বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের নাম বিশেষভাবে সমাদৃত ও আলোচিত। এই পরিবারের রাজনৈতিক দর্শন সর্বদা দেশ ও মানুষের কল্যাণকেন্দ্রিক বলে সমর্থকরা মনে করেন। জাতীয় তিনটি বড় সংকটময় মুহূর্তে এই পরিবারের তিন প্রজন্ম সাহসী ও দৃঢ় নেতৃত্বের প্রমাণ রেখেছেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করে জনগণকে ঐক্যবদ্ধ ও উদ্দীপিত করেন। স্বাধীনতার পর রাষ্ট্র স্থাপনার নাজুক সময়েও তিনি নেতৃত্ব দিয়ে দেশের অর্থনীতি ও প্রশাসন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭৫ সালের পতনের পর রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় তাঁর বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ দেশকে নতুন দিশা দেখায়। অর্থনৈতিক পুনর্গঠন, সেনা ও প্রশাসনিক কাঠামোর সমন্বয়, এবং আইনশৃঙ্খলা স্থাপনে তাঁর কার্যক্রম উল্লেখযোগ্য।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থির সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেন। ১৯৯০-এর গণ-আন্দোলনে সামরিক শাসনের অবসান ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা ইতিহাসে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী হিসেবে তিনি অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেন। তার সময়ে দেশের রেল, সড়ক ও বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় যা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।
বর্তমান সময়ে তারেক রহমান দেশের রাজনীতিতে নতুন প্রেক্ষাপট সৃষ্টি করেছেন। বিএনপি পুনর্গঠন, দলীয় আন্দোলন ও সংগঠনের পরিকল্পনা, এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার অবদান সমালোচক ও সমর্থক উভয়েই স্বীকৃতি দিচ্ছে। সমর্থকদের মতে, গণতন্ত্র ও জনঅধিকার রক্ষায় জিয়া পরিবারের রাজনৈতিক অঙ্গীকার আজও অব্যাহত রয়েছে।
জিয়া পরিবারের নেতৃত্বে থাকা এই তিন প্রজন্মের সময়কালে বিএনপি দেশের জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে তাদের কর্মকাণ্ড দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
সমর্থকদের মতে, জিয়া পরিবারের রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষার ধারাবাহিক প্রয়াস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাদের অবদান ইতিহাসের পাতায় দীর্ঘস্থায়ী হয়ে থাকবে।
শরিফুল রোমান নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ
