি উগ্রবাদী শ্রেণী ইসলামের নামে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। তথাকথিত ‘মব’ তৈরি করে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা নানা উসিলায় খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গণকে টার্গেট করে তা স্তব্ধ করে দেয়ার জন্য অপতৎপরতা চালাচ্ছে। শুধু তাই নয়, তারা বহু মাজার, দরগা ইত্যাদি মব সৃষ্টি করে ভেঙেছে। মাজার-দরগামুখী একটি গোষ্ঠীর বিশ্বাসকে গুঁড়িয়ে দিতে জবরদস্তিমূলক এই কর্মকা- করেছে এবং এখনো করছে। অথচ আমাদের দেশ একটি মডারেট বা মধ্যপন্থী মুসলমানের দেশ। এখানে হাজার বছর ধরে সব ধর্ম, বর্ণ, মত-পথের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সহবস্থানে বসবাস করছে। তারা কখনোই উগ্রপন্থা পছন্দ করে না।

প্রত্যেকেই প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। একারণে পশ্চিমা বিশ্বেও বাংলাদেশের মানুষের এই চারিত্রিক বৈশিষ্ট্যের ভূয়সী প্রশংসা করে। আমরা দেখেছি, গণঅভ্যুত্থানের পরপর হাসিনা ও মোদির যৌথ প্রযোজনায় দেশে হিন্দু নির্যাতনের কার্ড খেলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছে। ইসকনকে মাঠে নামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালানো হয়েছে। বিভিন্ন স্থানে তাদের দোসরদের দিয়ে মন্দিরে হামলা চালানো হয়েছে। সে সময় আমাদের সাধারণ মুসলমান থেকে শুরু করে মসজিদের ইমাম, মাদরাসার ছাত্র ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাত জেগে দিনের পর দিন পাহারা দিয়েছে। এমন অসাধারণ সম্প্রীতির উদাহরণ বিশ্বে আর কোথাও দেখা যায় না।

অথচ যতই দিন গেছে, এই দৃষ্টান্তকে একটি উগ্রবাদী শ্রেণী যারা নিজেদের ‘তৌহিদী জনতা’ দাবি করে, মাজার ভেঙেছে, নারী ফুটবল খেলায় বাধা দিয়েছে, বিভিন্ন শো রুম উদ্বোধন করতে গেলে তারকাদের বাধা দিয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেয়নি। সর্বশেষ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে বাউলরা মিছিল করলে তাতে হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করেছে। তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অথচ কেউ ধর্ম অবমাননা বা জনস্বার্থবিরোধী কর্মকা- করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন আছে, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। যে কেউ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। তা না করে, তৌহিদী জনতার নামে নিজেরা আইন হাতে তুলে নিয়ে আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে। এক অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। সংস্কৃতি অঙ্গণের অনেকের সাথে প্রায়ই কথা হয়।

তাদের কথায় আতঙ্ক ও ভীতি প্রকাশিত হয়। অনেকে প্রশ্ন করেন, আমরা গান বা অভিনয় করতে পারব তো? তাদের মধ্যে এ আতঙ্ক বিরাজ করার কারণ হচ্ছে, তথাকথিত ‘তৌহিদী জনতা’র নামে যারা মব তৈরি করে হামলা ও আক্রমণ করছে। বলার অপেক্ষা রাখে না, এই ক্ষুদ্র একটি গোষ্ঠীর কারণে বিশ্বে বাংলাদেশের বদনাম হচ্ছে, মডারেট মুসলিম কান্ট্রির সুনাম ক্ষুণœ হচ্ছে। পতিত আওয়ামী লীগ ও ভারতকে অপপ্রচারে সুবিধা দিয়ে দিচ্ছে। তারা এখন প্রচার করছে, বাংলাদেশে জঙ্গী উত্থান ঘটছে। জঙ্গী রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমরা জানি, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো ‘ওয়ার অন টেরর’ নামে ইসলামের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধের সূচনা করেছিল, তার ধারাবাহিকতায় কিছু বিভ্রান্ত মুসলমানদের নিয়ে আইএস সৃষ্টি করেছিল। আইএসকে দিয়ে তারা নৃশংস সব চিত্রনাট্য তৈরি করে বিশ্বে মুসলমানদের জঙ্গী ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে তার ঘোষিত ‘ওয়ার অন টেরর’-এর সমাপ্তি ঘোষণা করতে হয়েছে। বাংলাদেশের মানুষ কখনোই ইসলামের নামে উগ্রবাদকে পছন্দ করে না এবং প্রশ্রয়ও দেয় না। এই যে তৌহিদী জনতা’র নামে যারা মব তৈরি করে অপকর্মে লিপ্ত তারা কি দেশের মানুষের সমর্থন পাচ্ছে? পাচ্ছে না। বরং এ কথা এখন বহুলভাবে বলা হচ্ছে, তারা হাসিনা ও মোদির পারপাস সার্ভ করছে। তারা বাংলাদেশে জঙ্গী উত্থান ঘটেছে বলে যে ফাঁদ পেতেছে, তারা সেই ফাঁদেই পা দিচ্ছে। তারা নিশ্চয়ই জানে, ইসলামে উগ্রবাদের কোনো ঠাঁই নেই। ইসলাম শুধু আল্লাহর পথে আহ্বান জানায়। এই আহ্বানে কে সাড়া দেবে, কে দেবে নাÑতার নির্ধারণকারি মহান আল্লাহ। এখানে জোরজবরদস্তির কোনো সুযোগ নেই।

চার. তথাকথিত তৌহিদী জনতার ব্যানারে যারা অপকর্ম করে বেড়াচ্ছে, তাদের রাজনৈতিক পরিচয় অনেকটা ওপেন সিক্রেট। একটি ইসলামী রাজনৈতিক দলের নেতা ও সমর্থকরা তৌহিদী জনতার নামে দেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির স্বাভাবিক বৈশিষ্ট্য ধ্বংস করে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে। এজন্য অন্তর্বর্তী সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। এ ধরনের উগ্রবাদী একটি গোষ্ঠীকে সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। কেবল মুখে মুখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেই ক্ষান্ত হচ্ছে। কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যারা এত মাজার ভেঙ্গেছে, বিভিন্ন জায়গায় মব তৈরি করে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেগুলোর একটিরও প্রতিকার সরকার করতে পারেনি। জড়িতদের আইনের আওতায় এনেছে, এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। সঙ্গতকারণেই প্রশ্ন আসে, তাহলে কি সরকারই এ ধরনের অপকর্মের প্রশ্রয়দাতা এবং নিজে চাচ্ছে দেশে এমন পরিবেশ বিরাজ করুক? যদি তা না হয়, তাহলে কীভাবে বারবার তথাকথিত তৌহিদী জনতার ব্যানারে উগ্রবাদীরা অপকর্ম চালাতে পারছে?