বেতগাছ একপ্রকার সপুষ্পক উদ্ভিদ। অতি মূল্যবান, ভেষজ ও অর্থকরী উদ্ভিদ বেতগাছ। বেতগাছের ফলকে বেতফল, বেথুন নামেও ডাকা হয়। বেতফল যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু ও ঔষধিগুণ সমৃদ্ধ। মূলত মাটির অবস্থা ভেদে এই ফল খুব মিষ্টি হয়। আবার স্থান ভেদে একটু টকও হয়। বাংলা মাসের চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে বেতফল পাকে। বাংলাদেশে গ্রামগঞ্জে বেতগাছ দেখা যায়। বেত কাঁটাময়, চিরসবুজ। এর কাণ্ড লম্বা, কাঁটাযুক্ত ও শাখাহীন। প্রতিটি কাণ্ডের আগা থেকে নতুন পাতা বের হয় ও বেড়ে ওঠে। বেতে ফুল ধরার আগে গাছ থেকে এক ধরনের মিষ্টি ঘ্রাণ আসে। তখন মৌমাছি আসে সেই রস খেয়ে মাতাল হওয়ার জন্য। বেতফলের মধ্যে প্রোটিন, পটাসিয়াম থাকে। পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন সি জাতীয় পুষ্টি থাকে। এছাড়া এ উদ্ভিদের সাহায্যে আমাশয় রোগে উপকারী, শুক্রাণু বৃদ্ধি ঘটায়, দাঁতের গোড়া শক্ত করতে, পিত্তথলির সমস্যা দূর করে। কালবিবর্তনের মাধ্যমে বর্তমানে আমাদের দেশীয় নিজস্ব গাছ নিয়ে তেমন গবেষণা হয় না। যার ফলে হারিয়ে যেতে বসেছে বেতগাছের মতো বিভিন্ন ভেষজ ঔষধি গাছ।